'ম্যাকগাইভার', 'দ্য সোর্ড অব টিপু সুলতান', 'আলিফ লায়লা'-বিটিভির ইতিহাসে সবচেয়ে বেশি জনপ্রিয় হওয়া বিদেশি সিরিজ। 'সিক্স মিলিয়ন ডলারম্যান', 'ডালাস', 'ওশিন', 'দ্য ফল গাই', 'থ্রি স্টুজেস', 'দি এ টিম', 'মিস্টার বিন', 'রেভেন', 'দ্য মিস্টেরিয়াস আইল্যান্ড', 'হারকিউলিস', 'এক্স ফাইলস', 'রবিনহুড', 'রোবোকপ' সিরিজও বেশ জনপ্রিয় হয়েছিল। এর বাইরে আরো ছিল 'স্মল ওয়ান্ডার', 'ডার্ক জাস্টিস', 'স্পেল বাইন্ডার', 'উইজার্ড', 'টাইম ট্র্যাকস', 'গার্ল ফ্রম টুমরো', 'পারফেক্ট স্ট্রেঞ্জার্স'। শিশু-কিশোরদের জন্য প্রচার করা হতো কার্টুন সিরিজ। এর মধ্যে রয়েছে 'থান্ডার ক্যাটস', 'লুনি টিউনস', 'বায়োনিক সিক্স', 'ব্যাক টু দ্য ফিউচার', 'জুমানজি', 'গডজিলা: দ্য সিরিজ', 'ক্যাপ্টেন প্লানেট', 'টিন এজ মিউট্যান্ট নিনজা টার্টলস', 'পাপাই: দ্য সেইলর', 'পিটার প্যান', 'টম অ্যান্ড জেরি', 'বানানাস ইন পাজামাস', 'দ্য জাঙ্গল বুক', 'সামুরাই এক্স', 'উডি উড পেকারস', 'কিম্বা: দ্য হোয়াইট লায়ন', 'জনি কোয়েস্ট', 'ঘোস্ট বাস্টারস', 'ক্যাসপার' ও 'বাগস বানি'।