সনি লিভে আজ এসেছে হিন্দি কমেডি-ড্রামা সিরিজটি। আপাতদৃষ্টিতে এটি একটি সুখী পরিবারের গল্প। সেই পরিবারের সবচেয়ে ছোট মেয়েটি স্কুলে গুরুতর অ্যাংজাইটিতে ভুগতে শুরু করে। সে জন্য পুরো পরিবারের সদস্যদের থেরাপিতে অংশ নিতে হয়। তাদের সবার চাপা আবেগ, অমীমাংসিত দ্বন্দ্ব এবং বহুদিনের জমে থাকা ক্ষোভ একে একে সামনে চলে আসে। অভিনয়ে গুলশান দেবিয়াহ, নেহা ধুপিয়া, মনোজ পাহওয়া, সীমা পাহওয়া, কাবেরি প্রমুখ।
চলচ্চিত্র
শিকারি
অন্তর্জাল
পারফেক্ট ফ্যামিলি

টিভি হাইলাইটস
দিস ইজ নট আ ড্রিল

পারমাণবিক হামলার হুমকির মুখে হাওয়াইবাসীরা কিভাবে প্রতিক্রিয়া জানিয়েছে, তা তুলে ধরা হয়েছে ‘অ্যাপোক্যালিপস মেবি’র ‘দিস ইজ নট আ ড্রিল’ পর্বে। রয়েছে হিরোশিমায় বেঁচে যাওয়া এক ব্যক্তির ভয়াবহ অভিজ্ঞতা এবং জীবনযুদ্ধের গল্পও। দেখা যাবে দুপুর ১২টা ৩০ মিনিটে, আল জাজিরায়।
টিভি হাইলাইটস
খুশবু

দীপ্ত টিভিতে রয়েছে ধারাবাহিক নাটক ‘খুশবু’। প্রতিদিন সন্ধ্যা ৭টা ৩০ মিনিট ও রাত ১০টা ৩০ মিনিটে প্রচারিত হয় এটি। রচনা আহমেদ খান হীরক ও আসফিদুল হক, পরিচালক সাজ্জাদ সুমন। অভিনয়ে মিষ্টি ঘোষ, ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত, ইন্তেখাব দিনার, নাজিয়া হক অর্ষা, মাইমুনা মম প্রমুখ।
অনুপমের কনসার্ট স্থগিত আসছেন আতিফ

আজ ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ‘ওয়ান ট্রু সাউন্ড’ কনসার্ট। গান গাওয়ার কথা পশ্চিমবঙ্গের জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায়ের। তবে গতকাল আয়োজকরা জানিয়েছে, কনসার্টটি হচ্ছে না। ঠিক কী কারণে কনসার্ট স্থগিত, তা পরিষ্কার করা হয়নি। শুধু এতটুকু জানা গেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশেই তারা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে। এদিকে আবারও ঢাকায় মঞ্চ মাতাতে আসছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। ২৪ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘মেইন স্টেজ শো ফিচারিং আতিফ আসলাম’। গত বছরের স্থগিত হওয়া কনসার্টটি পুনরায় আয়োজনের মধ্য দিয়ে দর্শকদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করছে আয়োজক প্রতিষ্ঠান মেইন স্টেজ ইনকরপোরেটেড। প্রতিষ্ঠানটির পরিচালক কাজী রাফসান বলেন, ‘গত বছর কনসার্টটি স্থগিত হওয়ার পর আমরা দর্শকদের প্রতিশ্রুতি দিয়েছিলাম, সুযোগ পেলেই এই আয়োজন আবারও ফিরিয়ে আনব। গত কয়েক মাসে সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় অনুমোদন ও আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছি।’
