• ই-পেপার

আরো খবর

অন্তর্জাল

সুগার সিজন ২

সুগার সিজন ২
‘সুগার সিজন ২’ সিরিজের দৃশ্য

গতকাল অ্যাপল টিভিতে এসেছে গোয়েন্দা সিরিজ ‘সুগার’ [২০২৪]-এর দ্বিতীয় সিজন। এবারও গোয়েন্দা জন সুগারের ভূমিকায় কলিন ফারেল। এবার সুগার তদন্তে নামে এক উদীয়মান বক্সারের নিখোঁজ ভাইকে খুঁজে বের করতে। তদন্ত যত গভীরে এগোয়, ততই সে জড়িয়ে পড়ে ষড়যন্ত্রে। একই সঙ্গে নিজের নিখোঁজ বোনের সন্ধানও চালিয়ে যায় সে। অভিনয়ে কলিন ফারেলের সঙ্গে আছেন জিন হা, রেমন্ড লি, টনি ডালটন প্রমুখ।

 

চলচ্চিত্র

প্রেম কি বুঝিনি

প্রেম কি বুঝিনি
‘প্রেম কি বুঝিনি’ ছবিতে ওম সাহানি ও শুভশ্রী গাঙ্গুলি

অভিনয়ে শুভশ্রী গাঙ্গুলি, ওম সাহানি, জান্নাতুল ফেরদৌস পিয়া, সুপ্রিয় দত্ত। পরিচালক সুদীপ্ত সরকার। দুপুর ২টা ৩০ মিনিট, দীপ্ত টিভি।

 

গল্পসূত্র : কলেজের ফার্স্ট বয় রাজ। পড়ালেখায় বেশ মনোযোগী। পড়ালেখার জন্য তাদের বাড়িতে আসে কাজিন পারমিতা। ইংরেজিতে দুর্বল পারমিতা। তাকে সাহায্য করে রাজ। এর মধ্যে পারমিতার বিয়ের প্রস্তাব আসে। রাজের সহযোগিতায় সেটাও বাতিল করে সে। আবার রাজকে টপকে কলেজে প্রথম হয় অজিত। তার প্রশংসা করায় পারমিতার ওপর ক্ষুব্ধ হয় রাজ। দুজনের সম্পর্কে ধরে ফাটল। তিন বছর পর পারিবারিক আয়োজনে ওঠে তাদের বিয়ের কথা।

 

টিভি হাইলাইটস

টুমরো টুডে

টুমরো টুডে

বিজ্ঞানের বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে ডয়চে ভেলের নিয়মিত আয়োজন ‘টুমরো টুডে’। আজ দুপুর ১টা ৩০ মিনিটে দেখানো হবে ‘বাবল-নেট টিমআর্ক—হাউ হোয়েলস ক্যাচ দেয়ার লাঞ্চ’। দেখানো হবে, হাম্পব্যাক তিমিরা দলবদ্ধভাবে মাছের ঝাঁককে ঘিরে কিভাবে বুদবুদের জাল তৈরি করে শিকার ধরে। চীন ও ইউরোপ পৃথিবীর চৌম্বক ক্ষেত্র নিয়ে গবেষণা করছে, থাকবে এই বিষয়ও।

টিভি হাইলাইটস

কাজিনস

কাজিনস
‘কাজিনস’ ধারাবাহিকের দৃশ্য

এনটিভিতে রাত ৮টা ২০ মিনিটে রয়েছে ধারাবাহিক নাটক ‘কাজিনস’। প্রতি বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার প্রচারিত হয় এটি। রচনা মোহসিনা আরফিন ও অমৃতা আচার্য্য পিউ, পরিচালক গোলাম মুক্তাদির। অভিনয়ে শরাফ আহমেদ জীবন, মনির খান শিমুল, সাবেরী আলম, মিলি বাশার, নিশাত প্রিয়ম, ঈষিকা সাকিন প্রমুখ।