• ই-পেপার

গাজীপুরে বিটুমিন তৈরির কারখানায় অগ্নিকাণ্ড

আমরণ অনশনে ইবির ২ শিক্ষার্থী

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
আমরণ অনশনে ইবির ২ শিক্ষার্থী

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পোষ্য কোটা বাতিল এবং সার্টিফিকেট উত্তোলনে হয়রানি বন্ধসহ চার দাবিতে আমরণ অনশনে বসেছেন দুই শিক্ষার্থী। তাঁরা হলেন সমাজকল্যাণ বিভাগের শিক্ষার্থী ও শাখা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সদস্যসচিব বাঁধন বিশ্বাস স্পর্শ এবং আইন বিভাগের শিক্ষার্থী রাজু আহমেদ জীবন। গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে তাঁরা অনশন শুরু করেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তাঁরা। তাঁদের অন্য দাবি হলো—পরীক্ষা নিয়ন্ত্রক কার্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে কর্মকর্তা-কর্মচারীদের অশোভন আচরণ বন্ধ করা এবং সব অযৌক্তিক ও বৈষম্যমূলক ফি কমানো।

তিন কেজির ইলিশ ৯ হাজারে বিক্রি

ভোলা প্রতিনিধি
তিন কেজির ইলিশ ৯ হাজারে বিক্রি

ভোলার মনপুরা উপজেলায় জেলেদের জালে ধরা পড়েছে দুই কেজি ৮০০ গ্রাম ওজনের একটি রাজা ইলিশ। ইলিশটি ঘাটে নিয়ে এলে ডাকে (নিলামে) সর্বোচ্চ দাম ৯ হাজার টাকায় কিনে নেন স্থানীয় মাছ ব্যবসায়ী জোবায়ের হাসান রাজিব। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মনপুরা ইউনিয়নের রামনেওয়াজ মাছঘাটের আমানত উল্যাহ আলমগীরের আড়তে এটি ডাকে বিক্রি করা হয়। এর আগে ভোরে রামনেওয়াজ মাছঘাট সংলগ্ন মেঘনা নদীতে কলাতলীর চরের আবাসন খাল এলাকার জেলে কামাল মাঝির জালে ইলিশটি ধরা পড়ে। ব্যবসায়ী জোবায়ের হাসান রাজিব চৌধুরী জানান, তিনি মাছটি ঢাকার মোকামে পাঠাবেন। সেখানে অন্তত ১২ হাজার থেকে ১৩ হাজার টাকায় মাছটি বিক্রি করতে পারবেন বলে আশা করছেন।

মাগুরা-নড়াইল সড়কে বাস চলাচল শুরু

মাগুরা প্রতিনিধি
মাগুরা-নড়াইল সড়কে বাস চলাচল শুরু

দীর্ঘ ১৫ বছর বন্ধ থাকার পর গতকাল শনিবার থেকে মাগুরা-নড়াইল সড়কে সরাসরি বাস চলাচল শুরু হয়েছে। ট্রিপ ভাগাভাগি নিয়ে বিরোধের কারণে ২০১১ সাল থেকে দুই জেলা মালিক সমিতি এ বাস চলাচল বন্ধ রেখেছিল। যে কারণে মাগুরা থেকে নড়াইল যাত্রীরা ঢাকা রোড চাউলিয়া বাস স্ট্যান্ড থেকে ছেড়ে যাওয়া মাগুরার বাসে শালিখা উপজেলার গঙ্গারামপুর পর্যন্ত যেতে পারত। পরে সেখান থেকে নড়াইলের বাসে যেতে হতো। সম্প্রতি মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান এ বিষয়ে উদ্যোগ নিয়ে নড়াইল-১ আসনের সংসদ সদস্য জাহাঙ্গীর আলমের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধান করেন। শনিবার মাগুরা শহরের চাউলিয়া বাস স্ট্যান্ডে ফিতা কেটে বাস চলাচলের উদ্বোধন করেন।

সংক্ষিপ্ত

পোশাক কারখানায় অর্ধশত শ্রমিক অসুস্থ

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
পোশাক কারখানায় অর্ধশত শ্রমিক অসুস্থ

গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা এলাকার ড্রেসম্যান লিমিটেড নামের পোশাক কারখানায় ফের অর্ধশত শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। গতকাল শনিবার সকালে কারখানায় কাজে যোগদানের কিছুক্ষণ পর বমি, তীব্র পেটব্যথা, মাথাঘোরা, দুর্বলতা ও শ্বাসকষ্ট দেখা দেয়। এতে মুহূর্ত্যের মধ্যে কারখানাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে অসুস্থ শ্রমিকদের দ্রুত উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার একই উপসর্গ নিয়ে ওই কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়লে তাঁদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। আহত শ্রমিক, হাসপাতাল ও কারখানা সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার ড্রেসম্যান লিমিটেড পোশাক কারখানায় সরবরাহকৃত পানি পান করার পর মাথাঘোরা, বমি, পেটব্যথা, দুর্বলতা ও শ্বাসকষ্টে শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েন বলে শ্রমিকরা জানান।