• ই-পেপার

জাতীয় আরবান ডিজাইন প্রতিযোগিতার বিজয়ী ঘোষণা

বিইউএফটিতে ২২২ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় উৎসব

বিইউএফটিতে ২২২ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় উৎসব

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির (বিইউএফটি) ২২২ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় উৎসব অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজন করা হয়। ‘বিইউএফটি দুইশ ২২-এর ইতিবৃত্ত শিরোনামে দিনব্যাপী এই আয়োজনে শিক্ষক, শিক্ষার্থী, বিশিষ্ট অতিথি ও শিল্প খাতের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। ফ্ল্যাশ মব, সাংস্কৃতিক নৃত্য, রং উৎসব, অতিথিদের বক্তব্য, ফ্যাশন ও সাংস্কৃতিক অনুষ্ঠান, কাওয়ালি পরিবেশনা ও জনপ্রিয় ব্যান্ড ‘অ্যাভয়েড রাফা’-এর সংগীত পরিবেশনার মধ্য দিয়ে পুরো ক্যাম্পাস উৎসবমুখর হয়ে ওঠে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি  প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিইউএফটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও বিজিএমইএর সাবেক সভাপতি ফারুক হাসান। সংবাদ বিজ্ঞপ্তি

যেসব এলাকায় ছয় ঘণ্টা গ্যাস থাকবে না আজ

বাণিজ্য ডেস্ক
যেসব এলাকায় ছয় ঘণ্টা গ্যাস থাকবে না আজ

বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ কর্তৃক পাগলা রেলওয়ে স্টেশন এলাকায় নির্মিতব্য সেতু-৭-এর পাশে বিদ্যমান পাইপলাইন স্থানান্তরের কাজ চলছে। ফলে আজ শুক্রবার দু্পুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত মোট ছয় ঘণ্টা ফতুল্লা, এনায়েতনগর, কাশিপুর, মুক্তারপুর, মুন্সীগঞ্জ ও সিদ্ধিরগঞ্জ এলাকায় বিদ্যমান সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এ ছাড়া এর আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। গ্রাহকদের সাময়িক  অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

 

সংক্ষিপ্ত

ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক
ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার বরখাস্ত

কর্মস্থলে অনুপস্থিত থাকার দায়ে ডিআইজি বিপ্লব বিজয় তালুকদারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাঁকে বরখাস্ত করে গত বুধবার প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। প্রজ্ঞাপন থেকে জানা যায়, তিনি টানা আট মাস ধরে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন। গতকাল বৃহস্পতিবার প্রজ্ঞাপনের বিষয়টি জানাজানি হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাজারবাগ পুলিশ টেলিকমের (সংযুক্ত) ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার গত বছরের ৬ অক্টোবর থেকে কর্তৃপক্ষের বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। তাঁর এমন কর্মকাণ্ড সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধি অনুসারে যথাক্রমে ‘অসদাচরণ’ ও ‘পলায়ন’-এর পর্যায়ভুক্ত শাস্তিযোগ্য অপরাধ।

 

 

১৪ লাখ মিটার অবৈধ জাল জব্দ, গ্রেপ্তার ১৮৮

নিজস্ব প্রতিবেদক
১৪ লাখ মিটার অবৈধ জাল জব্দ, গ্রেপ্তার ১৮৮

দেশের মৎস্যসম্পদ সংরক্ষণ এবং নৌপথে নিরাপত্তা নিশ্চিত করতে সাত দিনে (১৯ থেকে ২৫ জুন) দেশব্যাপী পরিচালিত নৌ পুলিশের অভিযানে ১৮৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।  গতকাল  নৌ পুলিশ সদর দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সাত দিনের অভিযানে মোট ১৪ লাখ ৪২ হাজার ১৮০ মিটার অবৈধ জাল, ২৬৪ কেজি মাছ, দুই লাখ ৭৪ হাজার পিস চিংড়ির রেণু, ৩০০ কেজি কাঁকড়া এবং ১২০ কেজি জেলিযুক্ত চিংড়ি জব্দ করা হয়েছে।