• ই-পেপার

ঢাকায় ফিরেছেন ছয় হাজার হাজি

‘বনলতা এক্সপ্রেস’ সিনেমা প্রদর্শনী স্থগিতে উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক
‘বনলতা এক্সপ্রেস’ সিনেমা প্রদর্শনী স্থগিতে উদ্বেগ

ব্রাহ্মণবাড়িয়ায় তথাকথিত কওমি ছাত্র ঐক্য পরিষদের নামে মৌলবাদী গোষ্ঠীর চাপে ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমা প্রদর্শনী স্থগিতের প্রশাসনিক সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে চারণ সাংস্কৃতিক কেন্দ্র। সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি নিখিল দাস ও সাধারণ সম্পাদক জাকির হোসেন এক যুক্ত বিবৃতিতে বলেছেন, এটি দেশবাসীর কাছে কোনোভাবেই প্রত্যাশিত নয়। এটি কোনো বিচ্ছিন্ন নয়, পরিকল্পিত ঘটনা। এ ঘটনা শুধু বনলতা এক্সপ্রেস নয়, দেশের সব চলচ্চিত্র ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য অশনিসংকেত।

গতকাল রবিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় গত ৩০ মে ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমাটি প্রদর্শনী হওয়ার কথা ছিল। কিন্তু একটি চিহ্নিত মৌলবাদী গোষ্ঠী কতগুলো ভুয়া-মিথ্যা যুক্তি দেখিয়ে সিনেমা প্রদর্শনী বন্ধের প্রচারণা চালায়। বর্তমান সরকার এই অপশক্তির কাছে নতি স্বীকার করে। এই উগ্র ধর্মীয় ফ্যাসিবাদ ভিন্ন মত-পথ, মুক্ত চিন্তা কোনোভাবেই সহ্য করতে পারে না। ফলে এই অন্ধকারের শক্তি সাংস্কৃতিক আয়োজনে হামলা করে, বাউল মেলা বন্ধ করে দেয়, ভিন্ন মতাবলম্বী হওয়ায় লাশ কবর থেকে উঠিয়ে পুড়িয়ে দেয়, পীরের মাজারে হামলা করে তাঁকে হত্যা করে, মন্দিরে অগ্নিসংযোগ-ভাঙচুর, মেয়েদের খেলা বন্ধ করাসহ মুক্ত চিন্তার মানুষদের হত্যা করে।

রোহিঙ্গাদের জন্য ফিনল্যান্ডের ২০ লাখ ইউরো অনুদান

নিজস্ব প্রতিবেদক
রোহিঙ্গাদের জন্য ফিনল্যান্ডের ২০ লাখ ইউরো অনুদান

বাংলাদেশে রোহিঙ্গাদের জীবন রক্ষাকারী সহায়তা এবং সুরক্ষা অব্যাহত রাখতে ফিনল্যান্ড সরকার ২০ লাখ ইউরো সাহায্য দিচ্ছে। জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর গতকাল রবিবার এ তথ্য জানিয়েছে। নতুন বরাদ্দ করা এই অর্থ দিয়ে ইউএনএইচসিআর দক্ষতা বৃদ্ধি ও টিকে থাকার সক্ষমতা তৈরির মতো কাজে যে ঘাটতি রয়েছে, তা পূরণ করতে পারবে; যেসব খাতে এত দিন পর্যাপ্ত অর্থের অভাব ছিল।

বাংলাদেশে ইউএনএইচসিআরের রিপ্রেজেন্টেটিভ ইভো ফ্রেইসেন বলেন, ‘রোহিঙ্গা সংকট মোকাবেলার প্রচেষ্টা এখন একটি নাজুক পর্যায়ে প্রবেশ করেছে, যা ক্রমহ্রাসমান তহবিল, ক্যাম্পের অবনতিশীল পরিস্থিতি, ক্রমবর্ধমান সুরক্ষা ঝুঁকি এবং মায়ানমারে চলমান অস্থিতিশীলতাই এর প্রমাণ। এই পরিস্থিতিতে ফিনল্যান্ডের বর্ধিত প্রতিশ্রুতি তাদের অসাধারণ উদারতার প্রমাণ।’

তিনি আরো বলেন, ‘মায়ানমারের পরিস্থিতি মর্যাদাপূর্ণ ও নিরাপদ প্রত্যাবর্তনের অনুকূল না হওয়া পর্যন্ত রোহিঙ্গা পরিবারগুলোকে সুরক্ষা দেওয়া এবং তাদের জীবনমান উন্নয়নে সহায়তা করার ক্ষেত্রে আমাদের সম্মিলিত দায়িত্বকে এটি পুনরায় নিশ্চিত করে।’

নয়াদিল্লিতে ফিনল্যান্ড দূতাবাসের অন্তর্বর্তীকালীন চার্জ দ্য অ্যাফেয়ার্স মারি আহমেদ বলেন, ‘ফিনল্যান্ড বাংলাদেশ ও রোহিঙ্গা জনগণের পাশে দাঁড়িয়েছে। বাস্তুচ্যুতির প্রায় এক দশক পরও রোহিঙ্গা জনগণ এখনো তাদের জীবন পুনর্গঠনের সুযোগের অপেক্ষায়।’

 

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ করল ভারত

নিজস্ব প্রতিবেদক
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ করল ভারত

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে তাঁকে স্মরণ করেছে ভারত। গত শনিবার সকালে ঢাকার ভারতীয় হাইকমিশনের ভেরিফায়েড ফেসবুক পেজে ইংরেজি ও বাংলায় দেওয়া এক পোস্টে তাঁকে স্মরণ করা হয়।

ফেসবুক পোস্টে বলা হয়, ‘আজ বাংলাদেশের জনগণ যখন জাতির অন্যতম শ্রেষ্ঠ সন্তান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর-উত্তমের স্মরণে সমবেত হয়েছে, তখন আমরা ১৯৭১ সালের মার্চ মাসে তাঁর কণ্ঠে ধ্বনিত সেই বিখ্যাত বেতার ভাষণের কথা স্মরণ করছি, যা জনগণকে উদ্দীপ্ত করেছিল, নিপীড়নের বিরুদ্ধে প্রতিরোধের পথে তাদের অনুপ্রাণিত করেছিল এবং জাতীয় মুক্তির দিকে এগিয়ে নিয়ে গিয়েছিল।’

পোস্টে আরো বলা হয়, ‘আজও তখনকার মতোই ভারত বাংলাদেশের জনগণের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে অভিন্ন আত্মত্যাগের এক গৌরবগাথা এবং উভয় দেশের জনগণের অগ্রগতি ও সমৃদ্ধির অভিন্ন যাত্রায় পাশে রয়েছে।’

 

আবহাওয়া পূ র্বা ভা স

আবহাওয়া পূ র্বা ভা স

গতকালের তাপমাত্রা সর্বোচ্চ : ঢাকা ৩৬.৪ডিগ্রি সে.। চট্টগ্রাম ৩২.৬ডিগ্রি সে.। রাজশাহী ৩৬.৫ডিগ্রি সে.। রংপুর ৩৬.৮ডিগ্রি সে.। খুলনা ৩৬.২ডিগ্রি সে.। বরিশাল ৩৫.১ডিগ্রি সে.। ময়মনসিংহ ৩৭.০ডিগ্রি সে.। সিলেট ৩৪.৮ডিগ্রি সে.

গতকালের তাপমাত্রা সর্বনিম্ন ঢাকা ২৬.৮ডিগ্রি সে.। চট্টগ্রাম ২৮.৬ডিগ্রি সে.। রাজশাহী ২৬.০ডিগ্রি সে.। রংপুর ২৬.২ডিগ্রি সে.। খুলনা ২৬.০ডিগ্রি সে.। বরিশাল ২৫.৬ডিগ্রি সে.। ময়মনসিংহ ২৬.৬ডিগ্রি সে.। সিলেট ২৩.৭ডিগ্রি সে.

 

চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ময়মনসিংহ, রাজশাহী, খুলনা ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে ।

সূত্র : আবহাওয়া অধিদপ্তর