• ই-পেপার

গুণীজন সম্মাননা

‘খালিকুজ্জামানের অনুবাদ কেবল ভাষান্তর নয়, সাংস্কৃতিক পুনর্জন্ম’

নিরপেক্ষ নির্বাচন দাবি কেমিস্টবান্ধব ঐক্য পরিষদের

নিজস্ব প্রতিবেদক
নিরপেক্ষ নির্বাচন দাবি কেমিস্টবান্ধব ঐক্য পরিষদের

বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির বর্তমান কমিটি ও প্রশাসক নিয়োগ ইস্যুতে সংবাদ সম্মেলন করেছে কেমিস্টবান্ধব ঐক্য পরিষদ। গতকাল শনিবার রাজধানীতে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা আদালতের নির্দেশনা অনুযায়ী প্রশাসকের কার্যক্রম চালু এবং নিরপেক্ষ নির্বাচন আয়োজনের দাবি জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কেমিস্টবান্ধব ঐক্য পরিষদের সভাপতি ও সমিতির সাবেক পরিচালক আনোয়ার হোসেন বেলু জানান, বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি দেশের অন্যতম বড় ব্যবসায়ী সংগঠন। সংগঠনটির সঙ্গে প্রায় ছয় থেকে সাত লাখ ব্যবসায়ী যুক্ত আছেন। সর্বশেষ কেন্দ্রীয় নির্বাচন অনুষ্ঠিত হয় ২০২৪ সালের ২০ মে।

 

 

 

আট ঘণ্টার বেশি গাড়ি চালালে লাইসেন্স বাতিল হবে : বিআরটিএ

নিজস্ব প্রতিবেদক
আট ঘণ্টার বেশি গাড়ি চালালে লাইসেন্স বাতিল হবে : বিআরটিএ

বিদ্যমান মোটরযান আইন ও বিধি অনুযায়ী কোনো চালক একটানা পাঁচ ঘণ্টার বেশি যানবাহন চালাতে পারবেন না। এরপর অন্তত আধাঘণ্টা বিশ্রাম দিয়ে আরো সর্বোচ্চ তিন ঘণ্টা গাড়ি চালানো যাবে। অর্থাৎ একজন চালক দিনে সর্বোচ্চ আট ঘণ্টা এবং সপ্তাহে ৪৮ ঘণ্টার বেশি দায়িত্ব পালন করতে পারবেন না।

গতকাল শনিবার গণপরিবহন চালানোর বিষয়ে মালিক ও চালকদের সতর্ক করে এই বিজ্ঞপ্তি জারি করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, নির্ধারিত কর্মঘণ্টার ব্যত্যয় ঘটিয়ে গণপরিবহন চালালে সড়ক দুর্ঘটনার ঝুঁকি বাড়ে। তাই সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সংশ্লিষ্ট মোটরযান মালিক ও চালকদের নির্ধারিত সময় মেনে দায়িত্ব পালন করতে হবে। নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট চালকের ড্রাইভিং লাইসেন্স এবং যানবাহনের রেজিস্ট্রেশন বাতিল করা হবে । এ ছাড়া যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজন হলে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের নম্বরে যোগাযোগের অনুরোধ করা হয়েছে।

 

 

বিকাশের উদ্যোগে সেন্ট যোসেফ স্কুলের লাইব্রেরি আধুনিকায়ন

বিকাশের উদ্যোগে সেন্ট যোসেফ স্কুলের লাইব্রেরি আধুনিকায়ন

ঢাকার ঐতিহ্যবাহী সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের লাইব্রেরিকে আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ-এর উদ্যোগে আধুনিকায়ন করা হয়েছে। উন্নত পরিবেশ ও পরিসরে নির্বিঘ্নে বই পড়ার সুযোগ তৈরি করে শিক্ষার্থীদের জ্ঞানচর্চাকে আরো সম্প্রসারিত করতে সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির আওতায় এই উদ্যোগ নিয়েছে বিকাশ।

সেন্ট যোসেফ স্কুলের সাবেক শিক্ষার্থী প্রয়াত বিকাশ কর্মকর্তা মাহফুজ সাদিক স্মরণে লাইব্রেরির অবকাঠামোগত আধুনিকায়ন করা হয়েছে। এখানে অর্ধশত শিক্ষার্থী একসঙ্গে বসে পড়ার সুযোগ পাবে। সদস্য কার্ডের মাধ্যমে শিক্ষার্থীরা লাইব্রেরি থেকে বই বাড়িতে নিয়েও পড়তে পারবে।

লাইব্রেরিতে প্রযুক্তিগত সুবিধা আরো বেড়েছে এবং একই সঙ্গে অবকাঠামোগত সংস্কার করা হয়েছে।

এ ছাড়া ইন্টারনেট সুবিধা সংবলিত ও উন্নত কনফিগারেশনের বেশ কয়েকটি ডেস্কটপ কম্পিউটার স্থাপন করা হয়েছে, যার ফলে শিক্ষার্থীরা দেশ-বিদেশের বিভিন্ন ই-বুক অনলাইনে পড়ার সুযোগ পাবে। সংবাদ বিজ্ঞপ্তি

 

 

 

ঈদে নৌপথের নিরাপত্তায় সতর্ক কোস্ট গার্ড : ডিজি

নিজস্ব প্রতিবেদক
ঈদে নৌপথের নিরাপত্তায় সতর্ক কোস্ট গার্ড : ডিজি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে বাংলাদেশ কোস্ট গার্ড। গতকাল শনিবার রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শন শেষে বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক সাংবাদিকদের এ তথ্য জানান।

জিয়াউল হক বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশ কোস্ট গার্ড দেশের উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে নিরলসভাবে কাজ করে আসছে। অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধ এবং নৌপথের সার্বিক নিরাপত্তায় নিয়মিত টহল, যৌথ ও সাঁড়াশি অভিযান পরিচালনা করছে এ বাহিনী।

তিনি বলেন, ঈদুল আজহা উপলক্ষে যখন দেশের বেশির ভাগ মানুষ পরিবার-পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে নিজ নিজ গন্তব্যে যাত্রা করে, সেই সময়ে কোস্ট গার্ড সদস্যরা জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিতে সার্বক্ষণিক মাঠে নিয়োজিত রয়েছেন। নৌপথে যেকোনো জরুরি প্রয়োজনে সহায়তার জন্য কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ যোগাযোগ করার অনুরোধ জানান তিনি।