ক্যান্সারে (হেমাটোলিম্ফয়েড) আক্রান্ত পূর্ণিমা বাড়ৈ (৫০) ভারতের টাটা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন। গত ২৪ এপ্রিল থেকে তিনি সেখানে ডা. চৈতন্যের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাঁর কেমোথেরাপি প্রয়োজন, যা অত্যন্ত ব্যয়বহুল। পরিবার সূত্রে জানা গেছে, এরই মধ্যে পারিবারিক সঞ্চয়, আত্মীয়-স্বজনের সহায়তা ও ঋণের অর্থ ব্যয় হয়ে গেছে। স্বল্প আয়ের চাকরিজীবী স্বামীর পক্ষে চিকিৎসার খরচ বহন করা সম্ভব হচ্ছে না। এ অবস্থায় অসহায় পরিবারটি সহৃদয় ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে আর্থিক সহায়তার আবেদন জানিয়েছে। সহায়তা পাঠাতে বিকাশ নম্বর : ০১৭৮১৪৩৫৬২৫ এবং ব্যাংক হিসাব : বাদল চন্দ্র বাড়ৈ, হিসাব নম্বর ০১০০০০১৪৮৮২৭৩, জনতা ব্যাংক, লোকাল অফিস, ঢাকা।



