• ই-পেপার

এলজিইডি প্রকল্প বাস্তবায়নে গতি বাড়ানোর নির্দেশ মন্ত্রীর

আবহাওয়া পূ র্বা ভা স

আবহাওয়া পূ র্বা ভা স

গতকালের তাপমাত্রা সর্বোচ্চ : ঢাকা ৩৫.১ডিগ্রি সে.। চট্টগ্রাম ৩০.২ডিগ্রি সে.। রাজশাহী ৩৩.৭ডিগ্রি সে.। রংপুর ৩২.০ডিগ্রি সে.। খুলনা ৩৫.০ডিগ্রি সে.। বরিশাল ৩২.৬ডিগ্রি সে.। ময়মনসিংহ ৩২.৪ডিগ্রি সে.। সিলেট ৩৪.০ডিগ্রি সে.

গতকালের তাপমাত্রা সর্বনিম্ন : ঢাকা ২৫.৯ডিগ্রি সে.। চট্টগ্রাম ২৬.৩ডিগ্রি সে.। রাজশাহী ২১.৮ডিগ্রি সে.। রংপুর ২৩.০ডিগ্রি সে.। খুলনা ২৪.৪ডিগ্রি সে.। বরিশাল ২৩.৬ডিগ্রি সে.। ময়মনসিংহ ২৪.৮ডিগ্রি সে.। সিলেট ২৩.০ডিগ্রি সে.

 

রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, সিলেট, খুলনা ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সূত্র : আবহাওয়া অধিদপ্তর

 

ক্যান্সারে আক্রান্ত পূর্ণিমার চিকিৎসায় সহায়তা প্রয়োজন

নিজস্ব প্রতিবেদক
ক্যান্সারে আক্রান্ত পূর্ণিমার চিকিৎসায় সহায়তা প্রয়োজন

ক্যান্সারে (হেমাটোলিম্ফয়েড) আক্রান্ত পূর্ণিমা বাড়ৈ (৫০) ভারতের টাটা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন। গত ২৪ এপ্রিল থেকে তিনি সেখানে ডা. চৈতন্যের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাঁর কেমোথেরাপি প্রয়োজন, যা অত্যন্ত ব্যয়বহুল। পরিবার সূত্রে জানা গেছে, এরই মধ্যে পারিবারিক সঞ্চয়, আত্মীয়-স্বজনের সহায়তা ও ঋণের অর্থ ব্যয় হয়ে গেছে। স্বল্প আয়ের চাকরিজীবী স্বামীর পক্ষে চিকিৎসার খরচ বহন করা সম্ভব হচ্ছে না। এ অবস্থায় অসহায় পরিবারটি সহৃদয় ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে আর্থিক সহায়তার আবেদন জানিয়েছে। সহায়তা পাঠাতে বিকাশ নম্বর : ০১৭৮১৪৩৫৬২৫ এবং ব্যাংক হিসাব : বাদল চন্দ্র বাড়ৈ, হিসাব নম্বর ০১০০০০১৪৮৮২৭৩, জনতা ব্যাংক, লোকাল অফিস, ঢাকা।

 

ঈদ উপলক্ষে দোকানপাট শপিং মল রাত ১০ট পর্যন্ত খোলা

নিজস্ব প্রতিবেদক
ঈদ উপলক্ষে দোকানপাট শপিং মল রাত ১০ট পর্যন্ত খোলা

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মার্কেট, বিপণিবিতান ও ব্যবসাপ্রতিষ্ঠান রাত ১০টা পর্যন্ত খোলা রাখার নতুন সময় নির্ধারণ করে বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি।

গতকাল মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে দোকান মালিক সমিতি জানিয়েছে, মঙ্গলবার (১২ মে) থেকে ঈদুল আজহা পর্যন্ত মার্কেট, বিপণিবিতান ও ব্যবসা প্রতিষ্ঠানগুলো রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আবেদনের পরিপ্রেক্ষিতে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী বাংলাদেশ দোকান মালিক সমিতিকে অবহিত করেন যে, ১২ মে থেকে ঈদুল আজহা পর্যন্ত মার্কেট, বিপণিবিতান ও ব্যবসাপ্রতিষ্ঠানগুলো রাত ১০টা পর্যন্ত খোলা রাখার সময় বর্ধিত করা হয়েছে। তবে কোনো আলোকসজ্জা ও অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার করা যাবে না বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় দোকান মালিক সমিতি।

 

ঢাবির সিনেট ভবন

ঢাবির সিনেট ভবন
প্রধানমন্ত্রী তারেক রহমানকে গতকাল ঢাবির সিনেট ভবনে একটি জাতীয় কর্মশালায় ক্রেস্ট তুলে দেন ইউজিসির চেয়ারম্যান ড. মামুন আহমেদ। ছবি : পিআইডি