শিল্পাঞ্চল আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় অবস্থিত একটি তৈরি পোশাক কারখানায় জিন আতঙ্কে ৩৩ জন অসুস্থ হয়ে পড়েছে। অসুস্থ শ্রমিকদের উদ্ধার করে আশুলিয়ার বেরন এলাকার নারী ও শিশু হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। গতকাল রবিবার সকালে নিশ্চিন্তপুর এলাকার নিউএজ গ্রুপের তৈরি পোশাক কারখানায় এ ঘটনা ঘটে।

সরেজমিনে আশুলিয়ার নারী ও শিশু হাসপাতালে গিয়ে কারখানাটির সুইং শাখার শ্রমিক সেলিমের সঙ্গে কথা বলে জানা গেছে, গত তিন দিন আগে এক নারী শ্রমিক বাথরুমে গিয়ে অজ্ঞান হয়ে পড়ার পর একে একে অন্তত ১৫ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। রবিবার সকালে আবারও কয়েকজন অসুস্থ হয়ে পড়লে শ্রমিকদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপর একে একে শ্রমিকরা অসুস্থ হতে থাকলে তাঁদের উদ্ধার করে নারী ও শিশু হাসপাতালে নিয়ে আসা হয়।

সুইং শাখার অপারেটর তারেক মিয়া বলেন, ‘কয়েক দিন ধরেই কারখানায় এই সমস্যা চলছে। তাই জিন তাড়ানোর জন্য রবিবার সকালে কারখানা কর্তৃপক্ষ মিলাদের আয়োজন করে। কিন্তু মিলাদ শেষ হতেই সবদিক থেকে জিনেরা আমাদের ওপরে আক্রমণ করে। এতে আমাদের অনেকে অসুস্থ হয়। আমার সারা শরীরে এখন অনেক ব্যথা করছে।’