<p>মায়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির কাছে আটক থাকা ১৪ বাংলাদেশি জেলেকে ফেরত দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে একজন রোহিঙ্গা এবং ১৩ জন বাংলাদেশি। গতকাল শনিবার টেকনাফ পৌরসভার ট্রানজিট জেটিতে পৌঁছেন তাঁরা। এর আগে আটক জেলেদের ফেরত আনতে কার্যকর তৎপরতা চালায় বিজিবি। বিজিবি জানায়, বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে সীমান্তবর্তী জলসীমায় প্রবেশের অভিযোগে জেলেদের আটক করে আরাকান আর্মি। এসব জেলেকে ফেরত আনতে বিজিবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কার্যকর যোগাযোগ বৃদ্ধি কর। এরই ধারাবাহিকতায় আরাকান আর্মি তাদের হেফাজতে থাকা জেলেদের মধ্যে ১৪ জনকে ফেরত পাঠিয়েছে।</p> <p> </p>