প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকা ছাড়া দেশের অন্যান্য অঞ্চলে কি উন্নয়ন হবে না-সরকারের কাছে এমন প্রশ্ন রেখেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, যে দলের নেতারা প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী হবে না, সেই এলাকার কি কোনো উন্নয়ন হবে না?

গতকাল শুক্রবার রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ভবনে বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়িজ লীগের কেন্দ্রীয় দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে গোলাম পরওয়ার এসব কথা বলেন। তিনি বলেন, উন্নয়নকে বৈষম্যহীন করতে হলে জাতীয়ভাবে জরিপ করুন, কোথা রেল বা সড়ক যোগাযোগ প্রয়োজন। ন্যায়ভিত্তিক ও ইনসাফভিত্তিক মানবিক সমাজ গড়তে এই সরকারকে দায়িত্ব পালন করতে হবে।

গোলাম পরওয়ার বলেন, সম্প্রতি বগুড়াকে সিটি করপোরেশন করা এবং নতুন পাঁচটি উপজেলা গঠনের মতো সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে মূলত ক্ষমতাসীন দলের প্রভাবশালী নেতাদের সন্তুষ্ট করতে। তিনি অভিযোগ করেন, বর্তমান সরকার ন্যাবিচারের পরিবর্তে অবিচার করছে এবং নির্দিষ্ট কিছু এলাকাকে অগ্রাধিকার দিয়ে উন্নয়নের ক্ষেত্রে চরম বৈষম্য তৈরি করছে।

দেশের রেল যোগাযোগের বেহালের জন্য দুর্নীতিকে দায়ী করে গোলাম পরওয়ার বলেন, ‘সারা বিশ্বে রেল যোগাযোগ যখন সাফল্যের শিখরে পৌঁছাচ্ছে, তখন বাংলাদেশে কেবল এই খাতটি পিছিয়ে যাচ্ছে। যোগাযোগ খাতের এত বড় নেটওয়ার্ককে এখনো আমরা আধুনিকায়ন করতে পারিনি।’