রাজশাহীর বাগমারায় ফকিরনী নদীতে মাছ ধরতে গিয়ে নৌকা থেকে পড়ে সাজেদুর রহমান (৩২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৭টার দিকে উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার সূর্যপাড়া মহল্লার বেইলি ব্রিজসংলগ্ন নদীতে মাছ ধরতে গিয়ে নৌকা থেকে পড়ে তিনি নিখোঁজ হন। পরে তাঁর মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। সাজেদুর রহমান উপজেলার সূর্যপাড়া গ্রামের মৃত আমির মণ্ডলের ছেলে। তিনি তক্তপাড়া মোল্লাপাড়া জামে মসজিদের ইমাম ছিলেন। বাগমারা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ইনচার্জ মিজানুর রহমান বলেন, ‘খবর পেয়ে বাগমারা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা দ্রুত উদ্ধার অভিযানে শুরু করেন। এ ছাড়া রাজশাহী সদর থেকে আসা ডুবুরিদের অংশগ্রহণে মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছি।’ বাগমারা থানার ওসি জিল্লুর রহমান জানান, মাছ ধরার জন্য নৌকা থেকে পড়ে নদীতে তলিয়ে প্রাণ হারান ইমাম সাজেদুর। মরদেহ উদ্ধারের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।