চট্টগ্রামের বাকলিয়া থানার নতুন ব্রিজ এলাকায় ৫০ হাজার ইয়াবাসহ আশিকুল ইসলাম (৩০) নামের এক পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি খুলনা জেলা পুলিশে কনস্টেবল হিসেবে কর্মরত আছেন। কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে তিনি খুলনায় যাচ্ছিলেন। আশিকুল ইসলাম গোপালগঞ্জের মুকসুদপুর থানার গোবিন্দপুর গ্রামের বাবর আলী মুন্সীর ছেলে।

বাকলিয়া থানার ওসি মোহাম্মদ সোলাইমান কালের কণ্ঠকে বলেন, বাকলিয়া থানার নতুনব্রিজ শহীদ বশরুজ্জামান গোলচত্বর এলাকা থেকে আশিকুলকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁর কাছ থেকে ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। এই ঘটনায় বাকলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

পৃথক ঘটনায় চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) গোয়েন্দা (উত্তর) শাখার বিশেষ অভিযানে ১৭৫ গ্রাম আইসসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন বায়েজিদ বোস্তামী থানার শীতলঝর্ণা আবাসিক এলাকার বাসিন্দা মো. সাজ্জাদুল রহমান সাকিব (২৭) এবং হাটহাজারীর আমানবাজার এলাকার বাসিন্দা মো. আবু ফয়সাল (২৬)।