কাঁচা মরিচের নাম চাপাই কোপাই। লম্বায় কোনো মরিচ এক ফিট, কোনটি ১৪-১৫ ইঞ্চি। দেড়-দুই ফুট উঁচু গাছে ইন্দোনেশিয়ান জাতের ওই মরিচ ঝাঁকে ঝাঁকে ঝুলে আছে চায়নিজ কৃষক ছেন জিয়েন গাওয়ের খামারে। গাজীপুরের শ্রীপুরে হায়াতখার চালা গ্রামে আড়াই বিঘা জমি লিজ নিয়ে তিনি চাষ করেছেন ব্যতিক্রমী ওই মরিচের। তাঁর মরিচ খামার ও লম্বা মরিচ দেখতে ভিড় করছে দূর-দূরান্তের বহু মানুষ। স্থানীয় বাজারে চাহিদা না থাকলেও বাংলাদেশের চায়নিজ রেস্টুরেন্টগুলোতে চাপাই কোপাই মরিচের রয়েছে প্রচুর চাহিদা।

গোসিঙ্গার শরীফ বাজার থেকে কাপাসিয়াগামী পাকা সড়ক দিয়ে কিছুদূর অগ্রসর হলেই চোখে পড়বে ছেন জিয়েন গাওয়ের মরিচ খামার। খামারেই দেখা মিলল ছেন জিয়েন গাওর। গাছ থেকে শ্রমিকদের সংগ্রহ করা পাকা লাল ও সবুজ মরিচ আলাদা করার কাজ তদারকি করছিলেন তিনি। দীর্ঘদিন বাংলাদেশে বাস করলেও বাংলা ভাষা বোঝেন না ছেন জিয়েন গাও।

জানা গেছে, ছেন জিয়েন গাও চাপাই কোপাই মরিচ চাষের জন্য হায়াতখার চালা গ্রামের মো. আতিকুর রহমান প্রধানের আড়াই বিঘা জমি লিজ নেন। কয়েক মাস আগে শুরু করেন মরিচ চাষ। প্রায় দুই দশক আগে বাংলাদেশের উত্তরাঞ্চলে প্রতিষ্ঠিত একটি চায়নিজ কৃষিখামারে কাজ করতে বাংলাদেশ আসেন ছেন জিয়েন গাও। এখন শ্রীপুরের অজপাড়াগাঁয়ে নিজেই করছেন ওই মরিচ চাষ।