চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের দুই পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। পর্যায়ক্রমে জেলা সদর থেকে শুরু করে কুমিল্লার লালমাই পর্যন্ত ২৭০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে বলে জানিয়েছে সড়ক বিভাগ। গতকাল রবিবার সকাল ১০টায় চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে এই উচ্ছেদ অভিযান শুরু হয়। অভিযানে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন সহযোগিতা করে। অভিযানকালে পুলিশ সুপারের বাসভবনের উত্তর পাশে, ওয়্যারলেস বিআরডিবি অফিসের সামনে, ইকরা মডেল একাডেমিসংলগ্ন, ওয়্যারলেস সবজির বাজার, গোশতের বাজার, ওয়্যারলেস মোড়ের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের সামনের স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। সড়ক ও জনপথ চাঁদপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী ইউনুছ আলী বলেন, এটি নিয়মিত উচ্ছেদ অভিযানের অংশ।