রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাড়ে সাত বছর ধরে কর্মস্থলে অনুপস্থিত জুনিয়র কনসালট্যান্ট (শিশু) ডা. আলাউদ্দিন। তবু হাসপাতালটির ‘বুকলেটে’ ওই চিকিৎসকের নাম উল্লেখ রয়েছে। ফলে পদটি শূন্য ঘোষণা করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ফলে গুরুত্বপূর্ণ ওই পদে নতুন করে কোনো চিকিৎসকও আসতে পারছেন না। জানা গেছে, গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালট্যান্ট (শিশু) হিসেবে ২০১৮ সালের ২০ অক্টোবর যোগদান করেন ডা. আলাউদ্দিন। যোগদানের তিন দিন পর থেকে টানা চার বছর ১০ মাস ২৪ দিন কর্মস্থলে অনুপস্থিত থাকেন তিনি। পরে ২০২৩ সালের ১৭ সেপ্টেম্বর ওই চিকিৎসক গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। এরপর মাত্র ২২ দিন উপস্থিত থাকার পর ৯ অক্টোবর থেকে ফের অনুপস্থিত রয়েছেন তিনি। এদিকে কর্মস্থলে অনুপস্থিত থাকায় তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলাও হয়েছে।