<p>রাজধানীর আশকোনা হজ ক্যাম্প থেকে এক হজযাত্রী দম্পতির সৌদি রিয়াল চুরির ঘটনায়  দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তথ্য-প্রযুক্তির ব্যবহার ও গোয়েন্দা তৎপরতায় পরিচালিত যৌথ অভিযানে চুরি হওয়া ২২ হাজার সৌদি রিয়ালের মধ্যে সাড়ে ১৭ হাজার রিয়াল ও ৯০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার দুজন হলেন হাবিবুর রহমান ও নাদিম। গত শুক্রবার রাজধানীর আশকোনায় হজ ক্যাম্পে আয়োজিত এক ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়েছে। গত ২২ এপ্রিল হজ ক্যাম্প থেকে হজযাত্রী ইমান আলীর ব্যাগ থেকে ২২ হাজার সৌদি রিয়াল ও ১০ হাজার টাকা চুরি হয়।</p> <p> </p>