• ই-পেপার

গবেষণা তথ্য

করোনা পরিস্থিতিতে সংকটে মাছ চাষিরা

জাহাজ নির্মাণ ও ভাঙা শিল্পের আইন-নীতিমালা পর্যালোচনায় কমিটি

নিজস্ব প্রতিবেদক
জাহাজ নির্মাণ ও ভাঙা শিল্পের আইন-নীতিমালা পর্যালোচনায় কমিটি

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীকে প্রধান করে দেশে জাহাজ নির্মাণ, জাহাজ পুনঃপ্রক্রিয়াকরণ ও জাহাজ ভাঙা শিল্প সংক্রান্ত বিদ্যমান আইন, বিধি, নীতিমালা ও সংশ্লিষ্ট বিষয়াদি পর্যালোচনা এবং প্রয়োজনীয় সুপারিশ প্রণয়নের জন্য একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। গতকাল রবিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করা হয়। সাত সদস্যবিশিষ্ট এই কমিটির অন্য সদস্যরা হলেনশিল্পমন্ত্রী, নৌপরিবহন প্রতিমন্ত্রী, মন্ত্রিপরিষদসচিব, অর্থসচিব, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব এবং শিল্পসচিব। কমিটি তাদের কাজের সুবিধার্থে ও প্রয়োজনে নতুন যেকোনো সদস্যকে কমিটিতে অন্তর্ভুক্ত করতে পারবে। শিল্প মন্ত্রণালয় এই কমিটিকে সার্বিক সাচিবিক সহায়তা করবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়।

 

চট্টগ্রাম বিভাগ ছাড়া সব এলাকায় এইচএসসি পরীক্ষা চলবে

নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম বিভাগ ছাড়া সব এলাকায় এইচএসসি পরীক্ষা চলবে

চট্টগ্রাম বিভাগ ছাড়া দেশের অন্যান্য এলাকায় এইচএসসি ও সমমান পরীক্ষা সূচি অনুযায়ী চলবে বলে জানিয়েছে শিক্ষা বোর্ডগুলোর মোর্চা আন্ত শিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। গতকাল রবিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্ত শিক্ষা বোর্ড। বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম শিক্ষা বোর্ড ও এই বিভাগের পাঁচ জেলা ছাড়া অন্য সব জেলায় এইচএসসি, আলিম এবং এইচএসসি ভোকেশনাল, বিএমটি ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নির্ধারিত তারিখ ও সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। আজ সোমবার পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা প্রথম পত্র পরীক্ষার সূচি রয়েছে। এরপর চলতি সপ্তাহে বুধ ও বৃহস্পতিবার পর পর দুই দিন পরীক্ষা রয়েছে। কয়েক দিনের টানা বৃষ্টি ও বন্যার কারণে আগামী ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।

 

 

‘জরুরি ভিত্তিতে দুর্গত অঞ্চলে খাবার ও ত্রাণসামগ্রী পৌঁছান’

নিজস্ব প্রতিবেদক
‘জরুরি ভিত্তিতে দুর্গত অঞ্চলে খাবার ও ত্রাণসামগ্রী পৌঁছান’

দেশের বন্যা ও জলাবদ্ধতা পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে জরুরি ভিত্তিতে দুর্গত এলাকায় খাবার ও ত্রাণসামগ্রী পৌঁছানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি জলাবদ্ধতায় আটকে পড়া মানুষকে উদ্ধার এবং প্রয়োজনীয় চিকিৎসা ও নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ারও দাবি জানান। গতকাল রবিবার রাজধানীতে পার্টির ঢাকা মহানগর কমিটির সম্পাদকমণ্ডলীর সভায় সাইফুল হক এসব কথা বলেন। ঢাকা মহানগর কমিটির সভাপতি মীর মোফাজ্জল হোসেন মোশতাকের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, মহানগর কমিটির সম্পাদক আবুল কালাম আজাদ, চুন্নু সিকদার, জামাল সিকদার, সালাউদ্দিন, আরিফুল ইসলাম, নান্টু দাস প্রমুখ।

 

 

হামে শিশুমৃত্যু

ড. ইউনূসসহ চারজনের বিরুদ্ধে মামলা নেননি আদালত

নিজস্ব প্রতিবেদক
ড. ইউনূসসহ চারজনের বিরুদ্ধে মামলা নেননি আদালত

হামে শিশু মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে দায়িত্বে অবহেলা, আইন অমান্য ও অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূর জাহান বেগমসহ চারজনের বিরুদ্ধে করা মামলার আবেদন খারিজ করেছেন আদালত। গতকাল রবিবার বিকেলে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এই আদেশ দেন।

ড. ইউনূস ও নূর জাহান ছাড়াও স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ডা. মো. আবু জাফর এবং সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমকে ওই মামলার আবেদনে আসামি করার আরজি জানানো হয়েছিল। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী আশিকুর রহমান এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, মামলাটি গ্রহণের উপাদান না থাকায় ফৌজদারি কার্যবিধির ২০৩ ধারায় খারিজের আদেশ দিয়েছেন আদালত।

 

 

করোনা পরিস্থিতিতে সংকটে মাছ চাষিরা | কালের কণ্ঠ