• ই-পেপার

গোপালগঞ্জে দুই পর্যটককে অপহরণ গ্রেপ্তার ৪

ভারতের পর্যটক ভিসার আবেদন জমা শুরু প্রথম দিনেই দীর্ঘ সারি

নিজস্ব প্রতিবেদক
ভারতের পর্যটক ভিসার আবেদন জমা শুরু প্রথম দিনেই দীর্ঘ সারি

প্রায় দুই বছর পর বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতের পর্যটন (ট্যুরিস্ট) ভিসা আবেদন গ্রহণ শুরু হয়েছে। আর গতকাল সোমবার আবেদন জমার প্রথম দিনেই রাজধানীর যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে (আইভ্যাক) দেখা গেছে আবেদনকারীদের দীর্ঘ সারি। তবে আগের মতো অতিরিক্ত ভিড় বা বিশৃঙ্খলা ছিল না। নতুন স্লটভিত্তিক ব্যবস্থায় আবেদন গ্রহণ করায় প্রক্রিয়াটি ছিল তুলনামূলক সুশৃঙ্খল। আবার ট্যুরিস্ট ভিসা চালু হওয়ায় স্বস্তি ও উচ্ছ্বাস প্রকাশ করেছেন আবেদনকারীরা।

গত রবিবার অনলাইনে আবেদন গ্রহণ শুরু হওয়ার পর গতকাল আইভ্যাক কেন্দ্রে আবেদনপত্র ও পাসপোর্ট জমা নেওয়া শুরু হয়। প্রথম দিন থেকেই ভিসাপ্রত্যাশীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়।

যমুনা ফিউচার পার্কের আইভ্যাক কেন্দ্রে গিয়ে দেখা যায়, সকাল থেকেই আবেদনকারীদের দীর্ঘ লাইন। আবেদনকারীরা জানান, নির্দিষ্টসংখ্যক স্লট বরাদ্দ দেওয়ায় শুধু যাঁদের স্লট নিশ্চিত হয়েছে, তাঁরাই আবেদন জমা দিতে আসছেন। ফলে অযথা ভিড় ও ভোগান্তি অনেকটাই কমেছে।

আবেদন জমা দিতে আসা তাসিনুল ইসলাম বলেন, দুই বছর আগের মতো অবস্থা এখন আর নেই। এখন স্লট লিমিটেড। আগে যমুনার মেইন রোড পর্যন্ত সিরিয়াল চলে যেত। তবে আজ আনুমানিক এক হাজার ২০০ থেকে এক হাজার ৫০০টি স্লট দেওয়া হয়েছে। এ জন্য আগের মতো বিশৃঙ্খলা হয়নি।

জানা গেছে, প্রাথমিকভাবে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনার আইভ্যাক কেন্দ্রগুলোতে পর্যটন ভিসার আবেদন গ্রহণ শুরু হয়েছে। এসব কেন্দ্রেও আবেদনকারীদের উল্লেখযোগ্য উপস্থিতি দেখা গেছে।

আবহাওয়া পূ র্বা ভা স

আবহাওয়া পূ র্বা ভা স

গতকালের তাপমাত্রা সর্বোচ্চ :ঢাকা ৩৫.৪ডিগ্রি সে.। চট্টগ্রাম ৩৩.২ডিগ্রি সে.। রাজশাহী ৩৭.৩ডিগ্রি সে.। রংপুর ৩৫.২ডিগ্রি সে.। খুলনা ৩৫.২ডিগ্রি সে.। বরিশাল ৩৫.০ডিগ্রি সে.। ময়মনসিংহ ৩৫.০ডিগ্রি সে.। সিলেট ৩৩.০ডিগ্রি সে.

গতকালের তাপমাত্রা সর্বনিম্ন : ঢাকা ২৮.২ডিগ্রি সে.। চট্টগ্রাম ২৭.১ডিগ্রি সে.। রাজশাহী ২৭.৫ডিগ্রি সে.। রংপুর ২৮.৪ডিগ্রি সে.। খুলনা ২৭.৮ডিগ্রি সে.। বরিশাল ২৭.৪ডিগ্রি সে.। ময়মনসিংহ ২৮.০ডিগ্রি সে.। সিলেট ২৩.২ডিগ্রি সে.

 

রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

সূত্র : আবহাওয়া অধিদপ্তর

 

ভূমি মন্ত্রণালয়ের দুই কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক
ভূমি মন্ত্রণালয়ের দুই কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা

ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে এবং দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতি বজায় রাখতে ভূমি মন্ত্রণালয় কঠোর ভূমিকা পালন করছে। এরই ধারাবাহিকতায় অসদাচরণ ও দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের আওতাধীন দুই কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়েরের মাধ্যমে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গতকাল ভূমি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আসাদুজ্জামান খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর মধ্যে ২৫/২৫ নম্বর বিভাগীয় মামলায় রংপুর সদরের সাবেক কপিস্ট কাম বেঞ্চ সহকারী মুহাম্মদ ওয়াহিদুজ্জামানের বিরুদ্ধে আনীত দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

 

রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৮৭

নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৮৭

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৮৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের ভাষ্য, গ্রেপ্তাররা বিভিন্ন অপরাধে জড়িত। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন ইউনিটের পরিচালিত বিশেষ অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়। গতকাল সোমবার ডিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী এ তথ্য দেন। তিনি বলেন, গত রবিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৮৭ জনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে একজন তালিকাবহির্ভূত চাঁদাবাজ রয়েছেন। এ ছাড়া সন্ত্রাসী, দস্যু, ছিনতাইকারী ও ডাকাতি সংশ্লিষ্ট অপরাধে জড়িত ৩৭ জন এবং মাদক কারবারে জড়িত ৪৯ জনকে গ্রেপ্তার করা হয়।

 

গোপালগঞ্জে দুই পর্যটককে অপহরণ গ্রেপ্তার ৪ | কালের কণ্ঠ