• ই-পেপার

মুক্তিযুদ্ধের সংগঠক ওয়ালিউর রহমান রেজা আর নেই

  • গাইবান্ধায় শোকের ছায়া

আবহাওয়া পূর্বাভাস

আবহাওয়া পূর্বাভাস

গতকালের তাপমাত্রা সর্বোচ্চ : ঢাকা ৩৪.০ডিগ্রি সে.। চট্টগ্রাম ৩৪.৪ডিগ্রি সে.। রাজশাহী ৩৩.৫ডিগ্রি সে.। রংপুর ২৯.৪ডিগ্রি সে.। খুলনা ৩৬.৫ডিগ্রি সে.। বরিশাল ৩৩.৫ডিগ্রি সে.। ময়মনসিংহ ২৯.৭ডিগ্রি সে.। সিলেট ৩৪.০ডিগ্রি সে.

গতকালের তাপমাত্রা সর্বনিম্ন : ঢাকা ২৯.৪ডিগ্রি সে.। চট্টগ্রাম ২৮.০ডিগ্রি সে.। রাজশাহী ২৯.০ডিগ্রি সে.। রংপুর ২৪.৩ডিগ্রি সে.। খুলনা ২৮.৫ডিগ্রি সে.। বরিশাল ২৮.৮ডিগ্রি সে.। ময়মনসিংহ ২৭.৫ডিগ্রি সে.। সিলেট ২২.৫ডিগ্রি সে.

ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে ।

সূত্র : আবহাওয়া অধিদপ্তর

 

 

 

 

ঈদে সারা দেশে ভাপসা গরম, ঢাকার আশপাশে বৃষ্টির সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক
ঈদে সারা দেশে ভাপসা গরম, ঢাকার আশপাশে বৃষ্টির সম্ভাবনা

ঈদের ছুটির দিনগুলোতে সারা দেশে ভাপসা গরম থাকতে পারে। তবে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগে এবং ঢাকা বিভাগের পূর্বাংশের জেলাগুলোতে ঈদের দিনের আগে-পরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব অঞ্চলে মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে। পাশাপাশি দমকা ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে।

গতকাল শনিবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক এ তথ্য জানিয়েছেন। 

নাজমুল হক বলেন, ‘এই ছোট্ট দেশের ভেতরেই আবহাওয়ার ধরনে লক্ষণীয় পার্থক্য দেখা যায়। বর্তমানে মূল ফোকাস করা হচ্ছে রংপুর, ময়মনসিংহ, সিলেট ও ঢাকা বিভাগের
পূর্বাংশ—নরসিংদী, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, কিশোরগঞ্জ অঞ্চলগুলোতে ঈদের সময়ে বৃষ্টির সম্ভাবনা বেশি।’ একই সময়ে রাজশাহী, খুলনা, বরিশাল ও ঢাকা মহানগরে বৃষ্টিপাতের সম্ভাবনা তুলনামূলকভাবে কম জানিয়ে তিনি বলেন, ‘এপ্রিল-মে মাসে প্রায়ই লোকালাইজড ক্লাউড সেল তৈরি হয়। এর ফলে হঠাৎ করে ৮-১০ মিনিটের এক পশলা বৃষ্টি হয়ে যায়। এই পরিবর্তনশীলতার কারণে শতভাগ নিখুঁত পূর্বাভাস দেওয়া এখনো সম্ভব নয়। অনেক সময় পূর্বাভাসে যে সময় বলা হয়, তার তিন ঘণ্টা আগেই বৃষ্টি শুরু হয়ে যেতে দেখা যায়। টাইম-স্পেসিফিক বা পিন-পয়েন্ট পূর্বাভাস দেওয়া এখনো বেশ কঠিন।’ নাজমুল হক আরো জানান, রংপুর, ময়মনসিংহ, সিলেটের পাশাপাশি উত্তর চট্টগ্রাম অঞ্চল—কুমিল্লা, নোয়াখালী, ফেনীসহ বেশ কয়েকটি জেলায়ও ঈদের সময় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

 

 

জ্যেষ্ঠ আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন আর নেই

নিজস্ব প্রতিবেদক
জ্যেষ্ঠ আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন আর নেই
ইউসুফ হোসেন হুমায়ুন

বীর মুক্তিযোদ্ধা, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি, জ্যেষ্ঠ আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন (৯০) আর নেই। রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার সন্ধ্যায় তাঁর মৃত্যু হয় বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী নাজমুল হাসান রাকিব। তিনি ইউসুফ হোসেন হুমায়ুনের চেম্বারের জুনিয়র।

আইনজীবী রাকিব কালের কণ্ঠকে বলেন, ‘গত বছর নভেম্বরে স্যারের কোলন ক্যান্সার ধরা পড়ে। এরপর থেকে তিনি চিকিৎসা নিচ্ছিলেন। সর্বশেষ ক্যামোথেরাপি নেওয়ার পর স্যারের শারীরিক অবস্থার অবনতি হয়। আজ (শনিবার) সন্ধ্যা ৬টায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।’

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। বড় ছেলে আফতাব ইউসুফ রাজ পেশায় চিকিৎসক। তিনি ঢাকার স্কয়ার হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞ। বাকি দুই ছেলেমেয়ে আমেরিকায় থাকেন।

 

 

 

সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে আজ দরপত্র আহ্বান

নিজস্ব প্রতিবেদক
সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে আজ দরপত্র আহ্বান

বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানে গভীর ও অগভীর ২৬টি ব্লকে আজ রবিবার আন্তর্জাতিক দরপত্র আহ্বান করতে যাচ্ছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। দরপত্র জমা দেওয়ার শেষ সময় আগামী ৩০ নভেম্বর। এর মধ্যে আগ্রহী বিদেশি কম্পানিগুলো বঙ্গোপসাগরের জরিপ তথ্য ও কারিগরি উপাত্ত সংগ্রহ করে দরপত্রে অংশ নিতে পারবে।

জ্বালানি বিভাগ ও পেট্রোবাংলা সূত্র দরপত্র আহ্বানের বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছে। পেট্রোবাংলার ঊর্ধ্বতন এক কর্মকর্তা গতকাল রবিবার বলেন, দরপত্রটি শনিবার রাত ১২টায় পেট্রোবাংলার ওয়েবসাইটে প্রকাশ করা হবে। একই সঙ্গে দেশের আটটি জাতীয় দৈনিক পত্রিকায় রবিবার বিজ্ঞপ্তি আকারে দরপত্রটি প্রকাশিত হবে। এ ছাড়া আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে দেশে ও বিদেশে রোড শো, সংবাদ সম্মেলন এবং বিভিন্ন দূতাবাসের সঙ্গে যোগাযোগের উদ্যোগ নেওয়া হয়েছে।

এদিকে ‘বাংলাদেশ অফশোর মডেল প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্ট (পিএসসি) ২০২৬’ এবং বিডিং রাউন্ড বিষয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে আজ দুপুর আড়াইটায় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে দরপত্রের বিস্তারিত তুলে ধরা হবে।

 

মুক্তিযুদ্ধের সংগঠক ওয়ালিউর রহমান রেজা আর নেই | কালের কণ্ঠ