বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির (বিইউএফটি) ২২২ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় উৎসব অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজন করা হয়। ‘বিইউএফটি দুইশ ২২-এর ইতিবৃত্ত শিরোনামে দিনব্যাপী এই আয়োজনে শিক্ষক, শিক্ষার্থী, বিশিষ্ট অতিথি ও শিল্প খাতের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। ফ্ল্যাশ মব, সাংস্কৃতিক নৃত্য, রং উৎসব, অতিথিদের বক্তব্য, ফ্যাশন ও সাংস্কৃতিক অনুষ্ঠান, কাওয়ালি পরিবেশনা ও জনপ্রিয় ব্যান্ড ‘অ্যাভয়েড রাফা’-এর সংগীত পরিবেশনার মধ্য দিয়ে পুরো ক্যাম্পাস উৎসবমুখর হয়ে ওঠে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিইউএফটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও বিজিএমইএর সাবেক সভাপতি ফারুক হাসান। সংবাদ বিজ্ঞপ্তি
নানা আয়োজনে শুভ জন্মাষ্টমী উদ্যাপন
সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের সুমহান ঐতিহ্য : রাষ্ট্রপতি
বিইউএফটিতে ২২২ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় উৎসব

যেসব এলাকায় ছয় ঘণ্টা গ্যাস থাকবে না আজ

বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ কর্তৃক পাগলা রেলওয়ে স্টেশন এলাকায় নির্মিতব্য সেতু-৭-এর পাশে বিদ্যমান পাইপলাইন স্থানান্তরের কাজ চলছে। ফলে আজ শুক্রবার দু্পুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত মোট ছয় ঘণ্টা ফতুল্লা, এনায়েতনগর, কাশিপুর, মুক্তারপুর, মুন্সীগঞ্জ ও সিদ্ধিরগঞ্জ এলাকায় বিদ্যমান সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এ ছাড়া এর আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।
সংক্ষিপ্ত
ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার বরখাস্ত

কর্মস্থলে অনুপস্থিত থাকার দায়ে ডিআইজি বিপ্লব বিজয় তালুকদারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাঁকে বরখাস্ত করে গত বুধবার প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। প্রজ্ঞাপন থেকে জানা যায়, তিনি টানা আট মাস ধরে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন। গতকাল বৃহস্পতিবার প্রজ্ঞাপনের বিষয়টি জানাজানি হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাজারবাগ পুলিশ টেলিকমের (সংযুক্ত) ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার গত বছরের ৬ অক্টোবর থেকে কর্তৃপক্ষের বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। তাঁর এমন কর্মকাণ্ড সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধি অনুসারে যথাক্রমে ‘অসদাচরণ’ ও ‘পলায়ন’-এর পর্যায়ভুক্ত শাস্তিযোগ্য অপরাধ।
জাতীয় আরবান ডিজাইন প্রতিযোগিতার বিজয়ী ঘোষণা

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা করে আরো পরিবেশবান্ধব, স্থিতিশীল ও অন্তর্ভুক্তিমূলক ঢাকা গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত ‘কার্বন কনিওস আরবান ডিজাইন আইডিয়া কম্পিটিশন ২০২৬’-এর বিজয়ীদের নাম ঘোষণা করেছে ইউনাইটেড নেশনস অফিস ফর প্রজেক্ট সার্ভিসেস (ইউএনওপিএস) ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। গতকাল বৃহস্পতিবার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। প্রতিযোগিতায় অংশ নেওয়া তরুণ স্থপতি ও নগর পরিকল্পনাবিদদের উদ্ভাবনী ধারণায় উঠে এসেছে আগামী দিনের জলবায়ু-সংবেদনশীল ও টেকসই ঢাকার রূপরেখা।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সমন্বয়ে এবং জার্মান ফেডারেল মিনিস্ট্রি ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্টের (বিএমজেড) অর্থায়নে ইউএনওপিএস, জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (ইউএনইপি), ইউএন-হ্যাবিট্যাট ও রাজউকের যৌথ উদ্যোগে ‘বাংলাদেশে টেকসই উপকরণের মাধ্যমে বিল্ট এনভায়রনমেন্টের রূপান্তর’ প্রকল্পের আওতায় প্রতিযোগিতাটির আয়োজন করা হয়।
স্থাপত্য, নগর পরিকল্পনা, প্রকৌশল ও টেকসই উন্নয়ন খাতের দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত জুরি বোর্ড ১২টি বিশ্ববিদ্যালয় থেকে জমা পড়া মোট ৩৬টি প্রস্তাব মূল্যায়ন করে। বিচারকদের মতে, অংশগ্রহণকারী দলগুলো অসাধারণ সৃজনশীলতা, কারিগরি উৎকর্ষতা এবং বাস্তবসম্মত সমাধানের মাধ্যমে স্বাস্থ্যকর, স্থিতিশীল ও জনকেন্দ্রিক নগর পরিবেশ নির্মাণের কার্যকর ধারণা তুলে ধরেছে।
প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) টিম বার্ন/ব্রেথ। তাদের ‘দ্য রিসিডিং মেমব্রেন’ শীর্ষক প্রস্তাবনায় একটি অব্যবহৃত জলাশয়কে পরিবেশগতভাবে পুনরুদ্ধার করে সামাজিকভাবে অন্তর্ভুক্তিমূলক গণপরিসরে রূপান্তরের পরিকল্পনা তুলে ধরা হয়, যা বিচারকদের বিশেষভাবে মুগ্ধ করে। একই প্রকল্প এক্সিলেন্স ইন প্রেজেন্টেশন অ্যাওয়ার্ডও অর্জন করেছে।
দ্বিতীয় পুরস্কার পেয়েছে চুয়েটের টিম ইউনিট ফাইভ তাদের ‘স্ট্রার্ট এট : অন আরবান স্কেপ দ্যাট রিটার্ন ওয়াটার টু আর্থ’ শীর্ষক প্রস্তাবের জন্য। তৃতীয় স্থান অর্জন করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) টিম ওয়েস্ট লাইন, তাদের ‘মেমোরিজ অব বেঙ্গল : অ্যান ইকোলজি অব বিলংগিং ইন দি আরবান ফ্যাব্রিক’ শীর্ষক প্রকল্পের মাধ্যমে।
এ ছাড়া বিষয়ভিত্তিক বিশেষ পুরস্কার পেয়েছে তিনটি দল। নর্থ সাউথ ইউনিভার্সিটির টিম ভ্যানগার্ড আরবানিস্টস অর্জন করেছে ‘লো কার্বন পাবলিক স্পেস ওয়ার্ড’, খুলনা বিশ্ববিদ্যালয়ের টিম ছায়া পেয়েছে ‘ক্লাইমেট রেজিলেন্ট অ্যান্ড ডিজাস্টার-রেডি পাবলিক স্পেস ওয়ার্ড’ এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সাস্ট) টিম অরণ্যক অর্জন করেছে ‘ইনক্লুসিভ অ্যান্ড অ্যাকসেসিবল পাবলিক স্পেস অ্যাওয়ার্ড’।
আয়োজকরা জানিয়েছেন, বিজয়ী দলগুলোর মধ্যে মোট ১০ লাখ টাকা পুরস্কার বিতরণ করা হবে। পাশাপাশি এসব উদ্ভাবনী ধারণা ভবিষ্যতে জলবায়ু-সহনশীল, স্বল্প-কার্বন এবং সম্পদ-সাশ্রয়ী নগর উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।
