• ই-পেপার

কাজী তামান্নার জন্য ভালোবাসা

  • গানে-কবিতায় বঙ্গবন্ধু উৎসব

আবহাওয়া পূ র্বা ভা স

আবহাওয়া পূ র্বা ভা স

গতকালের তাপমাত্রা সর্বোচ্চ :ঢাকা ৩৫.০ডিগ্রি সে.। চট্টগ্রাম ৩২.৭ডিগ্রি সে.। রাজশাহী ৩৬.৫ডিগ্রি সে.। রংপুর ৩৪.৩ডিগ্রি সে.। খুলনা ৩৬.৮ডিগ্রি সে.। বরিশাল ৩৪.৯ডিগ্রি সে.। ময়মনসিংহ ৩০.৭ডিগ্রি সে.। সিলেট ২৭.৫ডিগ্রি সে.

গতকালের তাপমাত্রা সর্বনিম্ন : ঢাকা ২৬.৪ডিগ্রি সে.। চট্টগ্রাম ২৬.৮ডিগ্রি সে.। রাজশাহী ২৭.০ডিগ্রি সে.। রংপুর ২৪.৫ডিগ্রি সে.। খুলনা ২৮.০ডিগ্রি সে.। বরিশাল ২৭.৬ডিগ্রি সে.। ময়মনসিংহ ২৫.০ডিগ্রি সে.। সিলেট ২৪.৫ডিগ্রি সে.

 

রংপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। এদিকে গোপালগঞ্জ, রাজশাহী ও পাবনা জেলাসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

সূত্র : আবহাওয়া অধিদপ্তর

 

সংক্ষিপ্ত

এবার শাহপরান (রহ.)-এর মাজারের আর্থিক স্বচ্ছতায় প্রশাসনের পদক্ষেপ

নিজস্ব প্রতিবেদক, সিলেট
এবার শাহপরান (রহ.)-এর মাজারের আর্থিক স্বচ্ছতায় প্রশাসনের পদক্ষেপ

হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে দানবাক্স স্থাপন এবং দানের ডেকচি সিলগালার পর এবার হজরত শাহপরান (রহ.)-এর মাজারের আয়-ব্যয়ের স্বচ্ছতা আনতে কাজ শুরু করেছে প্রশাসন। গতকাল শুক্রবার জুমার আগে হজরত শাহপরান (রহ.)-এর মাজার মসজিদে বক্তব্য দেন সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। এ সময় তিনি মজারের আয়-ব্যয়ের স্বচ্ছতা আনা, পরিকল্পিত উন্নয়ন এবং মাদকের আসর বন্ধের নির্দেশনা দেন। দানের অর্থ ব্যবস্থাপনা প্রসঙ্গে জেলা প্রশাসক বলেন, মানুষ চায় তার দানের টাকায় ভালো কাজ হোক এবং সেই টাকায় স্বচ্ছতা থাকুক। কেউ যেন আত্মসাৎ করতে না পারে। তখনই মানুষ মন খুলে দান করবে। তিনি বলেন, মাজারের আয়ের হিসাব স্বচ্ছ না থাকলে মানুষের আস্থা থাকবে না। দান করা অর্থ হাতে নয়, বাক্সে সংগ্রহ করতে হবে। মাজারে মদ-গাঁজার আসর বসার অভিযোগ প্রসঙ্গে ডিসি সারওয়ার আলম বলেন, এ ধরনের অভিযোগ প্রায়ই আসে। এটি একদিকে আইনত অপরাধ, অন্যদিকে পবিত্র স্থানে বসে অপরাধ করা হচ্ছে। এ বিষয়ে এখন থেকে কঠোর অবস্থান নেওয়া হবে। মাজারে কেউ অপরাধ করলে তার শাস্তি দ্বিগুণ হবে এবং গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে।

 

নিরাপত্তা বেষ্টনী না থাকায় ঝুঁকি নিয়ে চলছে পথচারীরা

নিরাপত্তা বেষ্টনী না থাকায় ঝুঁকি নিয়ে চলছে পথচারীরা
মিরপুর-১০ মোড়ের পাশে নালার নির্মাণকাজ শেষ না করে এভাবেই রাখা হয়েছে। নিরাপত্তা বেষ্টনী না থাকায় ঝুঁকি নিয়ে চলছে পথচারীরা (বাঁয়ে) এবং রাজারবাগ সরকারি কোয়ার্টারের পাশে নালা নির্মাণের জন্য রাস্তা খোঁড়া হয়েছে। কিন্তু কাজের ধীরগতির কারণে দুর্ভোগে রয়েছে এলাকাবাসী। ছবি : কালের কণ্ঠ

ইসলামী ব্যাংকের স্থিতিশীলতা ফেরাতে বোর্ড পুনর্গঠনের দাবি গ্রাহক ফোরামের

নিজস্ব প্রতিবেদক
ইসলামী ব্যাংকের স্থিতিশীলতা ফেরাতে বোর্ড পুনর্গঠনের দাবি গ্রাহক ফোরামের

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে স্থিতিশীলতা ও গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনতে পরিচালনা পর্ষদ পুনর্গঠন এবং ব্যাংকটির মালিকানা আগের অংশীদারদের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম।

গতকাল শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি তুলে ধরেন ফোরামের আহ্বায়ক অধ্যাপক নুরনবী মানিক। তিনি বলেন, দেশের ব্যাংকিং খাতে ইসলামী ব্যাংকের গুরুত্ব অনেক বেশি। কোটি গ্রাহকের আমানত, বিপুল রেমিট্যান্সপ্রবাহ এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের অর্থায়নের সঙ্গে প্রতিষ্ঠানটি ওতপ্রোতভাবে জড়িত। ফলে ব্যাংকটির যেকোনো অস্থিরতা সাধারণ গ্রাহক ও অর্থনীতির জন্য উদ্বেগের বিষয়।

নুরনবী মানিক বলেন, ইসলামী ব্যাংক কোনো বিশেষ গোষ্ঠীর সম্পদ নয়, এটি কোটি গ্রাহকের বিশ্বাস ও আমানতের প্রতীক। তাই গ্রাহকদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

সংবাদ সম্মেলনে সাত দফা দাবি তুলে ধরে ফোরামটি। এর মধ্যে রয়েছে স্বচ্ছ ও স্বাধীন পরিচালনা পর্ষদ গঠন, ব্যাংক খাতে অনিয়ম-দুর্নীতির সঙ্গে জড়িতদের বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন, বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনা এবং ব্যাংক কম্পানি আইনের বিতর্কিত ধারা সংশোধন। দাবির পক্ষে জনমত গড়ে তুলতে আগামী ২১ জুন ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে এবং ২২ জুন বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে সংগঠনটি।

 

কাজী তামান্নার জন্য ভালোবাসা | কালের কণ্ঠ