• ই-পেপার

শাইখ সিরাজের জন্মদিন আজ

আবহাওয়া পূ র্বা ভা স

আবহাওয়া পূ র্বা ভা স

গতকালের সর্বোচ্চ : ঢাকা ৩২.১ডিগ্রি সে.। চট্টগ্রাম ৩২.৮ডিগ্রি সে.। রাজশাহী ৩২.০ডিগ্রি সে.। রংপুর ৩১.৩ডিগ্রি সে.। খুলনা ৩২.৬ডিগ্রি সে.। বরিশাল ৩২.৪ডিগ্রি সে.। ময়মনসিংহ ২৯.৪ডিগ্রি সে.। সিলেট ৩২৯.০ডিগ্রি সে.

 তাপমাত্রা সর্বনিম্ন : ঢাকা ২৫.৯ডিগ্রি সে.। চট্টগ্রাম ২৫.৬ডিগ্রি সে.। রাজশাহী ২৬.১ডিগ্রি সে.। রংপুর ২৩.৮ডিগ্রি সে.। খুলনা ২৪.৬ডিগ্রি সে.। বরিশাল ২৪.০ডিগ্রি সে.। ময়মনসিংহ ২৫.০ডিগ্রি সে.। সিলেট ২৩.২ডিগ্রি সে.

 

রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুত্ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য  বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

টিআইবির আশঙ্কা

খসড়া মানবাধিকার কমিশন আইন পাস হলে সংস্থা স্বাধীন থাকবে না

নিজস্ব প্রতিবেদক
খসড়া মানবাধিকার কমিশন আইন পাস হলে সংস্থা স্বাধীন থাকবে না

খসড়া জাতীয় মানবাধিকার কমিশন আইন, ২০২৬ বর্তমান অবস্থায় পাস হলে মানবাধিকার কমিশন স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে কাজ করতে পারবে না বলে আশঙ্কা প্রকাশ করেছে টিআইবি। সংস্থাটি বলছে, খসড়া আইনের কয়েকটি বিধান কমিশনকে সরকারের প্রভাবাধীন প্রতিষ্ঠানে পরিণত করার ঝুঁকি তৈরি করেছে। এ অবস্থায় ১৯ দফা সুপারিশসহ আইনটি চূড়ান্ত করার আগে অংশীজনদের সম্পৃক্ত করার আহবান জানিয়েছে তারা।

গতকাল বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে টিআইবি জানায়, সরকার গত ১৭ মে জাতীয় মানবাধিকার কমিশন আইন, ২০২৬-এর যে খসড়া প্রণয়ন করেছে, তা ২০২৫ সালের অধ্যাদেশের তুলনায় কয়েকটি মৌলিক বিষয়ে পিছিয়ে গেছে।

 

পুশ ইন-সীমান্ত হত্যা

সীমান্তবর্তী সব জেলা ও গুরুত্বপূূর্ণ পয়েন্টে প্রতিবাদ সমাবেশ করবে ১১ দল

নিজস্ব প্রতিবেদক
সীমান্তবর্তী সব জেলা ও গুরুত্বপূূর্ণ পয়েন্টে প্রতিবাদ সমাবেশ করবে ১১ দল

বাংলাদেশে পুশ ইন ও সীমান্ত হত্যার প্রতিবাদে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। কর্মসূচির মধ্যে রয়েছে আগামী ১২ জুন দেশের সীমান্তবর্তী সব জেলা এবং সীমান্তের গুরুত্বপূর্ণ সব পয়েন্টে প্রতিবাদ সমাবেশ ও আগামী ১৫ জুন রাজধানীর শাহবাগের হাদি চত্বরে বিক্ষোভ সমাবেশ। 

গতকাল মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কর্মসূচির ঘোষণা দেন ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।

 

ভারতের নতুন হাইকমিশনার ঢাকায় আসছেন কাল

নিজস্ব প্রতিবেদক
ভারতের নতুন হাইকমিশনার ঢাকায় আসছেন কাল

ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ঢাকায় আসছেন আগামীকাল শুক্রবার। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে আনুষ্ঠানিকভাবে পরিচয়পত্র পেশ করার মধ্য দিয়ে দীনেশ ত্রিবেদী তাঁর দায়িত্ব পালন শুরু করবেন।

দীনেশ ত্রিবেদী বাংলাদেশে ভারতের বর্তমান হাইকমিশনার প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হচ্ছেন। সাধারণত এ ধরনের পদে ক্যারিয়ার কূটনীতিকদের নিয়োগ দেওয়া হলেও এবার একজন অভিজ্ঞ রাজনীতিবিদকে দায়িত্ব দেওয়া হয়েছে। এটি কূটনৈতিক মহলে তাৎপর্যপূর্ণ পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। ১৯৫০ সালের ৪ জুন নয়াদিল্লিতে জন্মগ্রহণকারী দীনেশ ত্রিবেদী গুজরাটি পরিবারে জন্ম নিলেও কলকাতায় বেড়ে উঠেছেন। ফলে বাংলা ভাষা ও সংস্কৃতির সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। তিনি কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ কলকাতা থেকে বাণিজ্যে স্নাতক এবং যুক্তরাষ্ট্রের টেক্সাস বিশ্ববিদ্যালয় সিস্টেম থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন।