রাজ্য পাইতে চাও তো সহস্র লোকের দুঃখকে আপনার দুঃখ বলিয়া গ্রহণ করো, সহস্র লোকের বিপদকে আপনার বিপদ বলিয়া বরণ করো; সহস্র লোকের দারিদ্র্যকে আপনার দারিদ্র্য বলিয়া স্কন্ধে বহন করো—এ যে করে সেই রাজা। —রবীন্দ্রনাথ ঠাকুর যুদ্ধ মানবজাতিকে শেষ করার আগেই মানবজাতির উচিত যুদ্ধ শেষ করা। —জন এফ কেনেডি সংগীতের ভালো দিক হচ্ছে—এটা আপনাকে ছুঁয়ে গেলেও আপনি ব্যথা পান না। —বব মার্লে ভালোবাসার অভাব নয়, বন্ধুত্বের অভাবই অসুখী বিয়ের কারণ। —ফ্রেডরিখ নিেস কোনো বিষয় নিয়ে বেশি ভাবলে তা কখনো অর্জন করা যায় না। —ব্রুস লি দুনিয়ায় কর ও মৃত্যু ছাড়া আর কিছুই নিশ্চিত নয়। —বেঞ্জামিন ফ্রাংকলিন ডায়েট হচ্ছে ব্যাংক হিসাবের মতো, ভালো খাবার বাছা হলে তা ভালো বিনিয়োগের মতোই। —বেনথেনি ফ্রাংকেল মূঢ়তা ও প্রতিভার মধ্যে পার্থক্য হলো প্রতিভার একটা সীমা আছে, মূঢ়তার নেই। —আলবার্ট আইনস্টাইন ভয় পেয়ে শ্রদ্ধা পাওয়ার চেয়ে খারাপ কিছু নেই। —আলব্যেয়ার কামু যে মানুষ কোনো কারণের জন্য মরে না, সে বাঁচার উপযুক্ত নয়। —মার্টিন লুথার কিং জুনিয়র