যুক্তিবিদ্যা প্রথম পত্র
পঞ্চম অধ্যায়
[পূর্বপ্রকাশের পর]
বহু নির্বাচনী প্রশ্ন
১৯। অমাধ্যম অনুমানের বৈশিষ্ট্য হলো—
i. একটি মাত্র আশ্রয়বাক্য থাকে
ii. কোনো মাধ্যম ছাড়াই সিদ্ধান্ত আসে
iii. এর সিদ্ধান্ত আশ্রয়বাক্য থেকে বেশি
ব্যাপক হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
২০। কোন অনুমানে আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের মধ্যে একটি অনিবার্য সম্পর্ক থাকে?
ক. অবরোহ অনুমানে
খ. আরোহ অনুমানে
গ. সাদৃশ্যানুমানে
ঘ. অবৈজ্ঞানিক আরোহে
২১। আবর্তনের নিয়ম অনুযায়ী—
i. উদ্দেশ্য ও বিধেয় পদের স্থান পরিবর্তন হবে
ii. গুণের কোনো পরিবর্তন হবে না
iii. আশ্রয়বাক্যের অব্যাপ্য পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারবে না
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২২। ‘A’ যুক্তিবাক্যের প্রতিবর্তন করলে কোন যুক্তিবাক্য পাওয়া যায়?
ক. A বাক্য
খ. E বাক্য
গ. I বাক্য
ঘ. O বাক্য
২৩। ‘ও’ যুক্তিবাক্যের আবর্তন করলে কোন যুক্তিবাক্য পাওয়া যায়?
ক. A বাক্য খ. E বাক্য
গ. I বাক্য ঘ. O বাক্য
২৪। অনুমানের মূল উত্স বা শুরুটা কী দিয়ে হয়?
ক. অজানা সত্য খ. জানা সত্য
গ. অবাস্তব ধারণা ঘ. মিথ্যা বাক্য
২৫। অবরোহ ও আরোহ অনুমানের মধ্যে পার্থক্য হলো—
i. অবরোহের গতি নিম্নমুখী, আরোহের গতি ঊর্ধ্বমুখী
ii. অবরোহের সিদ্ধান্ত নিশ্চিত, আরোহের সিদ্ধান্ত সম্ভাব্য
iii. অবরোহ আকারগত সত্যতা দেখে, আরোহ আকারগত ও বস্তুগত উভয় সত্যতা দেখে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর : ১৯. ক ২০. ক ২১. ঘ
২২. খ ২৩. গ ২৪. খ ২৫. ঘ।


