বিভিন্ন স্থানে মহান বিজয় দিবসের আলোচনা সভায় বক্তারা বলেছেন, সব যুদ্ধাপরাধীর বিচারের রায় কার্যকর করে জাতিকে কলঙ্কমুক্ত করতে হবে। যুদ্ধাপরাধীরা দেশ ও জাতির শত্রু। চট্টগ্রাম ইপিজেড চত্বর : স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগ ও অঙ্গ সহযোগী সংগঠন মঙ্গলবার এক সমাবেশের আয়োজন করে। এটি উদ্বোধন করেন সংসদ সদস্য এম এ লতিফ। প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন। বক্তব্য দেন, নবী দোভাষ, শফর আলী, মাহবুবুল হক মিয়া, সুলতান আহমেদ, হাজী মো. হারুন-অর-রশীদ, নুরুল আলম, আসলাম, কাউন্সিলর জয়নাল, আব্দুল মতিন মাস্টার, ইমাম হোসেন ও শফি বাঙ্গালী। বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) : চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা সমন্বয়ক কমরেড মহিনউদ্দীন, অ্যাডভোকেট আখতার কবির চৌধুরী, মনিকা ভট্টাচার্য, আল কাদেরী জয়, হেলাল কবীর প্রমুখ। কধুরখীল বালিকা উচ্চ বিদ্যালয় : প্রধান শিক্ষক বাবুল কান্তি দাশের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শফিউল আজম শেফু। স্বাগত বক্তব্য দেন, ওবাইদুল হক। বক্তব্য দেন দীপক কুমার চৌধুরী, রত্না দাশ, দেবী দত্ত, লিপি রাণী শীল, অমর নাথ চক্রবত্র্তী, প্রকাশ কুমার ঘোষ, প্রিমা ধর, শাহীন আক্তার, শারমিন আকতার, যূথি বিশ্বাস, তৃষ্ণা দেবী প্রমুখ। ফটিকছড়ির উত্তর নিশ্চিন্তাপুর একতা সংঘ : সংগঠনের কার্যালয়ে আলোচনা সভা নেজাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন লায়ন হারুন-অর-রশিদ। বিশেষ অতিথি ছিলেন মো. নাছির উদ্দিন। বক্তব্য দেন শাহাদাত হোসেন, পেয়ারুল ইসলাম, মৌলানা মোহাম্মদ হাসান প্রমুখ। ফতেয়াবাদ পল্লী সংগঠন সমিতি : সমিতির পক্ষ থেকে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সভাপতি বিশ্বনাথ চৌধুরী ও সাবেক সাধারণ সম্পাদক শিলজিৎ চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি সুভাষ রাহা, সহ-সাধারণ সম্পাদক লিটন পালিত ও নূপুর কান্তি দেব, নটরাজ চৌধুরী, প্রিয়ব্রত চৌধুরী, পলাশ চক্রবর্তী, মুখেশ নন্দী প্রমুখ। এরপর শহীদ বেদিতে ঐক্যতান কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, কমিউনিস্ট পার্টি, শহীদ স্মৃতি সংগঠন, বিবেকানন্দ যুব পরিষদ, নিশান ক্লাব, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ সহ বিভিন্ন সংগঠন পুষ্পার্ঘ অর্পণ করে।