
দিনাজপুরে আমন মৌসুম একেবারে শেষের দিকে। ক্ষেতে এখন যে ধান রয়েছে সেগুলো সুগন্ধি জাতের ধান। সেই ধান ক্ষেতে দলবেঁধে ইঁদুরের গর্ত খুঁজছেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারী ও শিশুরা। ছবি : কালের কণ্ঠ

ইঁদুরের গর্ত খুঁজে পেলেই শুরু করছেন খোঁড়াখুঁড়ি। সেই গর্তের ভেতর থেকে বের করে আনছেন ইঁদুরের রাখা ধানের শীষ। ছবি : কালের কণ্ঠ

এ ধান শুকিয়ে তার তৈরি করবেন আতব চাল। যা দিয়ে তৈরি করে খাবেন শীতকালিন পিঠা পুলি ও খেজুরের রস দিয়ে তৈরি পায়েশ। ছবি : কালের কণ্ঠ

দিনাজপুরের সদর, চিরিরবন্দ ও খাসমামা উপজেলার বিভিন্ন মাঠে গিয়ে দেখা মেলে ইঁদুরের গর্ত থেকে ধানের শীষ বের করা ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারী ও শিশুদের। ছবি : কালের কণ্ঠ

মৌসুমে ধান কাঁটা শুরু হলে সকালে তারা দুমুঠো ভাত খেয়েই বেরিয়ে পড়েন বিভিন্ন মাঠে। প্রচন্ড শীত উপেক্ষা করে সকাল থেকে সন্ধ্যার আগ পর্যন্ত চলে তাদের ধানের শীষ সংগ্রহের কাজ। এসব নারী শিশুদের কারো হাতে খোন্তা, কারো হাতে কোদাল, কারো হাতে শাবল আবার কারো হাতে বস্তাও দেখা যায়। ছবি : কালের কণ্ঠ