• ই-পেপার

প্রেমের ৭টি স্তর!

ইরানে নতুন করে হামলা চালাল যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক
ইরানে নতুন করে হামলা চালাল যুক্তরাষ্ট্র
ছবি : বিবিসি

মার্কিন হেলিকপ্টার ভূপাতিতের জেরে ইরানে নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পরই মঙ্গলবার এই হামলা চালায় যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী। পাল্টা হামলার হুঁশিয়ারিও দিয়েছে তেহরান।

বার্তা সংস্থা রয়টার্স ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে জানায়, হরমুজ প্রণালীর কাশম দ্বীপে যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে এবং প্রণালীটির বন্দর নগরী সিরিকে একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। 

স্থানীয় সূত্র ও বাসিন্দাদের উদ্ধৃতি দিয়ে ইরানি গণমাধ্যম জানায়, নিকটবর্তী বন্দর আব্বাসে এবং পরে প্রণালীর প্রবেশপথের কাছে জাস্ক কাউন্টির আশপাশে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

হামলার পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এক্সে এক পোস্টে হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরান কোনো হামলা বা হুমকির জবাব না দিয়ে ছাড়বে না।

গত সোমবার হরমুজ প্রণালির কাছে মার্কিন সেনাবাহিনীর একটি এএইচ-৬৪ আক্রমণাত্মক হেলিকপ্টার বিধ্বস্ত হয়। এ হামলার জন্য ইরানকে দায়ী করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, আমার মনে হয় জবাব দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। তারা আমাদের একটি হেলিকপ্টার ভূপাতিত করেছে, এখন আমরা যা বলি তা করে দেখাচ্ছি।

মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজকে তিনি আরো বলেন, আমি আরও মনে করি জবাব এটার মতো কঠোর ও শক্তিশালী হওয়া উচিত।

৫ মাসে মালয়েশিয়ায় ৩০ হাজার বিদেশি আটক

কড়া অবস্থানে ইমিগ্রেশন বিভাগ, ব্যবস্থা নেওয়া হচ্ছে মালিকদের বিরুদ্ধেও

অনলাইন ডেস্ক
৫ মাসে মালয়েশিয়ায় ৩০ হাজার বিদেশি আটক

মালয়েশিয়ায় অবৈধভাবে অবস্থান ও ইমিগ্রেশন আইন লঙ্ঘনের দায়ে চলতি বছরের প্রথম পাঁচ মাসে (৩১ মে পর্যন্ত) ৩০ হাজার ৮০১ জন বিদেশি নাগরিককে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে ২ হাজার ৩২৪ জনের বিরুদ্ধে ভিসার শর্ত ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।

মঙ্গলবার (৯ জুন) মালয়েশিয়ার ইমিগ্রেশন মহাপরিচালক জাকারিয়া শাবান এক বিবৃতিতে এই তথ্য জানান। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বার্নামার বরাত দিয়ে এই খবর জানায় মালায় মেইল

ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, আটক বিদেশি নাগরিকেরা যে উদ্দেশ্যে মালয়েশিয়ায় প্রবেশ করেছিলেন, তা অমান্য করে অন্যান্য কার্যকলাপে লিপ্ত ছিলেন। বৈধ অনুমতি ছাড়া ব্যবসা ও কর্মসংস্থান বা পাসের শর্ত লঙ্ঘনকারী বিদেশিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জাকারিয়া শাবান বলেন, দেশের জনশৃঙ্খলা রক্ষা, ইমিগ্রেশন ব্যবস্থার সততা এবং একটি ন্যায্য অর্থনৈতিক পরিবেশ নিশ্চিত করতে ইমিগ্রেশন সুযোগ-সুবিধার যথাযথ ব্যবহার নিশ্চিত করতে বিভাগটি প্রতিশ্রুতিবদ্ধ।

আইন প্রয়োগকারী কার্যক্রমকে আরো জোরদার করতে মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগ বেশ কিছু কৌশলগত পদক্ষেপ গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে একটি বিশেষ ‘এনফোর্সমেন্ট ইন্সপেক্টরেট’ (অভিযান পরিদপ্তর) গঠন, ঝুঁকিপূর্ণ বা অপরাধপ্রবণ এলাকাগুলোতে (হটস্পট) সুনির্দিষ্ট চিরুনি অভিযান এবং নিয়ম লঙ্ঘনকারী নিয়োগকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ।

বিবৃতিতে আরও বলা হয়, বিভিন্ন মন্ত্রণালয়, অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থা ও স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যৌথ অভিযান জোরদার করার পাশাপাশি এই অপরাধ দমনের বিষয়টিকে বিভাগের বার্ষিক মূল কর্মদক্ষতা সূচকের অন্তর্ভুক্ত করা হয়েছে। ফলে আইন লঙ্ঘনকারী বিদেশি এবং তাদের চাকরি দেওয়া মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়টি এখন সর্বোচ্চ অগ্রাধিকার পাচ্ছে।

জাপানের পর নেপালও ভারতের আম আমদানিতে দিল নিষেধাজ্ঞা

অনলাইন ডেস্ক
জাপানের পর নেপালও ভারতের আম আমদানিতে দিল নিষেধাজ্ঞা

ভারতীয় আমের সুনাম রয়েছে বিশ্বব্যাপী। সেই আম নিয়ে এলো খারাপ সংবাদ। অতিরিক্ত মাত্রার রাসায়নিক কীটনাশক শনাক্ত হওয়া জাপানের পর নেপালও ভারতীয় আমের ওপর সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করেছে। সীমান্ত কোয়ারেন্টিনে রাখা আমদানীকৃত আমের চালান পরীক্ষায় ক্ষতিকর এই পদার্থের উপস্থিতি পায় কোয়ারেন্টিন পরিদর্শকরা। খাদ্য নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের কারণে নেপালের কৃষি ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এই সিদ্ধান্ত নিয়েছে। আমদানি নিষেধাজ্ঞাটি এপ্রিল-মে মাস থেকে কার্যকর রয়েছে বলে জানা গেছে। 

জাপানের সাম্প্রতিক সিদ্ধান্তের পর নেপালের এই পদক্ষেপ ভারতের আম রপ্তানি খাতের জন্য একটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্টের প্রতিবেদন অনুযায়ী, এই পদক্ষেপটিকে নেপালি কর্তৃপক্ষ দেশীয় জাতের ফলের সুযোগ স্থানীয়ভাবে বাড়ার উপকার হিসেবে তুলে ধরছে। সংবাদমাধ্যম ‘দ্য রাইজিং নেপাল’কে ভূমি ব্যবস্থাপনা, কৃষি ও সমবায় মন্ত্রণালয়ের মুখপাত্র মনীশ কুমার পাল বলেছেন, সাময়িক এই নিষেধাজ্ঞা স্থানীয়ভাবে উৎপাদিত স্বাস্থ্যকর ফলের জন্য আরো বেশি সুযোগ তৈরি করেছে।

এই প্রসঙ্গে নেপাল সরকার জানিয়েছে, ভোক্তার স্বাস্থ্যই তাদের অগ্রাধিকার এবং খাদ্যের গুণগত মানের সঙ্গে কোনো আপস করা হবে না। গ্রীষ্মকালে নেপালে আমের চাহিদা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। সেখানকার মানুষের কাছে আম একটি প্রিয় ফল হিসেবে বিবেচিত। 

কিন্তু ভারতীয় আমের ওপর নিষেধাজ্ঞা নেপালি ব্যবসায়ীদের উদ্বেগ বাড়িয়ে দিয়েছে। যদিও নেপাল একটি আম উৎপাদনকারী দেশ এবং আমদানির চেয়ে বেশি রপ্তানি করে। তবু স্থানীয় চাহিদা মেটাতে অভ্যন্তরীণ উৎপাদন যথেষ্ট নয়। তা ছাড়া নেপালি আমের মৌসুম মাত্র দুই মাস স্থায়ী হয়।

তাই দেশের চাহিদা মেটাতে ব্যবসায়ীরা ভারত থেকে বিপুল পরিমাণে আম আমদানি করে। ব্যবসায়ীরা বলছেন, ভারত থেকে আম সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় তাদের ব্যবসা সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে।

তাই ফল ব্যবসায়ীরা ভারতীয় ফলের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞার পরিবর্তে আরো কঠোর কোয়ারেন্টাইন ব্যবস্থার দাবি জানায়।

অন্যদিকে জাপানের নিষেধাজ্ঞাটি কীটনাশকের কারণে নয়। মূলত ভারতীয় রপ্তানি কেন্দ্রগুলোতে পোকা দমন ব্যবস্থা, বাষ্পীয় তাপ চিকিৎসা এবং কোয়ারেন্টাইন প্রক্রিয়ার পরিচালনগত ত্রুটি খুঁজে পাওয়ার শুধু ২০২৬ মৌসুমে আম আমদানি স্থগিত করেছে।

ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলি বিমানঘাঁটি ক্ষতিগ্রস্ত

অনলাইন ডেস্ক
ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলি বিমানঘাঁটি ক্ষতিগ্রস্ত

চলমান সংঘাতে ইরান-ইসরায়েল পাল্টাপাল্টি হামলায় চালিয়ে যাচ্ছে। সর্বশেষ গত সোমবার লেবাননে ইসরায়েলি হামলার প্রতিশোধ হিসেবে তেহরান ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেলআবিবে। এতে ইসরায়েলের রামাট ডেভিড বিমানঘাঁটির একটি হ্যাঙ্গার ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার (৯ জুন) ইসরায়েলের সংবাদমাধ্যম ইয়েদিওথ আহরোনোথ জানিয়েছে, গত সোমবার স্যাটেলাই কর্তৃক তোলা একটি ছবিতে হ্যাঙ্গারটি যেখানে অবস্থিত ছিল। সেই স্থানে একটি কালো দাগ দেখা যাচ্ছে। যা ৫ জুনের ছবির সাথে তুলনা করলে, দেখা যায় তাতে কোন দাগ ছিল না। 

একটি পর্যবেক্ষণকারী সংস্থার বিশ্লেষণ করা স্যাটেলাইট চিত্র থেকে দেখা গেছে, উত্তর ইসরায়েলের রামাট ডেভিড বিমান ঘাঁটির একটি হ্যাঙ্গার ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারে।

বিশ্লেষণে বলা হয়েছে, ইরানের সঙ্গে উত্তেজনা বৃদ্ধির সময় হ্যাঙ্গারটিতে আঘাত হানা হয়ে থাকতে পারে। 

তবে প্রতিবেদনে বলা হয়েছে, আঘাতের সময় কাঠামোটির ভেতরে কী ছিল? কতটা ক্ষতির হয়েছে, তা এখনো স্পষ্ট নয়।

প্রেমের ৭টি স্তর! | কালের কণ্ঠ