• ই-পেপার

ধর্ষণের অভিযোগে বিচারের মুখোমুখি হতে হবে মরক্কোর তারকা ফুটবলারকে

মেসির বাবাকে নিয়ে ভুল সংবাদ প্রচার, সমালোচনায় পদত্যাগ করলেন উপস্থাপক

মেসির বাবাকে নিয়ে ভুল সংবাদ প্রচার, সমালোচনায় পদত্যাগ করলেন উপস্থাপক

বিশ্বকাপ ধরে রাখার মিশনে শুভসূচনা করেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বিশ্বকাপের প্রথম ম্যাচে আলজেরিয়াকে বড় ব্যবধানে হারায় আলবেসেলিস্তারা। হ্যাটট্রিক করেন মহাতারকা লিওনেল মেসি। জয়ে ফুরফুরে মেজাজে ছিলেন মেসি। এরই মাঝে বাবা হোর্হে মেসি মারা গেছেন এমন মিথ্যা খবর প্রকাশ চাউর হয়। আর্জেন্টিনার ‘লুজু টিভি’ এক অনুষ্ঠানে এই তথ্যটি জানায় উপস্থাপক ফ্লোরেন্সিয়া পেনা। এমন ভুল খবরে ব্যাপক সমালোচনার মুখে পদত্যাগ করেন উপস্থাপক ফ্লোরেন্সিয়া পেনা।

সংবাদমাধ্যম নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদন অনুযায়ী, গেল বৃহস্পতিবার আর্জেন্টিনার চ্যানেল ‘লুজু টিভি’র ‘এল শো দেল ভেরানো’ অনুষ্ঠানের লাইভ সম্প্রচারের সময় উপস্থাপক ফ্লোরেন্সিয়া পেনা হোর্হে মেসির স্বাস্থ্য নিয়ে মিথ্যা খবরটি দেন। 

লাইভে অনুষ্ঠানে উপস্থাপিকা ফ্লোরেন্সিয়া পেনা বলেন, ‘আমি খারাপ খবর দিতে চাই না, কিন্তু মেসির বাবা মারা গেছেন। বিশ্বকাপের মাঝেই এমন ঘটনা ঘটেছে, তাকে এখনই চলে যেতে হবে।

লাইভ অনুষ্ঠানে উপস্থাপিকার ওই কথা মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। পরে মেসির পরিবার থেকেই জানানো হয়, হোর্হে মেসি অসুস্থ হলেও জীবিত আছেন, মারা যাননি। উপস্থাপিকার এমন খবর প্রচার নিয়ে পরিবারের পক্ষ থেকে ক্ষোভ প্রকাশ করা হয়।

এরপর তীব্র সমালোচনার মুখে পড়ে ফ্লোরেন্সিয়া পেনা প্রকাশ্যে ক্ষমা চান এবং লুজু টিভির দায়িত্ব থেকে সরে দাঁড়ান। তিনি বলেন, আমি মেসি পরিবারকে এই ভয়াবহ ঘটনার জন্য ক্ষমা চাইছি। আমি গভীরভাবে লজ্জিত যে এই কষ্টের অংশ হয়েছি।

তিনি দাবি করেন, লাইভ শো চলাকালীন তাকে তথ্যটি যাচাইকৃত বলে জানানো হয়েছিল এবং তিনি প্রযোজনা দলের ওপর বিশ্বাস করেছিলেন। তবে তিনি নিজের ভুলের দায় স্বীকার করে সরে যাওয়ার সিদ্ধান্ত নেন।

চ্যানেলটি এক বিবৃতিতে ঘটনাটিকে ‘অগ্রহণযোগ্য’ বলে উল্লেখ করে এবং জানায় যে দায়ীদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

এদিকে মেসির বাবার অসুস্থতা নিয়ে এক বিবৃতিতে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, হোর্হে মেসি বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।এমন সময়ে আমরা সবার দায়িত্বশীলতা, বিচক্ষণতা এবং মানবিকতা আশা করি। কোনো মানুষের স্বাস্থ্য বা তার পরিবারের মানসিক শান্তি কখনোই মুখরোচক খবর বা দায়িত্বজ্ঞানহীন সাংবাদিকতার বিষয় হতে পারে না।

আশা জাগিয়ে হারল বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক
আশা জাগিয়ে হারল বাংলাদেশ
ছবি : এপি

সিরিজে টিকে থাকতে দ্বিতীয় টি-টুয়েন্টি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। এমন ম্যাচে বাংলাদেশকে আগে বোলিংয়ে পাঠিয়ে রীতিমতো তাণ্ডব চালিয়ে টাইগারদের ১৯৭ রানের লক্ষ্য দেয় অজিরা। সাইফ, ইমন এবং হৃদয়ের লড়াকু ইনিংসে আশা জাগিয়ে ৭ রানে হারল বাংলাদেশ। এমন নাটকীয় হারে ১ ম্যাচ হাতে রেখেই টি-টোয়েন্টি সিরিজ খোয়াল টাইগাররা।

চট্টগ্রামে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৬ রান তোলে অস্ট্রেলিয়া। জবাবে ব্যাট করতে নেমে ১৮৯ রানে থামে বাংলাদেশ।

তবে ব্যাটিংয়ে নেমে ঝোড়ো শুরু করেন দুই ওপেনার তানজিদ হাসান তামিম এবং সাইফ হাসান। তিন ওভারে স্কোর বোর্ডে ৪২ রান তুলেন দুই ওপেনার। এতে দারুণ কিছুর ইঙ্গিত দিয়েছিল বাংলাদেশ।

পাওয়ার প্লেতে ১ উইকেটে ৭২ রান তুলে টাইগাররা। ওপেনার সাইফের সঙ্গে ব্যাট করেন সৌম্য সরকার। ১৩ বলে ২১  সাইফ এবং ৮ বলে ১৫ রান করেন সৌম্য। একটা সময় প্রয়োজনীয় রানরেট ৯-এ নামিয়ে এনেছিলেন সাইফ হাসান-পারভেজ হোসেন ইমনরা।

১৫ বলে ৩০ রান করে ফেরেন ওপেনার তানজিদ হাসান তামিম। আরেক ওপেনার সাইফ হাসান খেলেছেন ৩৩ বলে ২ বাউন্ডারি ও ১ ছক্কায় ৪২ রানের ইনিংস। তবে হতাশ করেছেন সৌম্য সরকার। শুরুটা ভালো করলেও ৯ বলে ৩ বাউন্ডারিতে ১৫ রান করে থামেন তিনি।

চারে নেমে দুর্দান্ত ব্যাটিং করে বাংলাদেশকে আশা দেখাচ্ছিলেন ইমন। অস্ট্রেলিয়ার বোলারদের পাড়ার বোলারের মানে নামিয়ে এনেছিলেন তিনি। কিন্তু ইমন আউট হওয়ার পর আশা হারিয়ে ফেলে বাংলাদেশ।

শেষের দিকে প্রত্যাশিত ঝড় তুলতে পারেননি তাওহীদ হৃদয় ও শামীম হোসেন পাটোয়ারীরা। ৮ বলে ৭ রান করে ফেরেন শামীম, আর হৃদয়ের ২২ বলে ৩৫ রানের ইনিংস শুধু হতাশাই বাড়িয়েছে।

অস্ট্রেলিয়ার হয়ে ৪ ওভারে ৪০ রান দিয়ে ২টি উইকেট নিয়েছেন অ্যারন হার্ডি।

এর আগে ব্যাট করতে নেমে ৪৪ রানের মধ্যে ৩ উইকেট হারায় অস্ট্রেলিয়া। কিন্তু এরপরই জুটি গড়েন ম্যাট রেনশ ও টিম ডেভিড। দুজনেই বাংলাদেশি বোলারদের ওপর রীতিমত তাণ্ডব চালিয়েছেন। ২৬ বলে ২ বাউন্ডারি ও ৪ ছক্কায় ৪৫ রান করে ডেভিড ফিরলেও ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেওয়ার দ্বারপ্রান্তেই ছিলেন রেনশ। শেষ পর্যন্ত ৫২ বলে ৪ বাউন্ডারি ও ৫ ছক্কায় ৮৯ রানে অপরাজিত থাকেন অজি এই ব্যাটার।

বাংলাদেশের হয়ে ৪ ওভারে ২৭ রান দিয়ে ২টি উইকেট শিকার করেন নাসুম আহমেদ। এ ছাড়া বাকি সব বোলার দিয়েছেন গড়ে আটের ওপরে রান।

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ফিফাতে অভিযোগ ইরানের

ক্রীড়া ডেস্ক
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ফিফাতে অভিযোগ ইরানের
ইরান জাতীয় ফুটবল দল। ছবি : সংগৃহীত

যুদ্ধের মাঝেও বিশ্বকাপে অংশ নিয়েছে ইরান। খেলছে যুদ্ধ করা দেশ যুক্তরাষ্ট্রের মাটিতে। এতে নানাভাবে বাধার সম্মুখীন হচ্ছে ইরান জাতীয় দল। বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে বেলজিয়ামের বিপক্ষে মাঠে নামার আগে আরো একটি বাধার সম্মুখীন হয়েছে টিম মেলিরা। এই বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির ফুটবল ফেডারেশন।

ফেডারেশনের এক মুখপাত্র এই তথ্য নিশ্চিত করেছেন। 

ক্রীড়া সংবাদমাধ্যম ডেইলি স্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী, বেলজিয়ামের বিপক্ষে ম্যাচের দুইদিন আগে আয়োজক দেশ যুক্তরাষ্ট্রে ঘাঁটি গাড়তে চেয়েছিল ইরান। খেলার শেষে বিশ্রাম নিয়ে দেশ ত্যাগের পরিকল্পনা করেছিল ইরান। তবে ইরানের এই আবেদন প্রত্যাখ্যান করেছে মার্কিন কর্তৃপক্ষ।

তাতে খেলার একদিন আগে পৌঁছাতে পারবে এবং খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই তাদের শহর ছেড়ে চলে যেতে হবে টিম মেল্লিদের।

তেহরানের কর্মকর্তারা জানিয়েছেন, বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের চাপিয়ে দেওয়া শর্তগুলো দলের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে। যা বিশ্বকাপে অংশ নেওয়া দলগুলোর মধ্যে সমতার নীতির পরিপন্থী। এর ফলে আমাদের দলের কারিগরি ও কোচিং স্টাফদের পূর্বপরিকল্পিত রণকৌশল ও প্রস্তুতিমূলক পরিকল্পনা বাস্তবায়নে মারাত্মক ব্যাঘাত ঘটছে।

তাই ইরানি ফুটবল ফেডারেশন ফিফার জবাবের অপেক্ষায় রয়েছে। সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করা হবে বলে আশা করছেন ইরানি কর্মকর্তারা।

স্কটিশ ফুটবলপ্রেমীদের পানীয় চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে বোস্টনের পাবগুলো

ক্রীড়া ডেস্ক
স্কটিশ ফুটবলপ্রেমীদের পানীয় চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে বোস্টনের পাবগুলো
বোস্টনের পাবে স্কটিশ সমর্থকদের লাইন। ছবি : সংগৃহীত

১৯৯৮ সালের পর এবার বিশ্বকাপের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে স্কটল্যান্ড। প্রথম ম্যাচে হাইতির বিপক্ষে জয়ে আত্মহারা স্কটিশ ফুটবলপ্রেমীরা। জয়ের খুশি উদযাপনে পাবগুলোতে ভিড় জমাচ্ছেন তাঁরা। যুক্তরাষ্ট্রের বোস্টনে পাব মালিকরা স্কটিশদের পানীয় চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছেন।

স্কটল্যান্ডকে সমর্থন জানাতে প্রায় ১০ হাজার স্কটিশ ফুটবলপ্রেমী এসেছে বোস্টনে। ২৮ বছর পর বিশ্বকাপে দেশ, ৩৬ বছর পর বিশ্বকাপে জয়। উচ্ছ্বাস বাঁধ মানছে স্কটিশ সমর্থকদের। জাতীয় পতাকা ও সংগীত গেয়ে র‌্যালি করেছে শহরটিতে। তাঁদের এই উচ্ছ্বাসে বোস্টনের বাসিন্দাদের একাংশ বিস্মিত হলেও খুশি পাব মালিকেরা। 

বোস্টনের একটি জনপ্রিয় পাবের জেনারেল ম্যানেজার বিলি ডিকেইন বলেছেন, ৩০ বছরের বেশি ব্যবসা করছি। এমন পরিস্থিতি কখনো হয়নি। মরক্কোর বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচ খেলতে স্কটল্যান্ড দল বোস্টনে আসার পর থেকে বিয়ারের চাহিদা বেড়ে গিয়েছে। আপাতত পরিস্থিতি সামলানো গিয়েছে। এক সপ্তাহের মজুত চার দিনেই প্রায় শেষ। প্রস্তুতকারী সংস্থাগুলো জরুরি ভিত্তিতে পানীয় সরবরাহ না করলে সপ্তাহের শেষে পানীয় সঙ্কট দেখা দিতে পারে।

সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, স্কটিশেরা সাধারণত পাবগুলোতে ভিড় করছেন। বোস্টনের গরমে তৃষ্ণা মেটানোর জন্য তাঁদের পছন্দ বিয়ার। বিশ্বকাপের প্রথম সপ্তাহেই বোস্টনে বিয়ারের চাহিদা তুঙ্গে। পাবগুলোতে মজুত বিয়ার নেই বললেই চলে। চাহিদা দেখে জরুরি ভিত্তিতে প্রস্তুতকারী সংস্থাগুলোকে বিয়ার সরবরাহের অনুরোধ করেছেন পাব মালিকেরা। চাহিদা এতটাই বেড়েছে বোতলের পাশাপাশি প্রচুর ক্যানও চলছে। বিশ্বকাপের সুবাদে হঠাৎ ব্যবসায় বৃদ্ধিতে খুশি পাব মালিকেরা।

একটি বিয়ার উৎপাদক সংস্থা জানিয়েছে, ৪ জুলাই থেকে বোস্টনে চার দিনের ছুটি থাকে। প্রতি বছর এই সময় বিয়ারের চাহিদা যা থাকে, তার চারগুণেরও বেশি বিয়ার বিক্রি হয়েছে সপ্তাহের প্রথম চার দিনে। চাহিদা সামাল দিতে উৎপাদন বাড়িয়েছে তারা। সপ্তাহের প্রথম চার দিনে ৪০০০ পিন্ট বিয়ার বিক্রি হয়েছে তাদের। উৎপাদন বাড়িয়েও ফুটবলপ্রেমীদের চাহিদা মেটানোর ব্যাপারে নিশ্চিত নয় সংস্থাটি। মনে করা হচ্ছে, দ্বিতীয় ম্যাচেও স্কটল্যান্ড জিতলে চাহিদা আরো বাড়বে। যদিও ব্যবসা বাড়ায় তারা বেজায় খুশি।