• ই-পেপার

অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রস্তুতি শুরু আয়োজক মেক্সিকোর

সাফ নারী চ্যাম্পিয়নশিপ

ভারতের সঙ্গে পারল না বাংলাদেশ

রানা শেখ, গোয়া থেকে
ভারতের সঙ্গে পারল না বাংলাদেশ
ভারতের কাছে পরাজয়ের পর হতাশা নিয়ে মাঠ ছাড়ছে বাংলাদেশ দল। আজ গোয়ার জওহরলাল নেহরু স্টেডিয়ামে। ছবি: মীর ফরিদ, গোয়া থেকে

বাংলাদেশ ০-৩ ভারত

শুরুটা দুর্দান্ত করেছিল বাংলাদেশ নারী দল। দ্বিতীয় মিনিটেই সুযোগ ধরা দিয়েছিল। কিন্তু গোলরক্ষককে একা পেয়েও পরাস্ত করতে পারেননি আনিকা রানিয়া সিদ্দিকী। 

শুরুর সুযোগ নষ্টের হতাশা আর কাটিয়ে উঠতে পারেনি বাংলাদেশ। উল্টো সময় যত গড়াল, পিটার বাটলারের শিষ্যরা যেন খেই হারিয়ে ফেলল। শেষ পর্যন্ত ভারত নারী দলের কাছে হারল ৩-০ গোলে। 

এ হারে সাফ নারী চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বে রানার্স আপ হলো বাংলাদেশ। সেমিফাইনালে প্রতিপক্ষ হিসাবে পেল নেপালকে। আর গ্রুপসেরা ভারতের প্রতিপক্ষ ভুটান। ফাইনালে ওঠার দুটি লড়াই-ই আগামী ৩ জুন। 

আগের ম্যাচের মতো আজও গোয়ার জওহরলাল নেহরু স্টেডিয়ামের গ্যালারি ছিল ফাঁকা। স্বাগতিক ভারতের খেলা হলেও দর্শক আসেনি বললেই চলে। প্রায় শূন্য গ্যালারিতে ভারত তাদের সেরা ফুটবলই খেলেছে। বাংলাদেশ বরং নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে পারেনি। 

শুরুর প্রচেষ্টায় আনিকা গোল এনে দিতে পারলে ভিন্ন চিত্র হতে পারত। এরপরও বাংলাদেশ ম্যাচে ছিল দ্বিতীয় গোল হজমের আগ পর্যন্ত। মধ্যমাঠের দখল ছিল ভারতের পায়ে। সুযোগ পেলে আক্রমণে গেছে বাংলাদেশ। 

স্ট্রাইকার হিসেবে শুরু করলেও নিচে নেমে খেলেছেন আনিকা। কিন্তু ঋতুপর্ণা কিংবা মনিকা চাকমাদের সঙ্গে যোগসূত্র তৈরি করতে পারেননি। রক্ষণভাগও সেরা অবস্থায় ছিল না। 

৩৬ মিনিটে প্রথম গোল হজম করতে হয় কোহাতি কিসকুর ভুলে। মধ্যমাঠ থেকে উড়ে যাওয়া ক্রস হেডে ক্লিয়ার করতে পারেননি কোহাতি। সেই বল বক্সের সামনে পেয়ে ভেতরে ঢুকে মাপা শটে জাল খুঁজে নেন পিয়ারি সাসা।

PIC1
ভারতীয় মেয়েদের গোল উদযাপন। ছবি: মীর ফরিদ, গোয়া থেকে

বিরতির পর ভারতের ওপর চাপ বাড়ায় বাংলাদেশ। দুই উইং দিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা করে। কিন্তু সুযোগ কাজে লাগাতে পারছিল না। 

৬৫ মিনিটে তিনটি পরিবর্তন আনেন পিটার বাটলার। উমেহ্লা মারমা, শাহেদা আক্তার রিপা এবং মোছাম্মৎ সাগরিকা মাঠে নামেন। মিনিট তিনেক পরই সুযোগ আসে উমেহ্লার সামনে। ঋতুপর্ণার ক্রস দূরের পোস্টে উড়ে এলে পা লাগাতে পারেননি উমেহ্লা। পরের মিনিটে আক্রমণে যায় ভারত।

বাংলাদেশের হাই লাইন ডিফেন্স পেছনে ফেলে বক্সে ঢুকে পড়েন বদলি নামা লিন্ডা কম। তার গতির শট লাফিয়ে ফেরান মিলি আক্তার।

৭৭ মিনিটে দ্বিতীয় গোল হজম করে ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ। বল ক্লিয়ার করতে গিয়ে বক্সের মধ্যে ফাউল করে বসেন সুরমা জান্নাত। সফল স্পট কিকে গোল করেন লিন্ডা। আর ৯০ মিনিটে বাংলাদেশের যন্ত্রণা আরো বাড়ান মালভিকা। 

মেয়েদের সাফে দুই আসর এবং দশ ম্যাচ পর হারল বাংলাদেশ।

বিসিবি নির্বাচন পর্যবেক্ষণে আসছে আইসিসির প্রতিনিধিদল

ক্রীড়া ডেস্ক
বিসিবি নির্বাচন পর্যবেক্ষণে আসছে আইসিসির প্রতিনিধিদল

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচন ঘিরে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে আসছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) একটি প্রতিনিধিদল। আজ রবিবার (৩১ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি এই তথ্য জানিয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী কয়েক দিনের মধ্যে আইসিসির প্রতিনিধিদল বাংলাদেশে আসতে পারে। সফরকালে দলটি নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন অংশীজনের সঙ্গে মতবিনিময় করবে এবং নির্বাচন সংক্রান্ত বিভিন্ন তথ্য সংগ্রহ করে আইসিসি বোর্ডকে অবহিত করবে।

যদিও আইসিসির সফরসূচি কিংবা প্রতিনিধিদলের সদস্যদের বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধিদের এই সফরকে বিসিবির নির্বাচন ঘিরে চলমান পরিস্থিতির সঙ্গে সম্পর্কিত বলেই মনে করা হচ্ছে।

একই বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, আইসিসি বোর্ড এবং আইসিসি বিজনেস কর্পোরেশন (আইবিসি) বোর্ডে বাংলাদেশের প্রতিনিধিদের মনোনয়ন দেওয়া হবে বিসিবির নির্বাচন প্রক্রিয়া শেষ হওয়ার পর।

আগামী ৭ জুন বিসিবির নির্বাচন হওয়ার কথা রয়েছে। বিসিবির বর্তমান পরিস্থিতি আন্তর্জাতিক অঙ্গনেও বেশ আলোচিত।

২০২৪ সালের ৫ আগস্ট দেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর দুই দফা বোর্ডে রদবদল হয়েছে। বর্তমানে তামিম ইকবালের নেতৃত্বাধীন অ্যাডহক কমিটি বোর্ড পরিচালনা করছে। আগামী ৭ জুন নির্বাচনের মধ্য দিয়ে নতুন বোর্ড গঠিত হবে।

আইসিসির সংবিধান অনুযায়ী, সদস্য দেশের ক্রিকেট বোর্ড পরিচালনায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও স্বাধীনতা নিশ্চিত করার বিষয়টি বিশেষ গুরুত্ব পায়। এ কারণে কোনো দেশের ক্রিকেট প্রশাসনে বড় ধরনের পরিবর্তন বা নির্বাচন হলে আইসিসি পরিস্থিতির ওপর নজর রাখে।

জানা গেছে, আইসিসির প্রতিনিধিদলের এই সফর বিসিবির নির্বাচন প্রক্রিয়ার গ্রহণযোগ্যতা ও আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণের বিষয়গুলো মূল্যায়নে সহায়ক হতে হবে। প্রতিনিধিদলের পর্যবেক্ষণ ও মতামত পরবর্তীতে আইসিসি বোর্ডের আলোচনাতেও গুরুত্ব পেতে পারে।

এ দিকে ৭ জুন নির্বাচন শেষ হওয়ার পরই আইসিসি বোর্ড ও আইসিসি বিজনেস কর্পোরেশন বোর্ডে বাংলাদেশের নতুন প্রতিনিধিদের মনোনয়নের বিষয়টি চূড়ান্ত করা হবে বলে জানিয়েছে বিসিবি।

লঙ্কা প্রিমিয়ার লিগে দল পেলেন লিটন দাস

ক্রীড়া ডেস্ক
লঙ্কা প্রিমিয়ার লিগে দল পেলেন লিটন দাস
লিটন দাস। ছবি : ইনস্টাগ্রাম

বাংলাদেশের তৃতীয় ক্রিকেটার হিসেবে আসন্ন লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) দল পেলেন লিটন দাস। বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ককে কিনেছে গল গ্যালান্টস। আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে লিটনকে দলে ভেড়ানোর খবর নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।

লিটনের আগে সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ আসন্ন এলপিএলে দল পেয়েছেন। অলরাউন্ডার সাকিব ও পেসার তাসকিন সতীর্থ হিসেবে খেলবেন জাফনা কিংসের হয়ে। 

গল গ্যালান্টস লিখেছে, ‘বাংলাদেশ, তোমাদের তারকা এসে গেছে। গল গ্যালান্টসের হয়ে ২০২৬ এলপিএল আলোকিত করতে লিটন দাস প্রস্তুত।’ 

লিটনের সঙ্গে চুক্তির প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানায়নি গল গ্যালান্টস। ধারণা করা হচ্ছে, সরাসরি চুক্তিতে তাকে নেওয়া হয়েছে। 

এর আগে ২০২৩ সালে এলপিএলে খেলেছেন লিটন। সেবার গল টাইটান্সের হয়ে ৩ ম্যাচে মাত্র ৩৪ রান করেন তিনি। 

এলপিএলের ষষ্ঠ আসরের ড্রাফট হবে আগামীকাল (১ জুন)। ড্রাফটে আরো ৩০ বাংলাদেশি ক্রিকেটার আছেন। 

টুর্নামেন্ট শুরু হবে ১৭ জুলাই। আর জিম্বাবুয়ে সফরে বাংলাদেশের শেষ ম্যাচ ১৯ জুলাই। তাই এলপিএলে শুরুর দিকে একটি বা দুটি ম্যাচ মিস করতে পারেন লিটন।

২৮ বছর পর বিশ্বকাপ খেলতে যাওয়া অস্ট্রিয়ার দল ঘোষণা

ক্রীড়া ডেস্ক
২৮ বছর পর বিশ্বকাপ খেলতে যাওয়া অস্ট্রিয়ার দল ঘোষণা
ছবি : অস্ট্রিয়ান কনস্যুলেট জেনারেল

ফিফা বিশ্বকাপ শুরুর আর বাকি ১০ দিন। দীর্ঘ ২৮ বছর পর ফিফা বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে দেশটি। রিয়ালের ডেভিড আলাবাকে অধিনায়ক করে ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছেন কোচ রালফ রাংনিক।

দলে আরো আছেন রেড স্টার বেলগ্রেডের ৩৭ বছর বয়সী অভিজ্ঞ ফরোয়ার্ড এবং দেশের সবচেয়ে বেশি ম্যাচ খেলা খেলোয়াড় মার্কো আর্নাউটোভিচকে। আক্রমণভাগে কোচের মূল ভরসা এই অভিজ্ঞ ফরোয়ার্ড।

দলে অধিনায়ক ডেভিড আলাবা, সাবিতজার এবং আর্নাউটোভিচের মতো অভিজ্ঞ তারকাদের পাশাপাশি নতুন প্রতিভাবানদের সুযোগ দেওয়া হয়েছে।

আরো পড়ুন
বিশ্বকাপ ক্যাম্পের উদ্দেশে দেশ ছাড়ল আর্জেন্টিনা

বিশ্বকাপ ক্যাম্পের উদ্দেশে দেশ ছাড়ল আর্জেন্টিনা

 

ইংল্যান্ড ও জার্মানি ছেড়ে অস্ট্রিয়ার হয়ে খেলার সিদ্ধান্ত নেওয়া দুই মিডফিল্ডার কার্নি চুকুউয়েমেকা এবং পল ওয়ানারকে সরাসরি বিশ্বকাপ দলে অন্তর্ভুক্ত করেছেন কোচ রাংনিক।

চোটের কারণে নিয়মিত ডিফেন্ডার গেরনট ট্রাউনার এবং ম্যাক্সিমিলিয়ান ওবারকে চূড়ান্ত দল থেকে বাদ পড়েছে।

আরো পড়ুন
ভিসা জটিলতায় দক্ষিণ আফ্রিকা দলের বিশ্বকাপযাত্রা স্থগিত

ভিসা জটিলতায় দক্ষিণ আফ্রিকা দলের বিশ্বকাপযাত্রা স্থগিত

 

২০২৬ বিশ্বকাপে অস্ট্রিয়া খেলবে 'গ্রুপ জে'তে প্রতিপক্ষ দলগুলো হলো আর্জেন্টিনা, আলজেরিয়া এবং জর্ডান। ১৭ জুন জর্ডানের বিপক্ষে ম্যাচ দিয়ে  বিশ্বকাপ অভিযান শুরু করবে দেশটি।

অস্ট্রিয়ার স্কোয়াড

গোলরক্ষক: প্যাট্রিক পেন্টজ (ব্রন্ডবি), আলেকজান্ডার শ্লেগার (আরবি সালজবার্গ), ফ্লোরিয়ান উইগেল (ভিক্টোরিয়া পিলসেন)।

ডিফেন্ডার: ডেভিড আলাবা (অধিনায়ক - রিয়াল মাদ্রিদ), কেভিন ডানসো (টটেনহ্যাম), ডেভিড অ্যাফেনগ্রুবার (এলচে), মার্কো ফ্রিডল (ওয়েডার ব্রেমেন), ফিলিপ লিয়েনহার্ট (ফ্রাইবার্গ), ফিলিপ মেনি (মেইঞ্জ), স্টেফান পোশ (মেইঞ্জ), আলেকজান্ডার প্রাস (হফেনহেইম), মাইকেল স্বোবোদা (ভেনেসিয়া)।

মিডফিল্ডার : মার্সেল সাবিতজার (বরুসিয়া ডর্টমুন্ড), ক্রিস্টোফ বাউমগার্টনার (আরবি লাইপজিগ), কার্নি চুকুউয়েমেকা (বরুসিয়া ডর্টমুন্ড), ফ্লোরিয়ান গ্রিলিচ (ব্রাগা), কনরাড লাইমার (বায়ার্ন মিউনিখ), জাভার শ্লেগার (আরবি লাইপজিগ), রোমানো শ্মিড (ওয়েডার ব্রেমেন), আলেসান্দ্রো শপফ (ডব্লিউএসি), নিকোলাস সিওয়াল্ড (আরবি লাইপজিগ), পল ওয়ানার (পিএসভি আইন্দহোভেন), প্যাট্রিক উইমার (উলফসবার্গ)।

ফরওয়ার্ড : মার্কো আর্নাউটোভিচ (রেড স্টার বেলগ্রেড), মাইকেল গ্রেগরিচ (অগসবার্গ), সাসা কালাজদিচ (লাস্ক)।