<p>বাংলাদেশ ক্রিকেটের অন্যতম নির্ভরতার প্রতীক মুশফিকুর রহিম আজ ৩৯ বছরে পা রাখলেন। জন্মদিনের সকালে সতীর্থদের ভালোবাসায় কেক কেটে বিশেষ মুহূর্ত উদ্‌যাপন করেছে বাংলাদেশ দল। পরে সেই কেক গ্রাউন্ডসম্যানদের মধ্যেও ভাগ করে দেন অভিজ্ঞ এই ক্রিকেটার।</p> <p>পাকিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের খেলায় ৪৮ রানে অপরাজিত থেকে মাঠে নামেন মুশফিক। অন্য প্রান্তে ছিলেন ৮ রানে অপরাজিত লিটন দাস। অভিজ্ঞতা আর ধৈর্যের প্রতীক এই দুই ব্যাটারের দিকে তাকিয়ে বড় সংগ্রহের স্বপ্ন দেখছে বাংলাদেশ।</p> <p>দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য সংকটে দলকে পথ দেখানো মুশফিককে ভক্তরা ভালোবেসে ডাকেন ‘মিস্টার ডিপেন্ডেবল’। জন্মদিনের ম্যাচে তার ব্যাট থেকে আরেকটি স্মরণীয় ইনিংসের অপেক্ষায় পুরো দেশ।</p>