• ই-পেপার

মাহমুদ উল্লাহর বিদায়ে যা বললেন বিসিবি সভাপতি

বিশ্বকাপ থেকে বিদায়ের হতাশায় পদত্যাগের ঘোষণা নেদারল্যান্ডস কোচের

ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপ থেকে বিদায়ের হতাশায় পদত্যাগের ঘোষণা নেদারল্যান্ডস কোচের
রোনাল্ড কোমান। ছবি: এক্স

খেলোয়াড় হিসেবে নিজেকে কিংবদন্তির পর্যায়ে নিয়ে গিয়েছিলেন। সেই তুলনায় তার কোচিং ক্যারিয়ার খুব একটা সমৃদ্ধ নয়। 

বার্সেলোনায় থাকতে খোদ ক্লাবটির সমর্থকরাই তাকে সরাতে উঠেপড়ে লেগেছিল। এবার জাতীয় দল নেদারল্যান্ডসের ক্ষেত্রেও হয়তো তেমনটিই হতো। তাই বিপদ আঁচ করতে পেরে আগেভাগেই সরে দাঁড়ালেন। 

মরক্কোর কাছে টাইব্রেকারে হেরে বিশ্বকাপের রাউন্ড অব ৩২ থেকে ছিটকে পড়ার ২৪ ঘণ্টাও হয়নি। তার আগেই পদত্যাগের ঘোষণা দিলেন নেদারল্যান্ডসের প্রধান কোচ রোনাল্ড কোমান। 

আজ সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় এই সিদ্ধান্তের কথা জানান কোমান। পরে রয়্যাল ডাচ ফুটবল অ্যাসোসিযেশন (কেএনভিবি) বিষয়টি নিশ্চিত করে।

কোমান বলেন, ‘এই সিদ্ধান্ত (পদত্যাগ) আমি নিজেই নিয়েছি। বিশ্বকাপে আমরা যে ইতিহাস গড়তে চেয়েছিলাম, তা পারিনি। এর পুরো দায়ভার আমি নিচ্ছি।’

৬৩ বছর বয়সী এই কোচ আরো জানান, ব্যক্তিগত কারণও তার সিদ্ধান্তে প্রভাব ফেলেছে। বিশেষ করে অসুস্থ স্ত্রীর পাশে আরো বেশি সময় থাকতে চান তিনি। 

কোমান বলেন, ‘ফুটবল জীবনের গুরুত্বপূর্ণ অংশ হলেও পরিবার ও স্বাস্থ্য আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্ব পায়।’

বিদায় বেলায় ফেডারেশন, খেলোয়াড়, কোচিং স্টাফ, সমর্থক এবং সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে কোমান বলেন, ‘বিশ্বকাপ জিতে বিদায় নিতে পারলে খুবই ভালো লাগত। তবে দীর্ঘ ফুটবল ক্যারিয়ার নিয়ে আমি গর্বিত এবং সবার প্রতি কৃতজ্ঞ।’

এদিকে নেদারল্যান্ডস দলের কারিগরি পরিচালক নাইজেল ডি ইয়ং এবারের বিশ্বকাপ অভিযানকে হতাশাজনক বলে উল্লেখ করেছেন। তার ভাষায়, ‘দলের লক্ষ্য ছিল অন্তত সেমিফাইনালে ওঠা এবং শিরোপার লড়াইয়ে থাকা। কিন্তু সেই লক্ষ্য পূরণ হয়নি।’

ফিফা বিশ্বকাপ ২০২৬

বিরতির আগ মুহূর্তে এমবাপ্পের গোল, এগিয়ে ফ্রান্স

ক্রীড়া ডেস্ক
বিরতির আগ মুহূর্তে এমবাপ্পের গোল, এগিয়ে ফ্রান্স
গোলের পর কিলিয়ান এমবাপ্পের উচ্ছ্বাস। ছবি: ফিফা

ফ্রান্স ১-০ সুইডেন (প্রথমার্ধ শেষে)

প্রথমার্ধেই গোলের উদ্দেশে ১৪ শট, এর মধ্যে লক্ষ্যে ৬টি। এমন মুহুর্মুহু আক্রমণের পরও ফ্রান্সকে প্রায় গোলবঞ্চিত রাখতে চলেছিল সুইডেন।

কিন্তু বিরতির আগ মুহূর্তে আর পেরে উঠল না। ৪৫ মিনিটে কিলিয়ান এমবাপ্পের গোলে এগিয়ে থেকে বিরতিতে গেছে ফ্রান্স। 

নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে উসমান দেম্বেলের কাছ থেকে বল পেয়ে জোরালো শটে বল জালে জড়ান ফরাসি অধিনায়ক এমবাপ্পে। এটি চলতি বিশ্বকাপে তাঁর পঞ্চম ও সব মিলিয়ে বিশ্বকাপে ১৭তম গোল।

৭১ শতাংশ বল দখলে রাখা ফ্রান্স যেভাবে খেলেছে, তাতে আরো গোল পাওনা ছিল তাদের। এমবাপ্পে ও মাইকেল ওলিসের শট পোস্টে না লাগলে এবং অফসাইডে গোল বাতিল না হলে সেটি হয়েও যেত। 

বিরতির পর সুইডেনকে দ্রুত ঘুরে দাঁড়াতে হবে। নয়তো তাদের বিদায় করে শেষ ষোলোয় পৌঁছে যাবে ফ্রান্স। 

ফিফা বিশ্বকাপ ২০২৬

আইভরি কোস্টকে বিদায় করে ব্রাজিলের সামনে নরওয়ে

ক্রীড়া ডেস্ক
আইভরি কোস্টকে বিদায় করে ব্রাজিলের সামনে নরওয়ে
জয়সূচক গোলের পর আর্লিং হালান্ডের উচ্ছ্বাস। ছবি: ফিফা

নরওয়ে ২-১ আইভরি কোস্ট

তথ্যটা হয়তো অনেকেরই অজানা। 

নিজেদের ফুটবল ইতিহাসে কেবল একটি দলের বিপক্ষে কখনো জিততে পারেনি ব্রাজিল। সেই দলের নাম নরওয়ে। 

বিশ্বকাপে শেষ ষোলোর ম্যাচে এই নরওয়েরই মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল। রাউন্ড অব ৩২-এর ম্যাচে ২-১ গোলের জয়ে আইভরি কোস্টকে যে বিশ্বকাপ থেকে ছিটকে দিয়েছে নরওয়ে!

ডালাসের এটিঅ্যান্ডটি স্টেডিয়ামে প্রথমার্ধে প্রায় নিষ্প্রভ থাকলেও দ্বিতীয়ার্ধে জ্বলে উঠেছেন আর্লিং হালান্ড। ১-১ গোলের সমতা নিয়ে অতিরিক্ত সময়ের দিকে গড়াতে যাওয়া ম্যাচের ৮৬ মিনিটে জয়সূচক গোল করেছেন হালান্ড।

বিশ্বকাপের নকআউট পর্বে প্রথম জয়ের খোঁজে ছিল দুই দল। তাতে সাফল্য পেলেন হালান্ড-ওডেগার্ডরা। অথচ ম্যাচের প্রথম আধাঘণ্টা নিয়ন্ত্রণ ছিল আইভরি কোস্টের হাতেই। গোল করার সম্ভাবনাও তাদেরই বেশি ছিল। কোনানের শট লেগেছিল সাইড নেটে। আর ছয় গজের বক্সে পেপের বাড়ানো বল কাজে লাগাতে পারেননি বনি।

উল্টো ৩৯ মিনিটে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন আন্তোনিও নুসা। ওডেগার্ডের বাড়িয়ে দেওয়া বল নিয়ে বক্সে ঢুকে পড়েন ‘নরওয়েজীয় নেইমার’ খ্যাত নুসা। তার পর ড্রিবলিং করে ডান পায়ের বাঁকানো শটে বল জড়িয়ে দেন জালে। 

এরপর দুই মিনিটের মধ্যে ব্যবধান দ্বিগুণ করার দুটি সুযোগ পেয়েছিল নরওয়ে। বক্সে আর্লিং হাল্যান্ডের শট ঠেকিয়ে দেন আগবাদু। কর্নার থেকে সরলথের হেডও লক্ষ্যভ্রষ্ট হয়।

বিরতির পর ম্যাচের ৫৬ মিনিটে দারুণ এক সুযোগ পেয়েছিল আইভরি কোস্ট। বক্সের ভেতরে পেপের বাঁ পায়ের সামনে বল চলে এসেছিল। প্রথম স্পর্শেই শট নেন তিনি। বলটি নিলান্ডকে ফাঁকি দিয়ে কাছের পোস্ট ঘেঁষে জালে জড়ানোর পথে ছিল। তবে দ্রুত ঝাঁপিয়ে পড়ে পা দিয়ে দুর্দান্ত এক সেভ করেন নরওয়ের গোলকিপার।

৬০ মিনিটে বদলি হয়ে মাঠে নামেন আমাদ দিয়ালো। পরে এই ‘সুপার সাবের’ গোলেই ম্যাচের দৃশ্যপট বদলেছে। ৭৪ মিনিটে ম্যানচেস্টার উইনাইটেডের এই ফরোয়ার্ডের চোখধাঁধানো এক গোলে ম্যাচে ফেরে আইভরি কোস্ট।

পেপের সঙ্গে ওয়ান-টু পাস খেলে এগিয়ে যান দিয়ালো। এরপর মোলার উলফে ও বের্গেকে কাটিয়ে এক দৌড়ে বক্সে ঢুকে দর্শনীয় এক শট নেন তিনি। 

১-১ স্কোর লাইনে ম্যাচ যখন অতিরিক্ত সময়ের দিকে অগ্রসর হচ্ছে বলে মনে হচ্ছিল, তখনই নাটকীয় মোড় নেয় ৮৬ মিনিটে। যার নায়ক আর্লিং হালান্ড। অস্কার ববের দারুণ এক থ্রু পাস ধরে বক্সে ঢুকে পড়েছিলেন বার্গ। এরপর নিখুঁতভাবে বল বাড়িয়ে দেন হালান্ডের সামনে। খুব কাছ থেকে আলতো টোকায় বল জালে জড়িয়ে দেন ম্যানচেস্টার সিটির তারকা স্ট্রাইকার। 

নরওয়ে জার্সিতে এটি হালান্ডের ৫৩ ম্যাচে ৬০তম গোল। আন্তর্জাতিক ফুটবলে তার চেয়ে দ্রুততম সময়ে ৬০ গোল আর কেউ করতে পারেননি।

আগামী রবিবার রাতে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে ব্রাজিল-নরওয়ে।

ফিফা বিশ্বকাপ ২০২৬

‘নরওয়েজীয় নেইমারের’ গোলে পিছিয়ে আইভরি কোস্ট

ক্রীড়া ডেস্ক
‘নরওয়েজীয় নেইমারের’ গোলে পিছিয়ে আইভরি কোস্ট
‘নরওয়েজীয় নেইমার’ খ্যাত আন্তোনিও নুসার গোল উদযাপন। ছবি: ফিফা

নরওয়ে ১-০ আইভরি কোস্ট (প্রথমার্ধ শেষে)

ছোটবেলা থেকেই নেইমার জুনিয়রকে অনুসরণ করেন এবং ব্রাজিলিয়ান তারকাকে নিজের আদর্শ মানেন আন্তোনিও নুসা। তাকে এখন ‘নরওয়েজীয় নেইমার’ নামে ডাকা হয়। 
২১ বছর বয়সী এই নুসার দুর্দান্ত গোলেই আইভরি কোস্টের বিপক্ষে বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর ম্যাচে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে গেল নরওয়ে। 

ডালাসের এটিঅ্যান্ডটি স্টেডিয়ামে ম্যাচের ৩৯ মিনিটে বক্সের ভেতর ঢুকে বাঁ পাশ থেকে বাঁকানো শটে আইভরি কোস্টের জাল কাঁপান নুসা। গোল উদযাপনও করেন নেইমারের মতো করে।

তবে নরওয়ে এগিয়ে গেছে খেলার ধারার বিপরীতে। প্রথমার্ধ দেখে থাকলে যে কেউ বলবেন, ভালো খেলেছে আইভরি কোস্ট; কিন্তু গোল পেয়েছে নরওয়ে। 

আগেই নকআউট পর্ব নিশ্চিত করায় ফ্রান্সের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে শীর্ষ ১০ খেলোয়াড়কে বিশ্রামে রেখেছিলেন নরওয়ের কোচ স্তল সোলবাকেন। আজ প্রত্যাশিতভাবেই আর্লিং হালান্ড, মার্টিন ওডেগার্ড, আলেক্সান্দার সরলথসহ সব বড় তারকা ফিরেছেন। কিন্তু প্রথমার্ধে তাদের সেরা ছন্দে পাওয়া যায়নি। 

আইভরি কোস্টের জমাট রক্ষণ বলতে গেলে হালান্ডকে নিষ্ক্রিয় বানিয়ে রেখেছিল। শুধু নিজেদের রক্ষণ সামলানোই নয়; নরওয়ের কাছ থেকে কয়েক দফা বল কেড়ে নিয়ে গোছালো আক্রমণে উঠেছে আইভরি কোস্ট। কিন্তু গোলটা পাওয়া হয়নি। 

উল্টো বিরতিতে যাওয়ার কয়েক মিনিট আগে নরওয়ে সমর্থকদের মনে স্বস্তির সুবাস বইয়ে দেন আন্তোনিও নুসা। 

মাহমুদ উল্লাহর বিদায়ে যা বললেন বিসিবি সভাপতি | কালের কণ্ঠ