• ই-পেপার

চ্যাম্পিয়নস লিগ

রোমাঞ্চকর লড়াইয়ে ডর্টমুন্ডকে হারিয়ে দ্বিতীয় স্থানে বার্সেলোনা

দায়িত্বরত অফিশিয়ালদের টুর্নামেন্ট থেকে বহিষ্কারের দাবি মিসরের

ক্রীড়া ডেস্ক
দায়িত্বরত অফিশিয়ালদের টুর্নামেন্ট থেকে বহিষ্কারের দাবি মিসরের
ছবি : প্রেস ওয়্যার

আর্জেন্টিনার কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর ম্যাচের দায়িত্বে থাকা রেফারি ও অফিশিয়ালদের টুর্নামেন্ট থেকে বহিষ্কারের দাবি জানিয়েছে মিসরীয় ফুটবল অ্যাসোসিয়েশন (ইএফএ)। ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেটেক্সিয়ার এবং তার অফিশিয়াল দলের বিরুদ্ধে ‘দ্বিমুখী নীতি’র অভিযোগ এনে ফিফার কাছে এই আনুষ্ঠানিক দাবি জানিয়েছে মিসর।

দ্বিতীয়ার্ধে মিসর যখন ১-০ গোলে এগিয়ে। তখন মোস্তফা জিকো আরেকটি গোল করেন। তবে ভিএআরের সহায়তায় আক্রমণের শুরুতে মিসরের মিডফিল্ডার মারওয়ান আতিয়া আর্জেন্টিনার মার্তিনেসকে ফাউল করেছিলেন। ফলে গোলটি বাতিল হয়।

অতিরিক্ত সময়ে জয়সূচক গোল করে ৩-২ ব্যবধানে জয় নিশ্চিত করার কয়েক সেকেন্ড আগে মিসরও মনে করেছিল আর্জেন্টিনার পেনাল্টি এরিয়ায় মোহাম্মদ সালাহকে ফাউল করা হয়েছিল। তবে রেফারি সেটিকে ফাউল হিসেবে গণ্য করেননি।

ইএফএর এক বিবৃতিতে বলা হয়েছে, প্রকাশ্য ভুল এবং কিছু ফুটেজ পর্যালোচনা না করার জেদের কারণে রেফারি এবং ম্যাচে দায়িত্বরত সব অফিশিয়ালদের বিরুদ্ধে তদন্ত করা হোক।

এই ভুলগুলো তদন্তের পর রেফারি এবং পুরো অফিশিয়ালদের বিশ্বকাপ থেকে বহিষ্কারের দাবিও তুলেছে বিবৃতিতে ইএফএ।

ভারতের সাম্প্রতিক বাজে ফর্মে বিস্ময় প্রকাশ সৌরভ গাঙ্গুলীর

ক্রীড়া ডেস্ক
ভারতের সাম্প্রতিক বাজে ফর্মে বিস্ময় প্রকাশ সৌরভ গাঙ্গুলীর
ছবি : রয়টার্স

ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ভারতীয় দলের সাম্প্রতিক খারাপ ফর্মে বিস্ময় প্রকাশ করে ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। তিনি এটিকে একটি সাময়িক ফর্ম অবনতি হিসেবেও অভিহিত করেছেন। নটিংহামে ৭৬ রানে অলআউট হওয়ার পর সিরিজে ০-২ ব্যবধানে পিছিয়ে থাকা দলের ঘুরে দাঁড়ানোর ব্যাপারে দৃঢ় আস্থা প্রকাশ করেছেন তিনি। বুধবার নিজের ৫৪তম জন্মদিনের অনুষ্ঠানের ফাঁকে সাংবাদিকদের এ মন্তব্য করেন তিনি।

গাঙ্গুলী বলেন, ‘ভারতের পারফরম্যান্সে আমি কিছুটা অবাক হয়েছি। সাদা বলের ক্রিকেটে তারা বরাবরই একটি শক্তিশালী দল এবং এটিকে তাদের সাময়িক ফর্মহীনতা বলেই মনে হচ্ছে।’ খবর এনডিটিভি

তবে দলের ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আশাবাদী তিনি। বিশ্বকাপজয়ী তারকা সঞ্জু স্যামসন জিম্বাবুয়ের বিপক্ষে একাদশ থেকে বিস্ময়করভাবে বাদ পড়া বিষয়ে জানতে চাইলে সতর্কতার সঙ্গে উত্তর দেন এই সাবেক ভারতীয় ক্রিকেট তারকা।

তিনি বলেন, ‘এই সিদ্ধান্তটি টিম ম্যানেজমেন্ট নেবে। এ বিষয়ে আমার মন্তব্য করা সমীচীন হবে না।’

গত রাতে ফিফা বিশ্বকাপে মিসরের বিপক্ষে আর্জেন্টিনার অবিশ্বাস্য জয় নিয়েও কথা বলেন তিনি। ফুটবল অনুরাগী হিসেবে গাঙ্গুলী আরো জানান, বিশ্বকাপের খেলার ওপর কড়া নজর রাখছেন। কোয়ার্টার ফাইনালে ওঠার জন্য মিসরের বিপক্ষে আর্জেন্টিনার অবিশ্বাস্য ৩-২ গোলের মনোমুগ্ধকর জয়ে অত্যন্ত খুশি হয়েছেন।

এর আগে গাঙ্গুলী তাঁর বাড়িতে মধ্যরাতে কেক কেটে ৫৪তম জন্মদিন উদযাপন করেন।

‘এই মেসি একেবারেই ভিন্ন’

ক্রীড়া ডেস্ক
‘এই মেসি একেবারেই ভিন্ন’
ছবি : আর্জেন্টিনার অফিশিয়াল ফেসবুক পেজ

বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে মহাতারকা লিওনেল মেসি এক অতিমানবীয় ফুটবল খেলে কোয়ার্টার ফাইনালে নিয়ে গেলেন আর্জেন্টিনাকে। ম্যাচে ৭৬ মিনিট পর্যন্ত ২ গোলে পিছিয়ে থেকে মিসরকে ৩-২ গোলে হারায় আলবেসিলেস্তরা। জয়ে এক অ্যাসিস্ট ও এক গোল করেন ম্যাচসেরা ৩৯ বছর বয়সী এই আর্জেন্টাইন মহাতারকা। ম্যাচ শেষে মেসির প্রশংসায় পঞ্চমুখ আরেক আর্জেন্টাইন তরুণ প্রতিভাবনা স্ট্রাইকার হুলিয়ান আলভারেজ।

 

জয়ের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আলভারেজ বলেন, ‘এই মেসি একেবারেই ভিন্ন। বিশ্বকাপে তিনি যা করছেন তা ব্যাখ্যা করার শব্দ আমার কাছে নেই।’

সে একজন দৈত্য উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা শুধু তাকে সাহায্য করছি, সঙ্গ দিচ্ছি; তার পাশে থেকে প্রতিটি মুহূর্ত উপভোগ করছি।’

কানসাস সিটিতে আগামী রবিবার (১২ জুলাই) কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ সময় সকাল ৭টায় সুইজারল্যান্ডের মুখোমুখি হবে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি

ক্রীড়া ডেস্ক
ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: সংগৃহীত

বিশ্বকাপের মধ্যেই পক্ষপাতমূলক আচরণের মাধ্যমে একের পর এক বির্তকের জন্ম দিচ্ছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

আর্জেন্টিনাকে বাড়তি সুবিধা দেওয়া বা আর্জেন্টিনা গোল খেলে ইনফান্তিনোর মন খারাপ করার ব্যাপার তো আছেই, সঙ্গে যোগ হয়ে আরেকটি বড় ধরনের বিতর্ক। 

যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগানের লাল কার্ডের নিষেধাজ্ঞা প্রত্যাহারকে ঘিরে এবার সরাসরি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি তুলেছেন ইউরোপীয় পার্লামেন্টের একাধিক আইনপ্রণেতা। 

ইএসপিএনের প্রতিবেদন অনুযায়ী, বসনিয়া-হার্জেগোভিনার বিপক্ষে ম্যাচে লাল কার্ড দেখায় বেলজিয়ামের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে ম্যাচে খেলার কথা ছিল না বালোগানের। কিন্তু হঠাৎ করে সেই নিষেধাজ্ঞা তুলে নেয় ফিফা। 

অভিযোগ উঠেছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে যোগাযোগ করার পরই এই সিদ্ধান্ত আসে।

ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ব্যারি অ্যান্ড্রুজ, লারা ভোল্টার্স ও নিলস ফুগলসাং এক যৌথ বিবৃতিতে জানান, বিশ্বকাপ চলাকালীন এর নিয়ম পরিবর্তন করা ফুটবলের ন্যায্যতার পরিপন্থী এবং এটি বিচার ব্যবস্থার বিকৃতি। রাজনৈতিক চাপে ফিফা সিদ্ধান্ত বদল করেছে কি না, তা খতিয়ে দেখা জরুরি।

এখন পর্যন্ত অন্তত ৩৫ জন আইনপ্রণেতা এই তদন্তের দাবিতে সমর্থন জানিয়েছেন। তারা ইউরোপীয় দেশগুলোর ফুটবল ফেডারেশনগুলোকেও আহ্বান জানিয়েছেন যেন ফিফার এথিকস কমিটি বিষয়টি তদন্ত করে।

যদিও ফিফার পক্ষ থেকে জানানো হয়েছে, বালোগানের নিষেধাজ্ঞা প্রত্যাহার ছিল সম্পূর্ণভাবে তাদের শৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত।

বালোগানের শাস্তি বাতিল করে অবশ্য লাভ হয়নি যুক্তরাষ্ট্রের। বেলজিয়ামের কাছে ৪-১ গোলে হেরে শেষ ষোলো থেকে বিদায় নিয়েছে এবারের বিশ্বকাপের সহ-আয়োজকরা। 

রোমাঞ্চকর লড়াইয়ে ডর্টমুন্ডকে হারিয়ে দ্বিতীয় স্থানে বার্সেলোনা | কালের কণ্ঠ