• ই-পেপার

সিরিজ জিতে দেশে ফিরল টাইগাররা

মুখ ঢেকে কথা বলায় বিশ্বকাপে প্রথম লাল কার্ড

ক্রীড়া ডেস্ক
মুখ ঢেকে কথা বলায় বিশ্বকাপে প্রথম লাল কার্ড

বিশ্বকাপ ২০২৬-এ নতুন নিয়মের প্রথম শিকার হলেন প্যারাগুয়ের তারকা ফুটবলার মিগেল আলমিরন। তুরস্কের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে প্রতিপক্ষের সঙ্গে কথা বলার সময় মুখ ঢেকে রাখায় সরাসরি লাল কার্ড দেখানো হয়েছে তাকে।

সান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধের যোগ করা সময়ে ঘটনাটি ঘটে। প্যারাগুয়ে তখন ১-০ গোলে এগিয়ে। এক পর্যায়ে তুরস্কের ডিফেন্ডার মের্ত মুলদুরের সঙ্গে কথা বলার সময় নিজের মুখ হাত দিয়ে ঢেকে রাখেন আলমিরন। বিষয়টি সঙ্গে সঙ্গে ম্যাচ কর্মকর্তাদের নজরে আনেন মুলদুর।

এরপর ভিএআর পর্যালোচনার পর এল সালভাদরের রেফারি ইভান বার্টন আলমিরনকে সরাসরি লাল কার্ড দেখান। এর মাধ্যমে বিশ্বকাপ ইতিহাসে মুখ ঢেকে কথা বলার কারণে প্রথম ফুটবলার হিসেবে লাল কার্ড দেখার রেকর্ড গড়লেন সাবেক নিউক্যাসল ইউনাইটেড উইঙ্গার।

বিশ্বকাপের ঠিক আগে আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি) নতুন এই নিয়ম চালু করে। এপ্রিল মাসে ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত বিশেষ সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, মাঠে খেলোয়াড়রা ইচ্ছাকৃতভাবে মুখ ঢেকে প্রতিপক্ষ বা ম্যাচ কর্মকর্তাদের সঙ্গে কথা বললে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো আগেই জানিয়েছিলেন, মুখ ঢেকে কথা বলার ক্ষেত্রে রেফারিদের কঠোর অবস্থান নেওয়া উচিত। তার মতে, এমন আচরণে সন্দেহ তৈরি হয় যে খেলোয়াড় হয়তো এমন কিছু বলছে যা প্রকাশ্যে বলতে চায় না।

নেইমারের চোট ও কৌশল পরিবর্তন নিয়ে কথা বললেন ব্রাজিল কোচ

ক্রীড়া ডেস্ক
নেইমারের চোট ও কৌশল পরিবর্তন নিয়ে কথা বললেন ব্রাজিল কোচ
ছবি : রয়টার্স

বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে কক্ষপথে ফিরেছে ব্রাজিল। মাঠের জয়ের সঙ্গে সেলেসাও সমর্থকদের জন্য বড় সুখবর এসেছে কোচ কার্লো আনচেলত্তির এক কথায়। তিনি জানিয়েছেন, আগামী বুধবার স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচেই মাঠে নামতে পারেন ৩৪ বছর বয়সী এই তারকা ফরওয়ার্ড।

হাইতির বিপক্ষে ম্যাচ জয়ের পর সংবাদ সম্মেলনে নেইমারের চোটের সবশেষ আপডেট দিয়ে আনচেলত্তি বলেন, ‘নেইমার আগামীকাল (শনিবার) এককভাবে অনুশীলন করবে। আর সোমবার দলের বাকিদের সঙ্গে পুরোদমে অনুশীলনে যোগ দেবে। স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে তাকে পাওয়ার ব্যাপারে আমি আশাবাদী।’

কাফ ইনজুরির কারণে দীর্ঘদিন মাঠের বাইরে আছেন নেইমার। গত ১৭ মে সান্তোসের হয়ে ব্রাজিলের ঘরোয়া লিগে শেষবার মাঠে নেমেছিলেন তিনি। এরপর থেকেই চলছে পুনর্বাসন প্রক্রিয়া।

এদিকে হাইতির বিপক্ষে প্রথমার্ধেই জোড়া গোল করে ব্রাজিলের জয়ে বড় অবদান রেখেছেন ম্যাথিউস কুনিয়া। প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ড্রয়ের পর ইগর থিয়াগোর বদলে কুনিয়াকে মূল একাদশে নামিয়েছিলেন ইতালিয়ান মাস্টারমাইন্ড আনচেলত্তি। তবে জোড়া গোল করলেও আগামী ম্যাচে কুনিয়ার জায়গা নিশ্চিত, তা এখনই বলতে নারাজ কোচ।

কুনিয়াকে নিয়ে আনচেলত্তির বলেন, ‘সে আগামী ম্যাচেও সেন্টার-ফরোয়ার্ড হিসেবে খেলতে পারে। প্রতিপক্ষের ডিফেন্স ভাঙার জন্য আজ তার পজিশনিং দারুণ ছিল। পাসগুলোও বাড়িয়েছে নিখুঁতভাবে। তবে আমি দলে কোনো নির্দিষ্ট ছক বা একক ফুটবলার-নির্ভর পরিচয় ধরে রাখতে চাই না। পরের ম্যাচে আমরা কৌশল পরিবর্তনও করতে পারি।’

গ্রুপ ‘সি’র সমীকরণ এখন বেশ জমে উঠেছে। হাইতিকে হারিয়ে ৪ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে মরক্কোর চেয়ে এগিয়ে থেকে টেবিলের শীর্ষে আছে ব্রাজিল। সমান ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে আশা বাঁচিয়ে রেখেছে স্কটল্যান্ডও। বুধবার মিয়ামিতে স্কটিশদের বিপক্ষে ড্র করলেই পরের রাউন্ড নিশ্চিত হবে ব্রাজিলের, তবে আনচেলত্তির চোখ কেবল জয়েই।

তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, ‘আমরা স্কটল্যান্ডকে টুর্নামেন্ট থেকে ছিটকে দেওয়ার কথা ভাবছি না। আমাদের লক্ষ্য নিজেদের খেলা আরও উন্নত করা। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের পর্বে যাওয়াটা ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ। স্কটল্যান্ড মরক্কোর বিপক্ষেও কঠিন লড়াই করেছে, তাই তাদের হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। আমাদের শান্ত থেকে নিজেদের কাজটা করে যেতে হবে।’

জুলে রিমের যুগে বিশ্বকাপ বাছাইপর্ব থেকেই বাদ পড়েছিল আর্জেন্টিনা

ক্রীড়া ডেস্ক
জুলে রিমের যুগে বিশ্বকাপ বাছাইপর্ব থেকেই বাদ পড়েছিল আর্জেন্টিনা
সংগৃহীত ছবি

বর্তমান বিশ্ব ফুটবলে আর্জেন্টিনা মানেই সাফল্য, ঐতিহ্য আর শিরোপার গল্প। তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন দলটি প্রায় প্রতিটি বিশ্বকাপেই নিজেদের অন্যতম দাবিদার হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তবে ইতিহাসের পাতায় এমন একটি অধ্যায়ও আছে, যখন বাছাই পর্বের বাধা টপকাতেই ব্যর্থ হয়েছিল আলবিসেলেস্তেরা।

ঘটনাটি ১৯৭০ সালের মেক্সিকো বিশ্বকাপের। বিশ্বকাপের প্রতিষ্ঠাতা ট্রফি ‘জুলে রিমে’ যুগের সেই আসরে মাঠের লড়াইয়ে হেরে মূল পর্বে জায়গা করে নিতে পারেনি আর্জেন্টিনা। বিশ্বকাপ ইতিহাসে এটিই একমাত্র ঘটনা, যখন বাছাই পর্ব খেলেও টুর্নামেন্টে উঠতে ব্যর্থ হয়েছিল দক্ষিণ আমেরিকার ফুটবল পরাশক্তি।

সেবার দক্ষিণ আমেরিকার বাছাই পর্ব ছিল তুলনামূলক ছোট। কয়েকটি ম্যাচের ফলই নির্ধারণ করে দিত ভাগ্য। ১৯৬৯ সালে বলিভিয়ার কাছে ৩-১ এবং পেরুর কাছে ১-০ গোলে হারের কারণে কঠিন অবস্থায় পড়ে যায় আর্জেন্টিনা।

ফলে শেষ ম্যাচে পেরুর বিপক্ষে জয়ের বিকল্প ছিল না। বুয়েনস অ্যাইরেসের লা বোম্বনেরেরা স্টেডিয়ামে অনুষ্ঠিত সেই ম্যাচে আর্জেন্টিনা দুইবার এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র করে। এই ড্রয়ের ফলে গ্রুপে পিছিয়ে পড়ে তারা, আর বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে পেরু।

সেই ব্যর্থতার কারণে ১৯৭০ সালের মেক্সিকো বিশ্বকাপ টেলিভিশনের পর্দায় দেখতে হয়েছিল আর্জেন্টাইন সমর্থকদের। বিশ্বকাপ ইতিহাসে এটিই একমাত্র আসর, যেখানে বাছাই পর্বে ব্যর্থ হয়ে মূল পর্বে উঠতে পারেনি দলটি।

অবশ্য আর্জেন্টিনা আরো দুটি বিশ্বকাপে অনুপস্থিত ছিল। ১৯৩৮ সালে ফ্রান্সে অনুষ্ঠিত বিশ্বকাপে আয়োজক নির্বাচন নিয়ে অসন্তোষের কারণে তারা অংশ নেয়নি। আর ১৯৫০ সালে ব্রাজিল বিশ্বকাপের বাছাই পর্বেই নাম লেখায়নি রাজনৈতিক ও প্রশাসনিক জটিলতার কারণে।

তবে মাঠের পারফরম্যান্সের বিচারে বিশ্বকাপে না ওঠার ‘কলঙ্ক’ ১৯৭০ সালেই। এর পর থেকে আর কখনো বাছাই পর্বে থেমে যেতে হয়নি আর্জেন্টিনাকে।

স্কটল্যান্ডের বিপক্ষে খেলবেন নেইমার

ক্রীড়া ডেস্ক
স্কটল্যান্ডের বিপক্ষে খেলবেন নেইমার
ছবি : রয়টার্স

বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে কক্ষপথে ফিরেছে ব্রাজিল। তবে মাঠের জয়ের চেয়েও সেলেসাও সমর্থকদের জন্য বড় সুখবর হয়ে এসেছে নেইমারের ফেরার গুঞ্জন। আগামী বুধবার স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচেই মাঠে নামতে পারেন ৩৪ বছর বয়সী এই তারকা ফরওয়ার্ড। ম্যাচ শেষে খোদ ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তিই দিয়েছেন এমন সুসংবাদ।

হাইতির বিপক্ষে ম্যাচ জয়ের পর সংবাদ সম্মেলনে নেইমারের চোট নিয়ে আনচেলত্তি বলেন, ‘নেইমার আগামীকাল এককভাবে অনুশীলন করবে। আর সোমবার দলের বাকিদের সঙ্গে পুরোদমে অনুশীলনে যোগ দেবে। স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে তাকে পাওয়ার ব্যাপারে আমি আশাবাদী।’

কাফ ইনজুরির কারণে দীর্ঘদিন মাঠের বাইরে আছেন নেইমার। গত ১৭ মে সান্তোসের হয়ে ব্রাজিলের ঘরোয়া লিগে শেষবার মাঠে নেমেছিলেন তিনি। এরপর থেকেই চলছে পুনর্বাসন প্রক্রিয়া।

২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বেও ইনজুরি বেশ ভুগিয়েছে তাকে। তবে যখনই মাঠে নেমেছেন, রেখেছেন সামর্থ্যের ছাপ। এই সময়ে মাত্র ৪ ম্যাচে করেছেন ২ গোল, পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরো ৩টি।

সিরিজ জিতে দেশে ফিরল টাইগাররা | কালের কণ্ঠ