• ই-পেপার

জাতীয় দলের নতুন সহকারী কোচ হাসান আল মামুন

হালান্ডসহ ১০ পরিবর্তন নিয়ে ফ্রান্সের বিপক্ষে মাঠে নরওয়ে

ক্রীড়া ডেস্ক
হালান্ডসহ ১০ পরিবর্তন নিয়ে ফ্রান্সের বিপক্ষে মাঠে নরওয়ে

বিশ্বকাপের গ্রুপ ‘আই’-এর হাইভোল্টেজ ম্যাচে আজ মুখোমুখি হয়েছে ফ্রান্স ও নরওয়ে। তবে দুই দলই ইতিমধ্যে নকআউট পর্ব নিশ্চিত করায় ম্যাচে বড়সড় পরিবর্তন এসেছে। নকআউটের মহাগুরুত্বপূর্ণ লড়াইয়ের আগে দলের সেরা তারকা ও গোলমেশিন আর্লিং হালান্ডকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত নিয়েছেন নরওয়ে কোচ। শুক্রবারের এই ম্যাচে তাকে ডাগআউটে রেখেই শুরুর একাদশ সাজিয়েছে নরওয়েজিয়ানরা।

অন্যদিকে, ফরাসি শিবিরে লেগেছে শোকের ছায়া। মাকে হারিয়েছেন ফ্রান্সের প্রধান কোচ দিদিয়ের দেশম। মায়ের শেষকৃত্যে যোগ দিতে জরুরি ভিত্তিতে দেশে ফিরে গেছেন তিনি। দেশমের অনুপস্থিতিতে আজ ফরাসিদের ডাগআউট সামলাচ্ছেন সহকারী কোচ।

বিশ্বকাপের নকআউটের টিকিট আগেই পকেটে পোরায় এই ম্যাচে পরীক্ষা-নিরীক্ষার দারুণ এক সুযোগ লুফে নিয়েছেন নরওয়েজিয়ান বস সোলবাকেন। গত ম্যাচের একাদশ থেকে আজ এক ধাক্কায় ১০টি পরিবর্তন এনেছেন তিনি! নকআউটের হাই-ইনটেনসিটি ম্যাচের আগে ফুটবলারদের তাজা রাখাই যে তার মূল লক্ষ্য, তা স্পষ্ট।

অবশ্য ফ্রান্স শিবির অতটা চরম পন্থায় হাঁটেনি। দেশমের সহকারী গি স্তেফান মাত্র ৪টি পরিবর্তন নিয়ে সাজিয়েছেন দিদিয়ের দেশমের রেখে যাওয়া ব্লুপ্রিন্ট। তবে ফরাসি সমর্থকদের জন্য স্বস্তির খবর, শুরুর একাদশেই আছেন দলের সবচেয়ে বড় বিজ্ঞাপন কিলিয়ান এমবাপ্পে।

দুই দলের একাদশ:

নরওয়ে: এগিল সেলভিক, লিও স্কিরি অস্টিগার্ড, ফ্রেডরিক বিয়ারকোন, হেনরিক ফালখেনার, প্যাট্রিক বার্গ, ফ্রেডরিক অউরসনেস, ক্রিস্টিয়ান থর্সটভেট, থেলো আসগার্ড, আন্দ্রেয়াস শেলদেরুপ, অস্কার বব ও ইয়র্গেন স্ট্রান্ড লারসেন।

ফ্রান্স: মাইক মাইনিয়ঁ, জুলস কুন্দে, ম্যাক্সাঁস লাক্রোয়া, দায়োত উপামেকানো, থিও হার্নান্দেজ, অরেলিয়াঁ চুয়ামেনি, ইব্রাহিমা কোনাতে, উসমান দেম্বেলে, মাইকেল ওলিসে, দেজিরে দুয়ে ও  কিলিয়ান এমবাপ্পে।

ভারতকে হারিয়ে ইতিহাস আয়ারল্যান্ডের

ক্রীড়া ডেস্ক
ভারতকে হারিয়ে ইতিহাস আয়ারল্যান্ডের
ভারতের বিপক্ষে প্রথমবার জয় পেয়েছে আয়ারল্যান্ড। ছবি : ক্রিকইনফো

বিশ্ব এখন মেতেছে ফুটবল বিশ্বকাপ নিয়ে। অন্য খেলা তাই একটু আঁধারেই চলে গেছে। এমন সময়ই ইতিহাস গড়েছে আয়ারল্যান্ড। নিজেদের ক্রিকেট ইতিহাসে ভারতকে প্রথমবার হারিয়ে।

বেলফাস্টে প্রথম টি-টোয়েন্টিতে ৩৪ রানের জয় পেয়েছে আয়ারল্যান্ড। যেকোনো সংস্করণে ভারতের বিপক্ষে এটি প্রথম জয় আইরিশদের। আগের ১১ দেখায় প্রতিটিতেই পরাজয় দেখেছে তারা। 

টি-টোয়েন্টির হিসেবে নবম ম্যাচে এসে জয় পেয়েছে আয়ারল্যান্ড। প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ১৮২ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। বড় সংগ্রহে সামনে থেকে নেতৃত্ব দেন অধিনায়ক লরকান টাকার। তার ৫০ রানের বিপরীতে ৪৯ রানের ইনিংস খেলেন গ্যারেথ ডিলানি। ভারতের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন হারশিত রানা।

লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে ভারত। তবে ওপেনিংয়ে ২৪৫.০০ স্ট্রাইকরেটে ঝড় তুলেছিলেন অভিষেক শর্মা। ৭ চার ও ২ ছক্কায় ৪৯ রানের ইনিংস খেলেন বাঁহাতি ব্যাটার। দ্বিতীয় সর্বোচ্চ ২৫ রান করেছেন শিবম দুবে। ২৮ রানে ৩ উইকেট নিয়ে ঐতিহাসিক জয়ে ম্যাচসেরা হয়েছেন ম্যাট হোলার্ড। ভারতের ইনিংস ১৪৮ রানে থেমে যাওয়ায় হার দিয়ে শুরু হলো অধিনায়ক শ্রেয়াস আইয়ারের যুগ।

‘মেসির জন্য আমরা বিশ্বকাপে জীবন দিতে রাজি’

ক্রীড়া ডেস্ক
‘মেসির জন্য আমরা বিশ্বকাপে জীবন দিতে রাজি’
অস্ট্রিয়ার বিপক্ষে গোল করার পর আর্জেন্টিনার অধিনায়ক মেসির উদযাপন। ছবি : রয়টার্স

এক জীবনে আর কিছুই পাওয়ার বাকি নেই লিওনেল মেসির। যা অপূর্ণতা ছিল সেটিও সর্বশেষ কাতার বিশ্বকাপে ঘুচিয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক। ৩৬ বছর পর আর্জেন্টিনাকে তৃতীয় শিরোপা এনে দিয়ে।

আজন্ম স্বপ্ন পূরণ করা মেসি এবার সুযোগ পাচ্ছেন নামের পাশে দ্বিতীয় বিশ্বকাপ ট্রফি যোগ করতে। বিদায়টা সোনায় মোড়ানো হোক এমনটা চান তার সতীর্থরাও। তা করার জন্য জীবন দিতেও রাজি আছেন বলে জানিয়েছেন ডিফেন্ডার ফাকুন্দো মেদিনা। 

ফিফাকে দেওয়া এক সাক্ষাৎকারে মেদিনা বলেছেন, ‘আমাদের অধিনায়ককে সেরা বিদায়ি উপহার দিতে নিজেদের সবটুকু বিলিয়ে দেব। অবশ্যই আমরা মনে-প্রাণে চাই খেলা চালিয়ে যাক। তবে তার জন্য আমরা জীবন বাজি রেখে লড়ে যাব।’

 

ফাইনাল পর্যন্ত যেতে পারলে বিশ্বকাপে এখনো ৬টি ম্যাচ খেলার সুযোগ পাবে আর্জেন্টিনা। প্রতিটিতেই সব কিছু নিংড়ে দিয়ে লড়তে চান মেদিনা। ডিফেন্ডার বলেছেন, ‘আমাদের সামনে আরও ৬টি ম্যাচ রয়েছে। আমরা লড়াই করব এবং আমাদের যা কিছু আছে তার সবটুকু উজাড় করে দেব। আমাদের যেখানেই খেলতে বলা হোক না কেন, আমরা সবাই পুরোপুরি প্রস্তুত।’

ইতিমধ্যে টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে ‘জে’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে নকআউটে খেলার সুযোগ পেয়েছে আর্জেন্টিনা। আগামী ২৮ জুন জর্ডানের বিপক্ষে শেষ ম্যাচটি তাই অনেকটা মেসিদের জন্য নিয়মরক্ষার।

বিসিবির ফান্ড স্থগিত করার আবেদন করেও সত্য অস্বীকার আমিনুলের

ক্রীড়া প্রতিবেদক
বিসিবির ফান্ড স্থগিত করার আবেদন করেও সত্য অস্বীকার আমিনুলের
বিসিবির সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ছবি : কালের কণ্ঠ

সামাজিক যোগাযোগের মাধ্যমের বিভিন্ন পেইজ আজ সকাল থেকেই তাঁর ভিডিও বার্তায় সয়লাব। যেখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি আমিনুল ইসলাম তাঁর বিরুদ্ধে সংবাদমাধ্যমে আসা অভিযোগ অস্বীকার করে বলেছেন, ‘আমি এমন কোনো চিঠিই দেইনি (যে চিঠিতে আইসিসিকে বিসিবির ফান্ড স্থগিত করার অনুরোধ করা হয়েছে)। কেন তা দেব? আমরা সবাই বাংলাদেশ ক্রিকেটকে ভালোবাসি। তাছাড়া আইসিসি আমার কথা কেন শুনবে? আইসিসিতে আমার আগের সেই যোগাযোগও এখন নেই।’ 

ভিডিও বার্তায় কোনো চিঠি আইসিসিকে দেননি বলে দাবি করলেও সত্যিটা হলো আমিনুল তাঁর বোর্ডকে পুনর্বহাল না করা পর্যন্ত বিসিবির ফান্ড স্থগিত রাখার আবেদন জানিয়েছেন। পাশাপাশি বাংলাদেশ সরকারকে সতর্কবার্তা পাঠানোর অনুরোধও জানিয়েছেন বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাকে। তাঁর স্বাক্ষরিত সেই চিঠি এসেছে কালের কন্ঠের হাতেও। যেখানে তাঁর মূল দাবি দুটো তুলে ধরা হলো :

*পুনঃপ্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আইসিসি তহবিল স্থগিতকরণ:
বিসিবিকে বর্তমানে প্রদেয় বা পরিশোধযোগ্য আইসিসির সকল তহবিল এসক্রোতে (শর্তসাপেক্ষে আটকে রাখা) রাখা হবে বা স্থগিত করা হবে বলে নির্দেশনা দেওয়া, যতক্ষণ না: (ক) নির্বাচিত বোর্ডের পুনঃস্থাপন অথবা আইসিসি ডিআরসি কর্তৃক একটি চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়; এবং (গ) বাংলাদেশে অভ্যন্তরীণ আদালতের মামলার নিষ্পত্তি হয়। ০৭ জুন ২০২৬-এর নির্বাচনের ভিত্তিতে বিসিবির কর্তৃত্ব দাবি করে এমন কোনো ব্যক্তিকে আইসিসির কোনো তহবিল প্রদান করা যাবে না।

22

*বাংলাদেশ সরকারকে আনুষ্ঠানিক সতর্কবার্তা জারি:
একটি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করে বাংলাদেশ সরকার, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জাতীয় ক্রীড়া পরিষদকে জানানো যে: (ক) একটি অবৈধভাবে গঠিত অ্যাডহক কমিটি দ্বারা রাজনৈতিকভাবে কারসাজি করা ভোটার তালিকার মাধ্যমে পরিচালিত ২০২৬ সালের ৭ম মাসের নির্বাচনটি আইসিসি সংবিধানের ২.৪(গ) এবং ২.৪(ঘ) ধারার আরও একটি গুরুতর লঙ্ঘন; (খ) আইসিসি ২০২৬ সালের ৭ই জুন তারিখে নির্বাচিত কোনো বোর্ডকে বিসিবির বৈধ পরিচালনা কর্তৃপক্ষ হিসেবে স্বীকৃতি দেয় না; (গ) আইসিসি নির্বাচিত বোর্ডকে অবিলম্বে পুনর্বহাল করার দাবি জানাচ্ছে, এবং (ঘ) আইসিসি কর্তৃক নির্ধারিত সময়সীমার মধ্যে নির্বাচিত বোর্ডকে পুনর্বহাল করতে ব্যর্থ হলে, আইসিসির ২.১০(ক) ধারার অধীনে প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করা হবে, যার মধ্যে রয়েছে বিসিবির পূর্ণ সদস্যপদ স্থগিতকরণ, আইসিসির তহবিল জব্দকরণ এবং আইসিসি ইভেন্টগুলো থেকে বাংলাদেশ দলকে বাদ দেওয়া।