• ই-পেপার

দ্বিতীয় টেস্টে ফিরছেন বোল্ট, উইলিয়ামসনকে নিয়ে শঙ্কা

মরক্কো ম্যাচে ড্রয়ের পর ব্রাজিল কোচের কণ্ঠে হতাশা, যা বললেন

ক্রীড়া ডেস্ক
মরক্কো ম্যাচে ড্রয়ের পর ব্রাজিল কোচের কণ্ঠে হতাশা, যা বললেন
ছবি : রয়টার্স

মরক্কোর বিপক্ষে ১-১ গোলের সমতায় ২০২৬ বিশ্বকাপ অভিযান শুরু করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ম্যাচের পর দলের পারফরম্যান্স নিয়ে রাখঢাক না রেখেই কথা বলেছেন সেলেসাওদের হেড কোচ কার্লো আনচেলত্তি। শুরুটা যে মোটেও মনপূত হয়নি, তা স্পষ্ট ফুটে উঠেছে এই ইতালিয়ান মাস্টারের কণ্ঠে।

ম্যাচের মাত্র ২১ মিনিটেই ইসমাইল সাইবারির গোলে স্তব্ধ হয়ে যায় ব্রাজিলিয়ান শিবির। পিছিয়ে পড়ার পর অবশ্য ভিনিসিয়ুস জুনিয়রের দুর্দান্ত এক গোলে ম্যাচে ফেরে দল। তবে গোল পেলেও পুরো প্রথমার্ধে মাঠের খেলায় ছিল চরম ছন্নছাড়া ভাব, মরক্কোর প্রেসিংয়ের মুখে ভীতি ছড়াতে পারেনি সাম্বা বয়রা।

ম্যাচ শেষে নিজের হতাশা ও আত্মসমালোচনা লুকিয়ে রাখেননি আনচেলত্তি। তিনি বলেন, ‘আমাদের শুরুটা কোনোভাবেই ভালো বলা যাবে না। দলের ভেতর একটা প্রচ্ছন্ন উদ্বেগ কাজ করছিল। আমরা বারবার পজিশন হারিয়েছি, ওয়ান-টু-ওয়ান ডুয়েলগুলোতেও পরাস্ত হয়েছি। প্রথমার্ধের চেয়ে দ্বিতীয় হাফে কিছুটা উন্নতি হলেও তা যথেষ্ট ছিল না।’

ব্রাজিল বস আরও যোগ করেন, শুরুতেই স্নায়ুর চাপ সামলাতে না পারার খেসারত দিতে হয়েছে দলকে। শুরুতে ম্যাচের লাগাম ধরে রাখতে পারলে ফলাফল অন্যরকম হতে পারত বলে বিশ্বাস তার।

অবশ্য প্রতিপক্ষ মরক্কোর শক্তিমত্তাকে খাটো করে দেখছেন না এই অভিজ্ঞ কোচ। ড্র করলেও পুরো পয়েন্ট না পাওয়ার হতাশায় বুঁদ হয়ে থাকতে চান না তিনি। 

আনচেলত্তির বলেন, ‘বিশ্বকাপের প্রথম ম্যাচ সবসময়ই স্নায়ুক্ষয়ী। প্রথম ম্যাচ খেলেই কেউ ট্রফি জিতে যায় না। ফলাফল একেবারে বিপর্যয়কর নয়, তবে আমাদের অনেক জায়গায় কাজ করতে হবে।’

দলের এমন পারফরম্যান্সের পরও স্বস্তি এনে দিয়েছে ভিনিসিয়ুস জুনিয়রের ব্যক্তিগত নৈপুণ্য। শিষ্যের প্রশংসায় পঞ্চমুখ কোচ বলেন, ‘ভিনি দারুণ খেলেছে, প্রতিপক্ষের রক্ষণভাগে ও-ই সবচেয়ে বেশি ভীতি ছড়িয়েছে। ওর যে সামর্থ্য আছে, তাতে এই বিশ্বকাপে ও বড় অবদান রাখবে।’

ভুলত্রুটি শুধরে আগামী ২০ জুন হাইতির বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে মরিয়া ব্রাজিল। বাংলাদেশ সময় সকাল সাড়ে ছয়টায় শুরু হবে ম্যাচটি। 
 

কুরাসাওয়ের রূপকথার সামনে জার্মান শক্তির পরীক্ষা

ক্রীড়া ডেস্ক
কুরাসাওয়ের রূপকথার সামনে জার্মান শক্তির পরীক্ষা
কুরাসাওকে দিয়ে বিশ্বকাপ মিশন শুরু জার্মানির। ছবি : সংগৃহীত

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে কুরাসাওয়ের মুখোমুখি হচ্ছে জার্মানি। টেক্সাসের হিউস্টনে আজ রবিবার অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচে গ্রুপ ‘ই’-এর শক্তিশালী দল জার্মানি স্পষ্ট ফেবারিট হিসেবে মাঠে নামবে।

জুলিয়ান নাগেলসমানের দল বিশ্বকাপের আগে দারুণ ছন্দে রয়েছে। প্রস্তুতি ম্যাচে ফিনল্যান্ড ও স্বাগতিক যুক্তরাষ্ট্রকে হারিয়ে আত্মবিশ্বাসী জার্মানরা। গত বছরের সেপ্টেম্বরের পর থেকে কোনো ম্যাচে হারেনি চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

তবে সাম্প্রতিক দুটি বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হওয়ায় জার্মান শিবিরে চাপও রয়েছে। তাই শিরোপার স্বপ্ন দেখার আগে নকআউট পর্ব নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য।

অন্যদিকে, রূপকথার গল্প লিখে প্রথমবারের মতো অংশ নেওয়া কুরাসাও নিজেদের ইতিহাসের সবচেয়ে বড় মঞ্চে খেলতে যাচ্ছে। ফিফা র‌্যাঙ্কিংয়ের ৮২ নম্বরে থাকা দলটি টুর্নামেন্টের আগে কোচ পরিবর্তনের ধাক্কা সামলেও শেষ প্রস্তুতি ম্যাচে আরুবাকে ৪-০ গোলে হারিয়ে আত্মবিশ্বাস বাড়িয়েছে।

জার্মানির জন্য বড় সুখবর, চোট কাটিয়ে দলে ফিরেছেন অভিজ্ঞ গোলরক্ষক মানুয়েল নয়্যার। যদিও তার ফিটনেস নিয়ে কিছু প্রশ্ন রয়েছে, তবু প্রথম একাদশে জায়গা পাওয়ার সম্ভাবনাই বেশি। 

কুরাসাও শিবিরেও রয়েছে স্বস্তি। নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেছেন স্ট্রাইকার ইয়ুর্গেন লোকাদিয়া। তাহিথ চং, লিয়ান্দ্রো বাকুনা ও রিচেডলি বাজারের মতো অভিজ্ঞ ফুটবলারদের নিয়ে প্রতিপক্ষকে চমকে দেওয়ার আশা করছে দলটি।

শক্তি, অভিজ্ঞতা ও সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় ম্যাচটিতে জার্মানিই এগিয়ে। বিশ্বকাপ জয়ের অন্যতম দাবিদার হিসেবে বিবেচিত ইউরোপীয় পরাশক্তির সামনে কুরাসাও বড় চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে। সবকিছু স্বাভাবিক থাকলে জার্মানির সহজ জয়ই প্রত্যাশা করছেন ফুটবল বিশ্লেষকরা।

বিশ্বকাপ উন্মাদনায় মেক্সিকো, জার্সি পরে ভাইরাল পোষা হাঁস!

ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপ উন্মাদনায় মেক্সিকো, জার্সি পরে ভাইরাল পোষা হাঁস!
সংগৃহীত ছবি

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উদ্বোধনের পর আনন্দে মেতে উঠেছেন মেক্সিকোর ফুটবলপ্রেমীরা। স্থানীয় সময় বৃহস্পতিবার মেক্সিকো সিটির ঐতিহাসিক এস্তাদিও আজতেকায় উদ্বোধনী ম্যাচে স্বাগতিক মেক্সিকো ২-০ গোলে দক্ষিণ আফ্রিকাকে হারানোর পর পুরো রাজধানী যেন এক বিশাল উৎসবের নগরীতে পরিণত হয়।

স্টেডিয়াম থেকে শুরু করে শহরের রাস্তাঘাট—সবখানেই ছিল সমর্থকদের ভিড়। নাচ, গান, উল্লাস আর জাতীয় দলের জার্সিতে সেজে ফুটবলপ্রেমীরা বিশ্বকাপের আনন্দ উদযাপন করেন।

তবে বিশ্বকাপের এই উন্মাদনা শুধু মানুষের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, ছড়িয়ে পড়েছে পোষা প্রাণীদের মধ্যেও। ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে দেখা যায় এক মা ও তার ছেলেকে রাস্তা দিয়ে হাঁটতে অনুসরণ করছে তাদের পোষা হাঁস। মজার বিষয় হলো, হাঁসটির গায়েও ছিল মেক্সিকো জাতীয় ফুটবল দলের জার্সি।

রাস্তা দিয়ে দুলতে দুলতে হাঁটতে থাকা হাঁসটিকে দেখে স্থানীয় বাসিন্দারা মুগ্ধ হন এবং অনেকেই মোবাইল ফোনে সেই দৃশ্য ধারণ করেন। 

অন্যদিকে হাঁসটির মালিক মা ও ছেলে ছিলেন একেবারেই স্বাভাবিক, যেন জাতীয় দলকে সমর্থন জানাতে পোষা প্রাণীকে নিয়ে বের হওয়া তাদের নিত্যদিনের ঘটনা।

ভিডিওটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এক ব্যবহারকারী মন্তব্য করেন, ‘বিশ্বকাপ মাত্র শুরু হয়েছে, আর পরিবেশ ইতোমধ্যেই দারুণ উৎসবমুখর।’

এমন দৃশ্য কেবল লাতিন আমেরিকার কোনো দেশেই দেখা সম্ভব বলে একজন লিখেছেন।

আরেকজন বলেন, মেক্সিকোর ফুটবল জার্সি পরা হাঁস সম্ভবত আমার নতুন প্রিয় জিনিস। ফুটবলের প্রতি মেক্সিকানদের উন্মাদনা সত্যিই অসাধারণ।

অন্য এক মন্তব্যে বলা হয়, এটা অবিশ্বাস্য! মানুষগুলো কত আনন্দ করছে। তাদের দেখে ভালো লাগছে। আফসোস, বিশ্বকাপের ফাইনাল মেক্সিকোতে হচ্ছে না।

ব্রাজিল-মরক্কো ম্যাচে মিলে গেল বাজপাখির ভবিষ্যদ্বাণী

ক্রীড়া ডেস্ক
ব্রাজিল-মরক্কো ম্যাচে মিলে গেল বাজপাখির ভবিষ্যদ্বাণী
সংগৃহীত ছবি

ফিফা বিশ্বকাপ ২০২৬-এ নিজের ভবিষ্যদ্বাণী দিয়ে আলোচনায় থাকা ‘শক দ্য হক’ নামের বাজপাখি আবারও দেখাল তার নিখুঁত পূর্বাভাসের দক্ষতা। টুর্নামেন্টে নিজের দ্বিতীয় ম্যাচের ফলও সঠিকভাবে অনুমান করেছে এই পালকধারী ফুটবল ভবিষ্যদ্বক্তা।

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার লড়াইয়ের ফল সঠিকভাবে অনুমান করার পর দ্বিতীয় পরীক্ষায় আরো কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হয় শক। এবার তার সামনে ছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ও ২০২২ বিশ্বকাপের সেমিফাইনালিস্ট মরক্কোর ম্যাচ।

ম্যাচের আগে দুই দলের পতাকার সামনে গিয়ে শক এমন আচরণ করে, যা দেখে মনে হয়েছিল সে ব্রাজিলকে বেছে নিতে যাচ্ছে। তবে শেষ মুহূর্তে কোনো দলের পক্ষেই চূড়ান্ত সিদ্ধান্ত দেয়নি। এতে ধারণা করা হয়, ম্যাচটি ড্র হতে পারে।

শেষ পর্যন্ত শকের সেই ইঙ্গিতই সত্যি হয়েছে। শক্তিশালী দুই দলের লড়াই ১-১ গোলে সমতায় শেষ হয়। ফলে বিশ্বকাপে শকের ভবিষ্যদ্বাণীর শতভাগ সাফল্য বজায় রয়েছে। এখন পর্যন্ত দুটি ম্যাচের ফলই সঠিকভাবে অনুমান করেছে সে।

টানা দুই সফল পূর্বাভাসের পর শকের জনপ্রিয়তা আরো বেড়েছে। এবার তার সামনে নতুন চ্যালেঞ্জ—মিশর ও বেলজিয়ামের ম্যাচ। টানা তৃতীয়বারের মতো সঠিক ফল অনুমান করতে পারে কি না, সেটিই এখন দেখার বিষয়।

দ্বিতীয় টেস্টে ফিরছেন বোল্ট, উইলিয়ামসনকে নিয়ে শঙ্কা | কালের কণ্ঠ