• ই-পেপার

কথা দিলাম, জিম্বাবুয়ের বিপক্ষে সেঞ্চুরি হবেই : মুমিনুল

জোড়া গোলে বিরতিতে যুক্তরাষ্ট্র

ক্রীড়া ডেস্ক
জোড়া গোলে বিরতিতে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্টের দ্বিতীয় গোলের নায়কের বুনো উল্লাস। ছবি : রয়টার্স

গোল করার আনন্দে গোলদাতা উদযাপন করবেন এটাই স্বাভাবিক। তবে প্রযুক্তির যুগে এখন সেই সুযোগ নেই। গোলের আনন্দে যে অনেকটাই মাটি করে দিচ্ছে প্রযুক্তি। বিপরীতটা অবশ্য হয়। আজ যেমন প্রযুক্তির কল্যাণেই উদযাপনের মুহূর্ত পেলেন অ্যালেক্স ফ্রিম্যান।

ঘরের মাঠ সিয়াটল স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে গোল করার পর যখন উদযাপনে মাততে যাবেন ঠিক তখনি লাইন্সম্যান অফসাইডের পতাকা তুলেন। এতে করে বাধ্য হয়েই সতীর্থদের সঙ্গে উদযাপন আর করা হয়না ফ্রিম্যানের। তবে ৪৩ মিনিটে করা গোলটির উদযাপন কয়েক মিনিট পরেই করার সুযোগ পান তিনি। ভিএআরে চেক করার পর রেফারি গোলের বাঁশি বাজান।

আর সঙ্গে সঙ্গে বুনো উল্লাসে মাতেন ফ্রিম্যান। তার পাগলাটে দৌড়ে সঙ্গী হন সতীর্থরাও। বিপরীতে পুরো গ্যালারিতে তখন হাসিমুখ। কারণ, এ গোলেই বিশ্বকাপের পরের রাউন্ডে যাওয়া প্রায় অনেকটা নিশ্চিত যুক্তরাষ্ট্রের। কেননা ২-০ ব্যবধানে বিরতিতে যাওয়ার সুযোগ পাচ্ছে স্বাগতিকরা। বাকি অর্ধেক সময় ব্যবধানটা ধরে রাখতে পারলেই শেষ ৩২ নিশ্চিত।

ফ্রিম্যানের আগে আরেকটি গোল পেয়েছে যুক্তরাষ্ট্র। তবে ১১ মিনিটে পাওয়া গোলটির নায়ক বিশ্বকাপের আয়োজক দলের কেউ নন। প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার। গোল বাঁচাতে গিয়ে নিজেদের জালে বল জড়িয়ে দেন সেন্ট্রাল ডিফেন্ডার ক্যামেরন বার্জেস। বিপরীতে চেষ্টা করেও ব্যবধান কমাতে পারেনি অস্ট্রেলিয়া।

‘মেসিই ইতিহাসের সেরা খেলোয়াড়’

ক্রীড়া ডেস্ক
‘মেসিই ইতিহাসের সেরা খেলোয়াড়’
অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামার আগে শেষ প্রস্তুতি সারছেন মেসি। ছবি : রয়টার্স

প্রমাণের কিছু নেই লিওনেল মেসির। সে সব অনেক আগে দিয়েছেন। মুগ্ধতা ছড়িয়ে এখন শুধু নিজেকে ছাড়িয়ে যাওয়ার সময়। সে কাজটা ক্যারিয়ারের গোধূলিলগ্নেও এসে করছেন তিনি।

বিশ্বকাপের প্রথম ম্যাচেই হ্যাটট্রিক করে সেই সুবাস ছড়িয়েছেন মেসি। যা দেখার পর ফুটবল কিংবদন্তি রোনালদো নাজারিও বলেছেন, ‘আর লুকানোর কিছু নেই। এবার পুরো বিশ্বের সময় এসেছে মেসিকে সর্বকালের সেরা ফুটবলার হিসেবে মেনে নেওয়ার।’

ভবিষ্যতে যার হাতে ফুটবলের ব্যাটন থাকবে সেই লামিনে ইয়ামালও মনে করেন মেসিই সর্বকালের সেরা। স্প্যানিশ টেলিভিশন নেটওয়ার্ক আরটিভিকে দেওয়া সাক্ষাৎকারে স্পেন উইঙ্গার বলেছেন, ‘মেসির হ্যাটট্রিক? প্রতিটি ম্যাচই প্রমাণ করে ইতিহাসের সর্বশ্রেষ্ঠ খেলোয়াড় তিনি। এরপরেও কারো মনে সংশয় থাকে তাহলে বুঝতে হবে ইচ্ছে করেই তারা খুঁত খুঁজছে। এর বেশি কিছু বলার নেই। আমার আদর্শ নেইমার, কিন্তু মেসিই সেরা।’

আর্জেন্টিনা বিশ্বকাপ অভিযান শুরু করেছে আলজেরিয়াকে হারিয়ে। নিজেদের প্রথম ম্যাচে প্রতিপক্ষকে ৩-০ গোলে হারিয়েছে। সবকটি গোলই করেছেন মেসি। এতে করে বিশ্বকাপে হ্যাটট্রিক না পাওয়ার অপূর্ণতাও ঘুচেছে কাতার বিশ্বকাপে আজন্ম স্বপ্ন পূরণ করা আর্জেন্টিনা অধিনায়কের।

বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্স রোনালদোর, সমালোচনায় ফ্রান্স কিংবদন্তি

ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্স রোনালদোর, সমালোচনায় ফ্রান্স কিংবদন্তি

বিশ্বকাপে নবাগত দল ডিআর কঙ্গোর বিপক্ষে ড্র দিয়ে যাত্রা শুরু করে পর্তুগাল। আফ্রিকার ছোট দেশের সঙ্গে জিততে না পারায় সমালোচনার মুখে পড়েছেন মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। দলের এমন হতাশাজনকভাবে শুরুতে সব অভিযোগের আঙুল সিআর সেভেনের দিকেই। 

বিশ্বকাপে সবচেয়ে বেশি বয়সে মাঠে নেমে রেকর্ড গড়েছেন ৪১ বছর বয়সী এই স্ট্রাইকার। খেলেন পুরো ৯০ মিনিট। কিন্তু তাতে ম্যাচের ভাগ্য বদলায়নি। 

ফক্স স্পোর্টসের ম্যাচ পরবর্তী বিশ্লেষণ অনুষ্ঠানে ফরাসি কিংবদন্তি অঁরি বলেছেন, পর্তুগিজ অধিনায়ক দলের স্বার্থের চেয়ে নিজের ব্যক্তিগত গোল করার ইচ্ছাকে বেশি প্রাধান্য দিচ্ছেন।

স্পষ্ট ভাষায় অঁরি বলেন, ‌‘সবার উদ্দেশ্যে একটি গুরুত্বপূর্ণ কথা, দয়া করে মনে রাখুন; দলের গোল করা দরকার, আপনার একার নয়।’

ম্যাচের দ্বিতীয়ার্ধে উইঙ্গার ফ্রান্সিসকো কনসেইসাও যখন বল নিয়ে এগোচ্ছিলেন, তখন রোনালদোর উচিত ছিল ব্যাক-পোস্টে গিয়ে ডিফেন্ডারদের টেনে নিয়ে যাওয়া। কিন্তু তিনি নিজে গোল করার তাড়নায় সতীর্থ ব্রুনো ফার্নান্দেসের পজিশনে চলে আসেন এবং তার খেলার জায়গা নষ্ট করেন বলে যোগ করেন এই ফরাসি কিংবদন্তি।

অঁরি আরো বলেন, ‘রোনালদো সেই বলটি কেড়ে নিয়ে শট নিলেও তা পোস্টের অনেক বাইরে চলে যায়, যা মাঠে ব্রুনো ফার্নান্দেসকেও দৃশ্যত হতাশ করে তোলে দলের খেলায়।’ 

অঁরির মতে, রোনালদো বিল্ড-আপ প্লে-তে অবদান রাখতে পারছেন না এবং ডি-বক্সের বাইরে তার প্রভাব একেবারেই সীমিত হয়ে পড়েছে, যা পর্তুগালের আক্রমণভাগের স্বাভাবিক ছন্দ নষ্ট করছে।

হেনরিকের দুর্দান্ত বোলিংয়ে ইংল্যান্ডের বিপক্ষে লিড পেল কিউইরা

ক্রীড়া ডেস্ক
হেনরিকের দুর্দান্ত বোলিংয়ে ইংল্যান্ডের বিপক্ষে লিড পেল কিউইরা

প্রথম টেস্টে ইংল্যান্ডে বিপক্ষে শোচনীয়ভাবে হারে নিউজিল্যান্ড। দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে ব্যাটিংয়ের পর পেসার ম্যাট হেনরি দুর্দান্ত বোলিংয়ে ১০০ রানের লিড নিয়েছে ব্ল্যাক ক্যাপসরা। 

ওভালের নিউজিল্যান্ডের প্রথম ইনিংসের ৩৯১ রানের জবাবে খেলতে নেমে ম্যাচের তৃতীয় দিন লাঞ্চের ঠিক আগে ২৯১ রানে  অলআউট হয় স্বাগতিক ইংল্যান্ড। সফরকারী নিউজিল্যান্ডকে গুরুত্বপূর্ণ লিড এনে দেয় হেনরি। টেস্ট ক্রিকেটে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ৫ উইকেট শিকারের কীর্তি গড়েন হেনরি।

ম্যাচের দ্বিতীয় দিন জো রুট ও হ্যারি ব্রুকের গুরুত্বপূর্ণ উইকেট নেওয়ার পর তৃতীয় দিন সকালে জর্ডান কক্স ও জোফ্রা আর্চারকে দ্রুত সাজঘরে ফিরিয়ে ইংল্যান্ডের মিডল ও লোয়ার অর্ডার ধসিয়ে দেন হেনরি।

ইংল্যান্ড একপর্যায়ে ২৩৮ রানে ৯ উইকেট হারিয়ে চরম বিপর্যয়ে পড়ে। দশম উইকেট জুটিতে ম্যাথু ফিশার এবং সনি বেকার দলীয় স্কোরকে তিনশর কাছাকাছি নিয়ে যান। ফিশার অভিষেক টেস্টেই অপরাজিত ৫০* রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন।

এর আগে ম্যাচের দ্বিতীয় দিনে গ্লেন ফিলিপসের অনবদ্য শতকের ওপর ভর করে ৩৯১ রানের বড় সংগ্রহ দাঁড় করায় নিউজিল্যান্ড। এই সেঞ্চুরির মাধ্যমে ব্রেন্ডন ম্যাককালাম ও মার্টিন গাপটিলের পর তৃতীয় নিউজিল্যান্ডার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরম্যাটেই সেঞ্চুরির এলিট ক্লাবে প্রবেশ করেন ফিলিপস।

তিন ম্যাচের সিরিজে ইংল্যান্ড ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে। 

কথা দিলাম, জিম্বাবুয়ের বিপক্ষে সেঞ্চুরি হবেই : মুমিনুল | কালের কণ্ঠ