• ই-পেপার

তানজিদ প্রমাণ করলেন, মিনহাজুল সঠিক

প্যারাগুয়েকে অপেক্ষায় রেখে নকআউটে উঠল অস্ট্রেলিয়া

ক্রীড়া ডেস্ক
প্যারাগুয়েকে অপেক্ষায় রেখে নকআউটে উঠল অস্ট্রেলিয়া
গোলশূন্য ড্রয়ে শেষ হয় প্যারাগুয়ে ও অস্ট্রেলিয়ার লড়াই। ছবি : রয়টার্স

গ্রুপ পর্বের শেষ ম্যাচে জয়ের জন্য মরিয়া ছিল দুই দলই। তবে একাধিক সুযোগ তৈরি করেও গোলের দেখা পায়নি কেউ। শেষ পর্যন্ত গোলশূন্য ড্রয়ে শেষ হয় প্যারাগুয়ে ও অস্ট্রেলিয়ার লড়াই। এই ড্রতেই নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া, আর শেষ ৩২ নিশ্চিত করতে অপেক্ষায় থাকতে হচ্ছে প্যারাগুয়েকে।

শুক্রবার সান ফ্রান্সিসকো বে এরিয়া স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে দুই দল। ম্যাচের তৃতীয় মিনিটেই জ্যাকসন আরভিনের শট দুর্দান্তভাবে রুখে দেন প্যারাগুয়ের গোলরক্ষক অরল্যান্ডো গিল। এরপর জর্ডান বস, ক্রিস্টিয়ান ভলপাতো ও নেস্টোরি ইরানকুন্ডার কয়েকটি প্রচেষ্টাও ব্যর্থ হয়।

অন্যদিকে প্যারাগুয়েও পাল্টা আক্রমণে সুযোগ তৈরি করে। গ্যাব্রিয়েল আভালোস, হুলিও এনসিসো এবং দিয়েগো গোমেজ গোলের চেষ্টা চালালেও অস্ট্রেলিয়ার রক্ষণ ও গোলরক্ষক প্যাট্রিক বিচ দৃঢ়তায় ভাঙন ধরাতে পারেননি।

দ্বিতীয়ার্ধে ম্যাচের গতি আরো বাড়ে। ৫০ মিনিটে মৌরিসিওর দূরপাল্লার শট অসাধারণ দক্ষতায় ঠেকান প্যাট্রিক বিচ। অন্য প্রান্তে জর্ডান বস ও টেতে ইয়েঙ্গির নেওয়া শটও আটকে দেন অরল্যান্ডো গিল। যোগ করা সময়েও দুই গোলরক্ষক গুরুত্বপূর্ণ দুটি সেভ করে নিজেদের দলকে হার এড়ান।

শেষ পর্যন্ত ৯৫ মিনিটের লড়াই শেষে কোনো দলই জালের দেখা না পাওয়ায় ম্যাচ শেষ হয় ০-০ সমতায়।

এই ড্রয়ের ফলে গুরুত্বপূর্ণ এক পয়েন্ট নিয়ে গ্রুপ 'ডি' থেকে নকআউট পর্বে জায়গা করে নেয় অস্ট্রেলিয়া। আর শেষ ৩২ এ জায়গা পাওয়ার জন্য অপেক্ষায় তাকতে হচ্ছে প্যারাগুয়েকে। 

শেষ মুহূর্তের গোলে যুক্তরাষ্ট্রকে হারিয়েও বিশ্বকাপ থেকে বিদায় তুরস্কের

ক্রীড়া ডেস্ক
শেষ মুহূর্তের গোলে যুক্তরাষ্ট্রকে হারিয়েও বিশ্বকাপ থেকে বিদায় তুরস্কের
শেষ মুহূর্তের নাটকীয় গোলে ৩-২ ব্যবধানে জয় তুলে নেয় তুরস্ক। ছবি : রয়টার্স

বিশ্বকাপে নকআউটের স্বপ্ন আগেই শেষ হয়ে গিয়েছিল তুরস্কের। তাই যুক্তরাষ্ট্রের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচটি ছিল কেবল সম্মান রক্ষার লড়াই। সেই ম্যাচেই দারুণ প্রত্যাবর্তনের গল্প লিখল আর্দা গুলেররা। শেষ মুহূর্তের নাটকীয় গোলে ৩-২ ব্যবধানে জয় তুলে নেয় তুরস্ক। 

তবে এই জয়ে তাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। প্রথম দুই ম্যাচে হারায় আগেই বিদায় নিশ্চিত হওয়ায় জয় দিয়েই বিশ্বকাপ মিশন শেষ করতে হয়েছে তুর্কিদের। অন্যদিকে হারলেও আগেই নকআউট নিশ্চিত করে রাখা যুক্তরাষ্ট্রের শেষ ৩২-এর টিকিটে কোনো প্রভাব পড়েনি। চ্যাম্পিয়ন হয়েই পরের রাউন্ডে পা রাখছে তারা। 

লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত ম্যাচের শুরুটা হয়েছিল স্বাগতিকদের দারুণভাবে। ম্যাচের আড়াই মিনিটেই কর্নার থেকে ডিফেন্ডার অস্টন ট্রাস্টির গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় যুক্তরাষ্ট্র।

তবে দ্রুতই ম্যাচে ফিরে আসে তুরস্ক। ১০ মিনিটে দলীয় আক্রমণ থেকে রিয়াল মাদ্রিদের তরুণ তারকা আর্দা গুলের দুর্দান্ত ফিনিশিংয়ে সমতা ফেরান। এরপর ৩১ মিনিটে এরেন এলমালের বাড়ানো বল থেকে অরকুন কোকচু গোল করলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় তুরস্ক। এই ব্যবধান নিয়েই প্রথমার্ধ শেষ করে তারা।

বিরতির পর আবারও সমতায় ফেরে যুক্তরাষ্ট্র। ৪৯ মিনিটে সেবাস্তিয়ান বারহাল্টারের দূরপাল্লার জোরালো শটে স্কোরলাইন হয় ২-২।

এরপর ম্যাচের নিয়ন্ত্রণ নিতে দুই দলই মরিয়া হয়ে ওঠে। একের পর এক আক্রমণ হলেও গোলের দেখা মিলছিল না। শেষ পর্যন্ত যোগ করা সময়ের অষ্টম মিনিটে কর্নার থেকে সৃষ্ট জটলায় সুযোগ কাজে লাগিয়ে কাছ থেকে বল জালে জড়িয়ে দেন বদলি খেলোয়াড় কান আয়হান। তার সেই গোলেই ৩-২ ব্যবধানে নাটকীয় জয় নিশ্চিত করে তুরস্ক।

তবে জয় পেয়েও হাসতে পারেনি তুরস্ক। প্রথম দুই ম্যাচে হারের কারণে আগেই টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছিল তারা। 
 

বাবার ‘প্রতারণায়’ দেউলিয়ার পথে ব্রাজিল তারকা রাফিনিয়া

ক্রীড়া ডেস্ক
বাবার ‘প্রতারণায়’ দেউলিয়ার পথে ব্রাজিল তারকা রাফিনিয়া
ব্রাজিল তারকা রাফিনিয়া। ছবি : সংগৃহীত

ব্রাজিল জাতীয় দলের উইঙ্গার রাফিনিয়াকে ঘিরে চাঞ্চল্যকর আর্থিক কেলেঙ্কারির খবর সামনে এসেছে। অভিযোগ উঠেছে, দীর্ঘদিন ধরে নিজের বাবার প্রতারণার শিকার হয়েছেন এই ফুটবলার। এমনকি বিপুল অর্থ আয়ের পরও তিনি এখন প্রায় দেউলিয়া হওয়ার মুখে দাঁড়িয়ে আছেন।

ব্রাজিলিয়ান সাংবাদিক লিও দিয়াসের দাবি, রাফিনিয়ার পেশাদার ক্যারিয়ারের শুরু থেকেই তার খেলোয়াড়ি স্বত্বের ৮০ শতাংশ গোপনে নিজের নিয়ন্ত্রণে রেখেছিলেন তার বাবা। সেই সুবাদে ক্লাব ও অন্যান্য উৎস থেকে পাওয়া আয়ের বড় অংশও তিনি নিজের কাছে রেখে দেন। অথচ পুরো বিষয়টি সম্পর্কে রাফিনিয়াকে কিছুই জানানো হয়নি।

ঘটনাটি প্রকাশ্যে আসে একেবারে অপ্রত্যাশিতভাবে। সম্প্রতি স্ত্রীকে নিয়ে একটি বিলাসবহুল বাড়ি কেনার উদ্যোগ নেন রাফিনিয়া। কিন্তু ব্যাংক হিসাব যাচাই করতে গিয়ে তিনি দেখেন, সেখানে প্রত্যাশিত পরিমাণ অর্থ নেই। এরপরই আর্থিক লেনদেন খতিয়ে দেখে বছরের পর বছর ধরে চলে আসা এই প্রতারণার বিষয়টি সামনে আসে।

এ ঘটনায় রাফিনিয়া এখন বড় ধরনের আইনি ও আর্থিক জটিলতার মুখোমুখি। নিজের উপার্জনের বড় একটি অংশ কোথায় গেছে, তা জানতে আইনজীবীদের সহায়তায় প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছেন বলে জানা গেছে।

তবে এখন পর্যন্ত রাফিনিয়া কিংবা তার পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি। ফলে অভিযোগগুলোর স্বাধীনভাবে সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।

ব্রাজিলের রাউন্ড অব ৩২-এর প্রতিপক্ষ নিশ্চিত

ক্রীড়া ডেস্ক
ব্রাজিলের রাউন্ড অব ৩২-এর প্রতিপক্ষ নিশ্চিত
ছবি : রয়টার্স

বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ হওয়ার আগেই নকআউট পর্বের একটি আকর্ষণীয় লড়াই নিশ্চিত হয়ে গেছে। রাউন্ড অব ৩২-এ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের প্রতিপক্ষ হবে এশিয়ার শক্তিশালী দল জাপান।

গ্রুপ ‘সি’-তে শীর্ষস্থান নিশ্চিত করে শেষ ষোলো নয়, নতুন ৪৮ দলের বিশ্বকাপের নিয়ম অনুযায়ী রাউন্ড অব ৩২-এ জায়গা করে নিয়েছে কার্লো আনচেলত্তির শিষ্যরা। অন্যদিকে গ্রুপ ‘এফ’-এ রানার্সআপ হয়ে নকআউটে উঠেছে জাপান।

গ্রুপ পর্বে ব্রাজিল ধীরে শুরু করলেও পরে ছন্দে ফিরে আসে। মরক্কোর বিপক্ষে ড্রয়ের পর হাইতিকে ৩-০ এবং স্কটল্যান্ডকে একই ব্যবধানে হারিয়ে আত্মবিশ্বাস নিয়ে নকআউট পর্বে পা রাখছে সেলেসাওরা। ভিনিসিয়ুস জুনিয়রের দুর্দান্ত ফর্ম দলটির বড় শক্তি হয়ে উঠেছে।

অন্যদিকে জাপানও পুরো টুর্নামেন্টে শৃঙ্খলাবদ্ধ ফুটবল উপহার দিয়েছে। নেদারল্যান্ডসের সঙ্গে ড্র, তিউনিসিয়ার বিপক্ষে বড় জয় এবং সুইডেনের সঙ্গে সমতা—এই ফলেই নকআউটে জায়গা নিশ্চিত করেছে তারা। দ্রুতগতির আক্রমণ ও সংগঠিত রক্ষণভাগ ব্রাজিলের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে।

আগামী ২৯ জুন অনুষ্ঠিত হবে ব্রাজিল-জাপান ম্যাচ। জয়ী দল জায়গা করে নেবে রাউন্ড অব ১৬-এ। 

তানজিদ প্রমাণ করলেন, মিনহাজুল সঠিক | কালের কণ্ঠ