• ই-পেপার

কাপাসিয়ায় বসুন্ধরা শুভসংঘ পাঠাগারের ‘সেরা পাঠক’ পুরস্কার প্রদান

বসুন্ধরা টিস্যু ও শুভসংঘের উদ্যোগে রাজবাড়ীর শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

রাজবাড়ী প্রতিনিধি
বসুন্ধরা টিস্যু ও শুভসংঘের উদ্যোগে রাজবাড়ীর শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
সংগৃহীত ছবি

বসুন্ধরা টিস্যু ও বসুন্ধরা শুভসংঘের যৌথ আয়োজনে রাজবাড়ীর দুই শতাধিক শিক্ষার্থীর মাঝে নানা জাতের ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) রাজবাড়ী সদর উপজেলার শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে এসব চারা বিরতণ করা হয় ।

বৃক্ষরোপন শেষে আব্দুস সালাম মিয়া বলেন, ‘পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। বর্তমান সরকার আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি গ্রহণ করেছে।’

তিনি আরো বলেন, ‘বসুন্ধরা টিস্যু ও বসুন্ধরা শুভসংঘের এই উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

অনুষ্ঠানটি বসুন্ধরা শুভসংঘ রাজবাড়ী জেলা শাখার যুগ্ম আহ্বায়ক গুলশান আরা মিতার সঞ্চালনায় ও বসুন্ধরা শুভসংঘ রাজবাড়ী জেলা শাখার সহ সভাপতি নাছিমা আখতারের সভাপতিত্বে রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তবিবুর রহমান, প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রের (পিটিআই) সুপারিনটেনডেন্ট নজরুল ইসলাম, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম, সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আলমগীর হোসাইন, শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. রেজাউল হক, বসুন্ধরা শুভসংঘ রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক ও শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ের গণিত বিভাগের সহকারী শিক্ষক মো. হাফিজুর রহমান এবং বসুন্ধরা শুভসংঘ রাজবাড়ী জেলা শাখার উপদেষ্টা ও দৈনিক কালের কণ্ঠের রাজবাড়ী প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন।

সাভারে বসুন্ধরা টিস্যু ও শুভসংঘের বৃক্ষরোপণ কর্মসূচি

বসুন্ধরা শুভসংঘ ডেস্ক
সাভারে বসুন্ধরা টিস্যু ও শুভসংঘের বৃক্ষরোপণ কর্মসূচি
ছবি: কালের কণ্ঠ

সাভারে পরিবেশ সংরক্ষণ ও শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষপ্রেম জাগিয়ে তুলতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বসুন্ধরা টিস্যু ও বসুন্ধরা শুভসংঘের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার (২৫ জুন) সকালে সাভার উচ্চ বালিকা বিদ্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচির অংশ হিসেবে বিদ্যালয় প্রাঙ্গণে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। আয়োজকরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং শিক্ষার্থীদের মধ্যে প্রকৃতিপ্রেম ও দায়িত্ববোধ সৃষ্টি করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাভার বাজার রোড ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি ওবায়দুর রহমান অভি, সাভার স্পেশালাইজড হাসপাতালের পরিচালক মো. তৌহিদুল ইসলাম, সাভার উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রেখা আক্তার, সহশিক্ষক খালেদ মজুমদার ও আব্দুল হালিম, ব্যবসায়ী ও সমাজসেবক উজ্জ্বল হাসান, আব্দুল মোতালেব, মো. সেলিম হোসেন, মো. বাহাদুর মিয়া ও মো. মুকুল মোল্লাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এ ছাড়া বসুন্ধরা শুভসংঘ সাভার উপজেলা শাখার উপদেষ্টা অমর চাঁদ মণ্ডল, সভাপতি অধ্যক্ষ মো. হাবিবুর রহমান, সহসভাপতি মো. ফয়সাল আহমেদ স্বাধীন, সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম পিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন ও মো. জিয়া, সাংগঠনিক সম্পাদক জাফর ইকবাল, সহ-সাংগঠনিক সম্পাদক ফারজানা মিতু এবং অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা বলেন, গাছ লাগানো শুধু একটি দিনের কর্মসূচি নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের প্রতি দায়িত্ববোধের প্রকাশ। একটি গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং মানুষের সুস্থ জীবন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানে শিক্ষকরা শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, পাঠ্যবইয়ের জ্ঞান মানুষকে শিক্ষিত করে, আর প্রকৃতির প্রতি মমত্ববোধ মানুষকে মানবিক করে তোলে। তাই প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছের দায়িত্ব নিয়ে নিয়মিত পরিচর্যা করার আহ্বান জানানো হয়।

বৃক্ষরোপণ কর্মসূচি শেষে শিক্ষার্থীরা বিতরণ করা চারাগুলোর পরিচর্যা ও সংরক্ষণের প্রতিশ্রুতি দেয়।

বসুন্ধরা শুভসংঘের হুইল চেয়ার পেলেন অসুস্থ আজিজ শেখ

মাসুদ তাজ, অভয়নগর (যশোর)
বসুন্ধরা শুভসংঘের হুইল চেয়ার পেলেন অসুস্থ আজিজ শেখ
ছবি: কালের কণ্ঠ

যশোরের অভয়নগরে আব্দুল আজিজ শেখ (৯০) নামের শারীরিকভাবে অসুস্থ অসহায় বৃদ্ধকে হুইল চেয়ার দেওয়া হয়েছে। বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে অভয়নগর ব্লাড ব্যাংক নামের স্বেচ্ছাসেবী সংগঠনের সৌজন্যে এই হুইল চেয়ার দেওয়া হয়। বুধবার (২৪ জুন) বিকেলে উপজেলার ধোপাদী গ্রামের পূর্বপাড়া এলাকায় বৃদ্ধ আব্দুল আজিজ শেখের বাড়িতে গিয়ে হুইল চেয়ারটি পৌঁছে দেন শুভসংঘের সদস্যরা।   

এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ অভয়নগর উপজেলা শাখার সভাপতি সৈয়দ সোহায়িব ইমতিয়াজ ইয়াদ, সাধারণ সম্পাদক আকিব হোসেন গালিব, সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান, সদস্য হাসান মাহমুদ, সাব্বির মজুমদার, রাইয়ানুল হক রাহাদ, আকিবুর রহমান আকিব, মিন্টু হোসেন, ইস্রাফিল হোসেন, সজল ইসলাম ও বিশিষ্ট সমাজ সেবক মোল্যা তৌহিদুল ইসলাম প্রমুখ।    

সমাজ সেবক ও বৃদ্ধ আব্দুল আজিজ শেখের প্রতিবেশী মোল্যা তৌহিদুল ইসলাম বলেন, ‘আব্দুল আজিজ শেখ দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ। নিঃসন্তান পরিবারে স্বামী-স্ত্রী দুইজনের বসবাস। আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের সহায়তায় তাদের সংসার চলে। তার স্ত্রী চলাচল করতে পারলেও প্যারালাইসিসের কারণে আব্দুল আজিজ চাচা চলাচল করতে পারেন না। ঠিকমতো কথাও বলতে পারেন না। সঠিক সময় অসহায় অসুস্থ মানুষটির জন্য একটি হুইল চেয়ার উপহার দিয়ে মানবতার কাজ করেছে বসুন্ধরা শুভসংঘ।’ 

প্রসঙ্গত, বসুন্ধরা শুভসংঘ অভয়নগর উপজেলা শাখার সভাপতি সৈয়দ সোহায়িব ইমতিয়াজ ইয়াদ বলেন, একজন অসুস্থ অসহায় বৃদ্ধের জন্য একটি হুইল চেয়ার প্রয়োজন এমন সংবাদ জানার পর সংগঠনের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করা হয়। এগিয়ে আসে অভয়নগর ব্লাড ব্যাংক নামের স্বেচ্ছাসেবী সংগঠন। তাদের সৌজন্যে বৃদ্ধ আব্দুল আজিজ শেখের বাড়িতে গিয়ে নতুন একটি হুইল চেয়ার পৌঁছে দেওয়া হয়। অসুস্থ আব্দুল আজিজ শেখ ঠিকমতো কথা বলতে না পারলেও ইশারায় বুঝিয়ে দেন হুইল চেয়ার পেয়ে খুশি হয়েছেন তিনি। শুভ কাজে সবার পাশে বসুন্ধরা শুভসংঘ সব সময় মানব সেবার কাজ অব্যাহত রাখবে।

শিবচরে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

এস.এম. দেলোয়ার হোসাইন, মাদারীপুর
শিবচরে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
ছবি: কালের কণ্ঠ

মাদারীপুরের শিবচর উপজেলায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও সুস্থ জীবনযাপনের অভ্যাস গড়ে তুলতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ জুন) দুপুরে উপজেলার বাখরের কান্দি আদর্শ উচ্চ বিদ্যালয়ে বসুন্ধরা শুভসংঘ শিবচর শাখার আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় শিক্ষার্থীদের ব্যক্তিগত স্বাস্থ্যবিধি, পরিচ্ছন্নতা, পুষ্টিকর খাদ্য গ্রহণ, নিরাপদ পানির ব্যবহার, বিভিন্ন মৌসুমি রোগ থেকে সুরক্ষা এবং শারীরিক ও মানসিক সুস্থতা বিষয়ে সচেতনতামূলক আলোচনা করা হয়। পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির মাধ্যমে একটি সুস্থ ও সচেতন প্রজন্ম গড়ে তোলার গুরুত্ব তুলে ধরা হয়।

আলোচকরা বলেন, শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্যবিষয়ক জ্ঞান ও সচেতনতা বৃদ্ধি পেলে তারা নিজেরা যেমন উপকৃত হবে, তেমনি পরিবার ও সমাজেও ইতিবাচক পরিবর্তন আনতে ভূমিকা রাখতে পারবে। সুস্থ দেহ ও সুস্থ মনই একজন শিক্ষার্থীর শিক্ষাজীবন ও ভবিষ্যৎ গঠনের অন্যতম ভিত্তি।

বসুন্ধরা শুভসংঘ শিবচর শাখার সাধারণ সম্পাদক এস.এম. দেলোয়ার হোসাইন বলেন, সুস্থ শিক্ষার্থীই পারে একটি সুন্দর ও সচেতন সমাজ গড়ে তুলতে। স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বাড়াতে এবং শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক অভ্যাস গড়ে তুলতেই আমাদের এ উদ্যোগ। ভবিষ্যতেও এমন জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

প্রধান শিক্ষক মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেন, ‘শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে বসুন্ধরা শুভসংঘের এ উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। এ ধরনের কর্মশালা শিক্ষার্থীদের সুস্থ ও সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে।’

এ সময় উপস্থিত ছিলেন বাখরের কান্দি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সাখাওয়াত হোসেন, উপসহকারী মেডিক্যাল অফিসার গুলজার হোসেন, এফপিআই (ফ্যামিলি প্ল্যানিং ইন্সপেক্টর) মো. সুজন মিয়া, বসুন্ধরা শুভসংঘ শিবচর শাখার সাধারণ সম্পাদক এস.এম. দেলোয়ার হোসাইন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আরফিন মোহাম্মদ সজিব, সহ-সাংগঠনিক সম্পাদক ইশরাকুর রহমানসহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।

কর্মশালা শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা স্বাস্থ্যবিষয়ক বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং দৈনন্দিন জীবনে স্বাস্থ্যবিধি মেনে চলার অঙ্গীকার ব্যক্ত করেন।

কাপাসিয়ায় বসুন্ধরা শুভসংঘ পাঠাগারের ‘সেরা পাঠক’ পুরস্কার প্রদান | কালের কণ্ঠ