• ই-পেপার

২০ বছর আগে প্রথমবার শান্তিরক্ষী দিবস উদযাপন করে বিশ্বমঞ্চে প্রশংসা কুড়িয়েছিল সেনাবাহিনী

ডেঙ্গু চিকিৎসায় সহায়তা করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক
ডেঙ্গু চিকিৎসায় সহায়তা করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় চিকিৎসকদের সব ধরনের লজিস্টিকস ও প্রয়োজনীয় সহায়তা করা হবে।

বুধবার (১০ জুন) জাতীয় প্রেসক্লাবে ‘বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা আধুনিকায়নে জিয়াউর রহমানের অবদান ও বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আরো পড়ুন

বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গু মৌসুম বা প্রাদুর্ভাবের সময় হাসপাতালে রোগী বাড়লে চিকিৎসাকাজে যেকোনো কিছুর প্রয়োজন হতে পারে। এমন পরিস্থিতিতে চিকিৎসকরা তাৎক্ষণিকভাবে জানালে সরকার তা সঙ্গে সঙ্গে ব্যবস্থা করবে।

স্বাস্থ্যমন্ত্রী ডেঙ্গু মোকাবেলায় যার যার অবস্থান থেকে সবাইকে ঘরবাড়ি ও চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান। একই সঙ্গে চিকিৎসকদের উদ্দেশে তিনি বলেন, ডেঙ্গু রোগীর শারীরিক অবস্থা সবসময় নিবিড় পর্যবেক্ষণে রাখতে হবে, যেন কোনো অবনতি হলে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়।

আরো পড়ুন

সরকার ভারসাম্যপূর্ণ পররাষ্ট্র নীতি পরিচালনা করছে : শামা ওবায়েদ

সরকার ভারসাম্যপূর্ণ পররাষ্ট্র নীতি পরিচালনা করছে : শামা ওবায়েদ

 

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও দিকনির্দেশনা মেনে দেশের স্বাস্থ্য খাতের উন্নয়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী।

বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

অনলাইন ডেস্ক
বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

রাজধানী ঢাকাসহ দেশের সব বিভাগে আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টি ঝরতে পারে। সেই সঙ্গে কোথাও ভারি বর্ষণের শঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

বুধবার সকালে আবহাওয়ার পূর্বাভাস থেকে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। এ ছাড়া দেশের দক্ষিণাঞ্চলে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আবহাওয়ার সিনপট্কি অবস্থা সম্পর্কে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমিবায়ু বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগ পর্যন্ত অগ্রসর হয়েছে। এটি আগামী ২-৩ দিনের মধ্যে বাংলাদেশের বাকি অংশে বিস্তার লাভ করার জন্য অনুকূল অবস্থায় রয়েছে।


 

প্রতিমন্ত্রীর হঠাৎ পরিদর্শনে গতি ফিরেছে ভূমি অফিসে, সন্তুষ্ট সেবাপ্রার্থীরা

অনলাইন ডেস্ক
প্রতিমন্ত্রীর হঠাৎ পরিদর্শনে গতি ফিরেছে ভূমি অফিসে, সন্তুষ্ট সেবাপ্রার্থীরা
ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল। ফাইল ছবি

ঢাকার অদূরে আমিনবাজার ও আশুলিয়া রাজস্ব সার্কেল কার্যালয়ে আকস্মিক পরিদর্শনে গিয়ে সেবাদান কার্যক্রম, উপস্থিতি শৃঙ্খলা ও প্রশাসনিক ব্যবস্থাপনায় বিভিন্ন অনিয়ম ও ঘাটতির চিত্র দেখতে পান ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল। এসব বিষয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

প্রতিমন্ত্রীর হস্তক্ষেপের পর দুটি রাজস্ব কার্যালয়ের কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন এসেছে বলে জানিয়েছেন সেবাপ্রার্থীরা। তাদের মতে, দীর্ঘদিন ধরে সেবা প্রদানে দীর্ঘসূত্রতা ও দায়িত্বহীনতার কারণে সাধারণ মানুষকে নানা ধরনের হয়রানি ও ভোগান্তির শিকার হতে হয়েছে। তবে সাম্প্রতিক তদারকির ফলে পরিস্থিতির উন্নতি হয়েছে এবং সেবা কার্যক্রমে গতি ফিরেছে।

সেবাগ্রহীতাদের অভিমত, সংশ্লিষ্ট কর্মকর্তাদের জবাবদিহি নিশ্চিত করে এ ধরনের তদারকি নিয়মিত চালু থাকলে অনিয়ম আরও কমবে এবং সাধারণ মানুষ সময়মতো কার্যকর সেবা পাবেন। এতে সরকারি সেবা ব্যবস্থার প্রতি জনগণের আস্থাও বৃদ্ধি পাবে।

আশুলিয়া রাজস্ব সার্কেল কার্যালয়ে সেবা নিতে আসা রজিবুল আলম বলেন, আগের তুলনায় অনেক ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। কর্মকর্তাদের তৎপরতা বেড়েছে এবং কাজের গতি আগের চেয়ে দ্রুত হয়েছে। তিনি মনে করেন, সাধারণ মানুষের ভোগান্তি কমাতে নিয়মিত তদারকি ও জবাবদিহিমূলক ব্যবস্থা অব্যাহত থাকলে সেবার মান আরও উন্নত হবে।

একই ধরনের সন্তোষ প্রকাশ করেছেন আমিনবাজারের বাসিন্দা রোজিনা খাতুন। তিনি বলেন, বর্তমানে কাজের গতি বেড়েছে এবং কর্মকর্তাদের মধ্যে দায়িত্বশীলতা দেখা যাচ্ছে। সেবার মান ধরে রাখতে নিয়মিত নজরদারি ও জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

এদিকে, প্রয়োজনীয় সেবা নিশ্চিতে সরকার কাজ করে যাবে বলে জানিয়েছেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল। বাংলাদেশ প্রতিদিনকে তিনি বলেন, জনগণকে হয়রানিমুক্ত, দ্রুত ও কার্যকর সেবা প্রদান নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। সেবার ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি বা দায়িত্বহীনতা বরদাশত করা হবে না। মানুষের দোরগোড়ায় স্বচ্ছ ও সহজ ভূমিসেবা পৌঁছে দিতে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন

সরকার ভারসাম্যপূর্ণ পররাষ্ট্র নীতি পরিচালনা করছে : শামা ওবায়েদ

অনলাইন ডেস্ক
সরকার ভারসাম্যপূর্ণ পররাষ্ট্র নীতি পরিচালনা করছে : শামা ওবায়েদ
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। ফাইল ছবি

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, বর্তমান সরকার ভারসাম্যপূর্ণ পররাষ্ট্র নীতি পরিচালনা করছে।

বুধবার (১০ জুন) সেনাকুঞ্জে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের আলোচনা সভায় বক্তব্য দেওয়ার সময় তিনি এই মন্তব্য করেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সেনা নৌ পুলিশ বিমান বাহিনীর সদস্যরা অনন্য ভূমিকা রাখছে। শান্তিরক্ষীদের আত্মত্যাগ শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আন্তর্জাতিক সম্প্রদায় শান্তিরক্ষীদের প্রশংসা করেছেন।

এ সময় তিনি জানান, সরকার শান্তিরক্ষা কার্যক্রমে নারীদের এগিয়ে নিতে সরকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।