• ই-পেপার

জাতীয়করণের দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের নতুন কর্মসূচি ঘোষণা

দেশকে সিঙ্গাপুর বানাতে চাই না, বাসযোগ্য করতে চাই : প্রতিমন্ত্রী শাহে আলম

অনলাইন ডেস্ক
দেশকে সিঙ্গাপুর বানাতে চাই না, বাসযোগ্য করতে চাই : প্রতিমন্ত্রী শাহে আলম
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। ছবি : সংগৃহীত

দেশকে আরো বাসযোগ্য করে গড়ে তোলার লক্ষ্য তুলে ধরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ‘আমরা বাংলাদেশকে সিঙ্গাপুর বানাতে চাই না, কিন্তু বসবাসযোগ্য করতে চাই।’

শনিবার (২৭ জুন) হাতিরঝিল এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের কিছু প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, রাজধানীর লেক, ঝিল ও জলাধারগুলোকে আরো পরিচ্ছন্ন, দৃষ্টিনন্দন ও বাসযোগ্য পরিবেশে রূপ দিতে সরকার কাজ করছে। আগামী এক বছরের মধ্যেই ধানমন্ডি লেকের দৃশ্যমান পরিবর্তন হবে এবং হাতিরঝিলের উন্নয়নেও চলছে ধারাবাহিক কার্যক্রম।

তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরে রাজধানীর লেকগুলো অব্যবস্থাপনার মধ্যে ছিল। এ বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে একাধিক বৈঠক হয়েছে। আগামী এক বছরের মধ্যে ধানমন্ডি লেক সুন্দর একটি লেকে পরিবর্তন হবে। এ ছাড়া দীর্ঘ এক মাস ধরে হাতিরঝিল লেকে কাজ চলছে, সেটি আমরা পরিদর্শন ও তদারকি করছি।’

হাতিরঝিলের পরিবেশ আরো উন্নত করার পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, সেখানে লাইটিংয়ের ব্যবস্থা করা হয়েছে। লেকের দুই পাশ মাটি ফেলে সৌন্দর্যবর্ধনের কাজ চলছে। পাশাপাশি সন্ধ্যার পর যাতে কোনো হকার সেখানে অবস্থান করতে না পারেন, সে জন্য আনসার সদস্য মোতায়েনের বিষয়েও উদ্যোগ নেওয়া হচ্ছে।

ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। এডিসের যে লার্ভাগুলো পেয়েছি, তা অত্যন্ত ভয়াবহ। রেস্টুরেন্ট, বাসাবাড়ি, কোয়ার্টারে ৫০ শতাংশের বেশি লার্ভা পেয়েছি।

স্কুল-কলেজে পরিচ্ছন্নতা কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, প্রতি শনিবার উপজেলা পর্যায়ে সব স্কুল-কলেজ পরিষ্কার-পরিচ্ছন্ন করার উদ্যোগ নেওয়া হবে। জাতীয় পর্যায়েও এ বিষয়ে নির্দেশনা রয়েছে বলে জানান তিনি।

অনভিবাসী ভিসাধারীদের উদ্দেশে মার্কিন দূতাবাসের সকর্তবার্তা

অনলাইন ডেস্ক
অনভিবাসী ভিসাধারীদের উদ্দেশে মার্কিন দূতাবাসের সকর্তবার্তা

যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী অনভিবাসী ভিসাধারীদের জন্য ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস নতুন করে সতর্কবার্তা দিয়েছে। 

সরকারি সহায়তার ওপর নির্ভরশীল হওয়া বা করদাতাদের অর্থে পরিচালিত সুবিধার অপব্যবহার করলে ভিসা বাতিলসহ ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগও হারাতে হতে পারে বলে জানিয়েছে তারা।

শনিবার (২৭ জুন) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে বলা হয়, যুক্তরাষ্ট্রে অবস্থানকালে অনভিবাসী ভিসাধারীদের নিজেদের সব ধরনের ব্যয় নিজ দায়িত্বে বহন করার সক্ষমতা থাকতে হবে।

বার্তায় আরো বলা হয়েছে, কোনো বিদেশি দর্শনার্থী যদি যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থে পরিচালিত সরকারি সুবিধার অপব্যবহার করেন বা সেসবের ওপর নির্ভরশীল হয়ে পড়েন, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে।

দূতাবাসের সতর্কবার্তায় উল্লেখ করা হয়, এ ধরনের কর্মকাণ্ডের কারণে সংশ্লিষ্ট ব্যক্তির বর্তমান ভিসা বাতিল হতে পারে। পাশাপাশি ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার ক্ষেত্রেও তিনি অযোগ্য বিবেচিত হতে পারেন।

এ কারণে যুক্তরাষ্ট্রে ভ্রমণের পরিকল্পনা করা ব্যক্তিদের পর্যাপ্ত আর্থিক প্রস্তুতি নিয়ে যাওয়ার এবং নিজেদের খরচ বহনের সক্ষমতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে মার্কিন দূতাবাস।

সব বিভাগে বজ্রবৃষ্টির আভাস, কোথাও ভারি বর্ষণের শঙ্কা

অনলাইন ডেস্ক
সব বিভাগে বজ্রবৃষ্টির আভাস, কোথাও ভারি বর্ষণের শঙ্কা

রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা জানানো হয়েছে।

এতে আরো বলা হয়েছে, রংপুর ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। এ ছাড়া রাজশাহী, পাবনা ও যশোর জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া সর্বোচ্চ বৃষ্টি ঝরেছে সিলেটে ৭৩ মিলিমিটার। 

সংসদের অধিবেশন শুরু

অনলাইন ডেস্ক
সংসদের অধিবেশন শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন পুনরায় শুরু হয়েছে। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আজ শনিবার সকাল ১১টা ২ মিনিটে এ অধিবেশন শুরু হয়।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম এতে সভাপতিত্ব করছেন।
 

জাতীয়করণের দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের নতুন কর্মসূচি ঘোষণা | কালের কণ্ঠ