• ই-পেপার

অনশনের ২০০তম দিন

প্যানেল ভিত্তিক নিয়োগের দাবিতে স্কুল শিক্ষকদের শাহবাগ অবরোধ

আজ দেশে ফিরছেন প্রধানমন্ত্রী, নেতাকর্মীদের শোডাউন না করার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
আজ দেশে ফিরছেন প্রধানমন্ত্রী, নেতাকর্মীদের শোডাউন না করার নির্দেশ

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া ও চীন সফর শেষ করে আজ রাত ৮টার দিকে দেশে ফিরবেন। এ সময় নেতাকর্মীদের পক্ষ থেকে কোনো মিছিল বা শোডাউন না করার নির্দেশ দেওয়া হয়েছে।

আজ শুক্রবার দুপুরে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এসব তথ্য জানিয়েছে।

শায়রুল কবির খান জানিয়েছেন, সফর সঙ্গীদের নিয়ে চীনের বেইজিং থেকে সরাসরি ঢাকায় পৌঁছাবেন প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীরা। বাংলাদেশ সময় রাত ৮টার দিকে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের অবতরণ করার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের সিনিয়র নেতৃবৃন্দ, সিনিয়র মন্ত্রীগণ, সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত থাকবেন।

বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা অ্যাড. রুহুল কবির রিজভী জানিয়েছেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা আছে, তার দেশে ফেরাকে কেন্দ্র করে কোনোরকম শোডাউন না করার জন্য।

চীন সব সময় বাংলাদেশের পাশে থাকবে : শি জিনপিং

অনলাইন ডেস্ক
চীন সব সময় বাংলাদেশের পাশে থাকবে : শি জিনপিং

বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলার ক্ষেত্রে চীন তার অঙ্গীকার থেকে বিচ্যুত হবে না জানিয়ে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, ‘বৈশ্বিক পরিস্থিতি বদলালেও বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলার ক্ষেত্রে সামগ্রিক দিকনির্দেশনার প্রতি চীন তার অঙ্গীকার থেকে কখনোই বিচ্যুত হবে না। চীন সব সময় বাংলাদেশের নির্ভরযোগ্য বন্ধু, ভালো প্রতিবেশী এবং ভালো অংশীদার হিসেবে পাশে থাকবে।

শুক্রবার চীনের স্থানীয় সময় সকাল ১০টায় বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন শি জিনপিং। এ সময় তিনি এসব কথা বলেন। 

তিনি আরো বলেন, চীন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষার প্রচেষ্টাকে সমর্থন করে। সেই সঙ্গে যেকোনো ধরনের বিদেশি হস্তক্ষেপ প্রত্যাখ্যানের পক্ষে অবস্থান নেয়।

শি জিনপিং বলেন, চীন বাংলাদেশের সঙ্গে রাষ্ট্র পরিচালনা-সংক্রান্ত অভিজ্ঞতা বিনিময় বাড়াতে, সব স্তরে পারস্পরিক যোগাযোগ জোরদার, কৌশলগত সংলাপ গভীর, রাজনৈতিক পারস্পরিক আস্থা আরো সুদৃঢ় করতে এবং উভয় দেশের নিজ নিজ মৌলিক স্বার্থ ও গুরুত্বপূর্ণ উদ্বেগের বিষয়গুলোতে পরস্পরকে সমর্থন অব্যাহত রাখতে প্রস্তুত।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং জোর দিয়ে বলেন, চীন প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সৌহার্দ্যপূর্ণ, নিরাপদ ও সমৃদ্ধ প্রতিবেশ গড়ে তোলার নীতি এবং বন্ধুত্ব, আন্তরিকতা, পারস্পরিক সুবিধা ও অন্তর্ভুক্তির নীতি অনুসরণ করে। চীনের উন্নয়নের সঙ্গে সঙ্গে দেশটি প্রতিবেশী রাষ্ট্রগুলোর জন্য নতুন সুযোগ ও প্রবৃদ্ধির নতুন গতি সৃষ্টি করে যাবে।

তিনি বলেন, চীন বাংলাদেশের নতুন সরকারের রাষ্ট্র পরিচালনার প্রচেষ্টাকে সমর্থন করে। একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে উচ্চমানের বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের সহযোগিতা এগিয়ে নিতে প্রস্তুত। এ ছাড়া স্বাস্থ্যসেবা, সংস্কৃতি ও শিক্ষা এবং স্থানীয় সরকার পর্যায়ে বিনিময় ও সহযোগিতা জোরদার করার পাশাপাশি আঞ্চলিক সংযোগ বৃদ্ধি করতে চীন–মিয়ানমার–বাংলাদেশ অর্থনৈতিক করিডোরের উন্নয়ন এগিয়ে নেওয়ার বিষয়েও চীন কাজ করতে প্রস্তুত। 

জাতিসংঘসহ বিভিন্ন বহুপক্ষীয় কাঠামোর আওতায় বাংলাদেশের সঙ্গে যোগাযোগ ও সমন্বয় আরো জোরদার করতে চীন আগ্রহী বলেও উল্লেখ করেন শি জিনপিং। 

মাদক কারবারিদের সামাজিকভাবে বয়কট ও ঘৃণা করতে হবে : ভূমিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
মাদক কারবারিদের সামাজিকভাবে বয়কট ও ঘৃণা করতে হবে : ভূমিমন্ত্রী

ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেছেন, মাদক কারবারের মাধ্যমে যারা হঠাৎ অঢেল সম্পদের মালিক হচ্ছে এবং বড় বড় অট্টালিকা নির্মাণ করছে, তারা মূলত জাতির শত্রু। এসব সমাজবিরোধীকে চিহ্নিত করে সামাজিকভাবে বয়কট ও তাদের ঘৃণা করতে হবে।

শুক্রবার (২৬ জুন) মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে রাজশাহী শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজশাহী জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

ভূমিমন্ত্রী বলেন, মাদকের বিষাক্ত ছোবলে একটি সম্ভাবনাময় জাতির সম্পদের পাশাপাশি পরিবারের প্রত্যাশা এবং মেধাবী জীবনের দীর্ঘদিনের সাধনা মুহূর্তেই ধ্বংস হয়ে যায়। একটি পরিবার বহু প্রতিকূলতার মধ্য দিয়ে সন্তানকে গড়ে তোলে, কিন্তু মাদকের নেশায় সেই সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ অন্ধকারে নিমজ্জিত হয়। এর ফলে শুধু একজন ব্যক্তি নয়, পুরো পরিবারই ক্ষতিগ্রস্ত হয়।

তিনি চীনের উদাহরণ তুলে ধরে বলেন, একসময় দেশটির মানুষ আফিমের নেশায় ব্যাপকভাবে আসক্ত ছিল। কিন্তু দূরদর্শী নেতৃত্বের আহ্বানে তারা সেই অবস্থা থেকে বেরিয়ে এসে আজ বিশ্বের অন্যতম উন্নত দেশে পরিণত হয়েছে। বাংলাদেশের তরুণ সমাজকেও একইভাবে মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। কারণ তারাই আগামী দিনে দেশ ও আন্তর্জাতিক অঙ্গনে নেতৃত্ব দেবে।

সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে উল্লেখ করে মন্ত্রী বলেন, সম্প্রতি মন্ত্রিসভায় মাদক কারবারিদের বিরুদ্ধে অন্যান্য দেশের মতো আরও কঠোর আইন প্রয়োগের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি জানান, রাজশাহীতে মাদকাসক্তদের সুচিকিৎসা নিশ্চিত করতে  একটি আধুনিক মাদক নিরাময় কেন্দ্র এবং শিশু হাসপাতালসহ অন্যান্য উন্নত চিকিৎসাসেবা প্রতিষ্ঠার কাজ চলমান রয়েছে।

এ সময় তিনি বলেন, পার্শ্ববর্তী দেশের মাদক উৎপাদনকারী চক্রগুলো থেকে বিভিন্ন উপায়ে বাংলাদেশে মাদক প্রবেশ করছে। এ বিষয়ে আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে আরও কঠোর, সতর্ক ও তৎপর থাকার নির্দেশনা দেন তিনি।

জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, আরএমপি কমিশনার ফয়েজুল কবীর, পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান, জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. এরশাদ আলী ঈশা এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মো. আলী আসলাম হোসেন।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী, সুধীজন এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ভূমিমন্ত্রী।

এর আগে বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ এবং রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
 

সরিয়ে দেওয়া হলো ডিএমপির স্টাফ অফিসার মাসুদ রানাকে

অনলাইন ডেস্ক
সরিয়ে দেওয়া হলো ডিএমপির স্টাফ অফিসার মাসুদ রানাকে

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনারের স্টাফ অফিসার মাসুদ রানাকে দায়িত্ব থেকে থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুন) মাসুদ রানাকে ডিএমপির সিটি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগে (আরঅ্যান্ডডি) অতিরিক্ত উপকমিশনার (এডিসি) হিসেবে বদলি করা হয়।

গতকাল ডিএমপির উপকমিশনার (সদর দপ্তর ও প্রশাসন-অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ সারোয়ার আলম স্বাক্ষরিত এক অফিস আদেশ থেকে এই তথ্য জানা যায়।

পরে আজ শুক্রবার ডিএমপির কমিশনারের বিশেষ সহকারী এডিসি ফয়েজ ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

প্যানেল ভিত্তিক নিয়োগের দাবিতে স্কুল শিক্ষকদের শাহবাগ অবরোধ | কালের কণ্ঠ