• ই-পেপার

আত্মহত্যা না, আমার ছেলেকে হত্যা করা হয়েছে : ফারদিনের বাবা

একনজরে আজকের কালের কণ্ঠ (১৪ জুন)

অনলাইন ডেস্ক
একনজরে আজকের কালের কণ্ঠ (১৪ জুন)
ব্যবসা চাঙ্গায় গুচ্ছ পদক্ষেপ

ব্যবসা চাঙ্গায় গুচ্ছ পদক্ষেপ

দেশের সামষ্টিক অর্থনীতির তীব্র চাপ, উচ্চ মূল্যস্ফীতি, বিনিয়োগ স্থবিরতার মধ্যে ব্যবসা-বাণিজ্য চাঙ্গা করা,...

 

যতক্ষণ প্রাণ থাকবে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব

যতক্ষণ প্রাণ থাকবে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব

প্রধানমন্ত্রী তারেক রহমান দিনব্যাপী কক্সবাজার সফরের অংশ হিসেবে গতকাল শনিবার সকালে পিএমখালী ইউনিয়নের পাতলি খাল...

 

‘গালিভার’ জার্মানির মুখোমুখি ‘লিলিপুট’ কুরাসাও

‘গালিভার’ জার্মানির মুখোমুখি ‘লিলিপুট’ কুরাসাও

লড়াইটা যেন গালিভার বনাম লিলিপুটের! ইতিহাস-ঐতিহ্য আর শক্তির নিরিখে দুই দলের ব্যবধান আক্ষরিক অর্থেই আকাশ-পাতাল! এক...

 

আমলাতান্ত্রিক জটিলতা ভেঙে বিনিয়োগে বড় সংস্কারের ঘোষণা

আমলাতান্ত্রিক জটিলতা ভেঙে বিনিয়োগে বড় সংস্কারের ঘোষণা

ব্যবসা ও বিনিয়োগের পথে দীর্ঘদিনের আমলাতান্ত্রিক জটিলতা, অনুমোদন প্রক্রিয়ার ধীরগতি এবং নীতিগত বাধা দূর করতে বড়...

 

বিনিয়োগ ও কর্মসংস্থানে বাজেট কতটা বাস্তবসম্মত?

বিনিয়োগ ও কর্মসংস্থানে বাজেট কতটা বাস্তবসম্মত?

বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট এমন এক সময়ে উপস্থাপিত হয়েছে যখন অর্থনীতি একাধিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে...

 

গণভোটের রায় না মানলে ৯৬ সালের মতো পরিস্থিতি হবে

গণভোটের রায় না মানলে ৯৬ সালের মতো পরিস্থিতি হবে

জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, সরকারকে গণভোটের রায় মেনে নিতে হবে। তা না হলে...

 

লাইসেন্স বাতিলের ৭২ ঘণ্টা পরও আদ-দ্বীনে ২৩৪ রোগী

লাইসেন্স বাতিলের ৭২ ঘণ্টা পরও আদ-দ্বীনে ২৩৪ রোগী

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় লাইসেন্স বাতিলের তৃতীয় দিনেও পুরোপুরি খালি হয়নি রাজধানীর আদ-দ্বীন উইমেনস মেডিক্যাল...

 

আয় লক্ষ্যমাত্রার অর্ধেকই অধরা

আয় লক্ষ্যমাত্রার অর্ধেকই অধরা

পশ্চিমাঞ্চল রেলওয়ের বেশির ভাগ আন্ত নগর ও লোকাল মেইল ট্রেনে লোকসান হচ্ছে। আয়ের লক্ষ্যমাত্রার প্রায় অর্ধেকই...

 

৫১% লেভেলক্রসিংই অননুমোদিত

৫১% লেভেলক্রসিংই অননুমোদিত

বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের এক হাজার ৩০০ কিলোমিটার রেলপথে এক হাজার ৪৮৮টি লেভেলক্রসিংয়ের ৭৫৯টিই অননুমোদিত। এ...

 

২০ ডেথ রেফারেন্স নিয়ে বিশেষ বেঞ্চের বিচার শুরু

২০ ডেথ রেফারেন্স নিয়ে বিশেষ বেঞ্চের বিচার শুরু

নারী-শিশু ধর্ষণ, হত্যার দায়ে বিচারিক আদালত যাদের মৃত্যুদণ্ড দিয়েছেন, তাদের মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের ২০টি মামলা...

 

ক্রিকেটার নাঈমকে মারধর দুই পুলিশ সদস্য বরখাস্ত তদন্ত কমিটি

ক্রিকেটার নাঈমকে মারধর দুই পুলিশ সদস্য বরখাস্ত তদন্ত কমিটি

জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে মারধরের অভিযোগে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) এক এসআই ও এক কনস্টেবলকে...

 

‘পিতা-মাতার ভরণ-পোষণ আইন প্রয়োগে স্পেশাল কোর্ট করা যেতে পারে’

‘পিতা-মাতার ভরণ-পোষণ আইন প্রয়োগে স্পেশাল কোর্ট করা যেতে পারে’

পিতা-মাতার ভরণ-পোষণ আইন প্রয়োগে স্পেশাল কোর্ট করা যেতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির...

 

মহাত্মা গান্ধী ‘প্রবীণ সেবা পদক’ পেলেন জ্যোতি চট্টোপাধ্যায়

মহাত্মা গান্ধী ‘প্রবীণ সেবা পদক’ পেলেন জ্যোতি চট্টোপাধ্যায়

প্রবীণদের অধিকার রক্ষা ও জীবনমান উন্নয়নে দীর্ঘদিনের অবদানের স্বীকৃতিস্বরূপ প্রবীণ সেবা পদক ২০২৫ পেয়েছেন...

 

হরমুজ না খুললে তেলের দাম রেকর্ড ছাড়াবে

হরমুজ না খুললে তেলের দাম রেকর্ড ছাড়াবে

বিশ্ববাজারে তেলের দাম আরো বড় ধাক্কার মুখে পড়তে পারে বলে সতর্ক করেছেন বিশ্লেষকরা। তাঁদের মতে, হরমুজ প্রণালি...

 

ভারতের নতুন সেনাপ্রধান ধীরাজ শেঠ

ভারতের নতুন সেনাপ্রধান ধীরাজ শেঠ

ভারতের সেনাবাহিনী প্রধানের দায়িত্ব পাচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ। বর্তমানে তিনি বাহিনীর উপপ্রধান...

 

ইউক্রেনের হামলায় রাশিয়ার অর্থনীতির ক্ষতি হচ্ছে : পুতিন

ইউক্রেনের হামলায় রাশিয়ার অর্থনীতির ক্ষতি হচ্ছে : পুতিন

সাম্প্রতিক সময়ে রাশিয়ায় ইউক্রেনের হামলা বেড়ে যাওয়ায় মস্কোর অর্থনীতি ও সমাজব্যবস্থার ওপর ক্ষতিকর প্রভাব পড়ছে...

 

কলকাতায় মমতার বিরুদ্ধে মামলা

কলকাতায় মমতার বিরুদ্ধে মামলা

ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের...

 

কর্মসংস্থান বাড়াতে বিনিয়োগে উৎসাহ

কর্মসংস্থান বাড়াতে বিনিয়োগে উৎসাহ

শিল্পায়ন, বেসরকারি বিনিয়োগ বৃদ্ধি এবং ব্যাপক কর্মসংস্থান সৃষ্টিকে কেন্দ্র করে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে...

 

জৈবসার উৎপাদনে সফল সাজু

জৈবসার উৎপাদনে সফল সাজু

কুড়িগ্রামের রাজারহাটে দুধখাওয়া মৌজার মণ্ডলপাড়া গ্রামের কৃষক সাজু মণ্ডল লাল কেঁচো ব্যবহার করে পরিবেশবান্ধব...

 

দেশি-বিদেশি বিনিয়োগ বাড়বে নিটা হিসাব সহজীকরণে

দেশি-বিদেশি বিনিয়োগ বাড়বে নিটা হিসাব সহজীকরণে

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে পুঁজিবাজার উন্নয়ন ও বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির উদ্যোগকে স্বাগত জানিয়েছে...

 

পোশাকশিল্পে সহায়তার অপেক্ষা

পোশাকশিল্পে সহায়তার অপেক্ষা

বাজেটে কর প্রশাসনের আধুনিকায়ন, ব্যবসা সহজীকরণ, নবায়নযোগ্য জ্বালানিতে উৎসাহ এবং বিনিয়োগবান্ধব বিভিন্ন...

 

কৃত্রিম আঞ্চলিক বয়ান তৈরির চেষ্টা হলে সন্দেহের চোখে দেখা হবে

কৃত্রিম আঞ্চলিক বয়ান তৈরির চেষ্টা হলে সন্দেহের চোখে দেখা হবে

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, আন্তর্জাতিক ক্ষেত্রে জাতিসংঘ এবং আঞ্চলিক ক্ষেত্রে সার্কই...

 

ধানমণ্ডিতে আটতলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে

ধানমণ্ডিতে আটতলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে

রাজধানীর ধানমণ্ডিতে বাংলাদেশ মেডিক্যাল কলেজ হাসপাতালের অষ্টম তলা থেকে পড়ে আসমা আক্তার ঝিলিক (৩০) নামের এক...

 

প্রতিদিন ১ ঘণ্টা অতিরিক্ত কাজ করবেন পল্লী বিদ্যুৎকর্মীরা

প্রতিদিন ১ ঘণ্টা অতিরিক্ত কাজ করবেন পল্লী বিদ্যুৎকর্মীরা

পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) সঙ্গে দীর্ঘদিনের বৈষম্য ও বঞ্চনার অবসানের দাবিতে ব্যতিক্রমী এক কর্মসূচি ঘোষণা...

 

গণমাধ্যম কমিশনকে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণমুক্ত হতে হবে

গণমাধ্যম কমিশনকে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণমুক্ত হতে হবে

নতুন সরকারের স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী...

 

আগামী চার দিন ভারি বৃষ্টি হতে পারে

আগামী চার দিন ভারি বৃষ্টি হতে পারে

বাংলা পঞ্জিকা অনুসারে আগামীকাল রবিবার থেকে দেশে বর্ষা শুরু হবে। এর আগেই দেশের বিভিন্ন জায়গায় কয়েক দিন ধরে...

 

ডাচ মেয়েদের নিয়ে সতর্ক নিগাররা

ডাচ মেয়েদের নিয়ে সতর্ক নিগাররা

ক্রীড়া প্রতিবেদক : নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে আজ টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু হচ্ছে বাংলাদেশ নারী...

 

সামাজিক যোগাযোগ মাধ্যম কি বিচ্ছিন্নতার জাল

সামাজিক যোগাযোগ মাধ্যম কি বিচ্ছিন্নতার জাল

পুকুরপারে এক তরুণ ছবি তুলছে। বন্ধুর হাতে স্মার্টফোন। নির্দেশনা আসছে-ঘাড় সোজা কেন, একটু বাঁকা করো। ঘাড় বাঁকা হতেই...

 

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতিত্ব : অনন্য উচ্চতায় বাংলাদেশ

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতিত্ব : অনন্য উচ্চতায় বাংলাদেশ

বিশ্বরাজনীতির মঞ্চে বহুপক্ষীয় কূটনীতির সবচেয়ে বড় এবং মর্যাদাপূর্ণ প্ল্যাটফর্ম হলো জাতিসংঘ সাধারণ পরিষদ (UNGA)।...

 

ভাওয়াল কলেজে বাস চাই

ভাওয়াল কলেজে বাস চাই

গাজীপুরের প্রাণকেন্দ্রে অবস্থিত ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ জেলার অন্যতম গুরুত্বপূর্ণ ও বৃহৎ...

 

গুনাহে অনুতপ্ত না হয়ে বিদ্রোহী হওয়া ধ্বংসাত্মক

গুনাহে অনুতপ্ত না হয়ে বিদ্রোহী হওয়া ধ্বংসাত্মক

আল্লাহর মনোনীত বিশেষ বান্দা নবী-রাসুলরা ছাড়া মানুষ মাত্রই গুনাহগার। তারা শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করে ফেলে।...

 

সকাল ৯টার মধ্যে ৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

অনলাইন ডেস্ক
সকাল ৯টার মধ্যে ৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা
ফাইল ছবি

দেশের ৩ জেলায় ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

রবিবার (১৪ জুন) সকাল ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়া অধিদপ্তরের দেওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়েছে, টাঙ্গাইল, ময়মনসিংহ এবং সিলেট জেলার ওপর দিয়ে পূর্ব অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির শঙ্কা রয়েছে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে, সংস্থাটির অন্য এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চলতি সপ্তাহজুড়ে দেশের সব বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসময় কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

কক্সবাজার-চট্টগ্রাম সড়ক চার থেকে ছয় লেন করার ঘোষণা প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
কক্সবাজার-চট্টগ্রাম সড়ক চার থেকে ছয় লেন করার ঘোষণা প্রধানমন্ত্রীর

চট্টগ্রাম-কক্সবাজার সড়ক চার থেকে ছয় লেন করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ‘রাস্তাটি আগামী দিনে এই অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ। এই রাস্তাটি অন্ততপক্ষে চার থেকে ছয় লেন হওয়া উচিত। এই রাস্তার কাজ আমরা ইনশআল্লাহ দ্রুতই হাত দেব। চট্টগ্রাম টু কক্সবাজারের যেই রাস্তাটি, সেটি আমরা চার থেকে ছয় লেন করবো ইনশাআল্লাহ।’

শনিবার (১৩ জুন) সন্ধ্যায় চকরিয়ায় বাস টার্মিনালে এক জনসভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘এয়ারপোর্ট থেকে আসার পথে আমি সালাহউদ্দিন আহমদ সাহেবকে জিজ্ঞাসা করলাম যে, এই সোজা রাস্তাটা কোথায় গেছে? সালাহউদ্দিন সাহেব বললেন এই রাস্তাটা সোজা চলে গেছে চট্টগ্রামে। আমি তখন তাকে বললাম এই রাস্তা তো আজকে থেকে ২৫ বছর আগে যা দেখে গেছি, আজকেও একই রকম রয়ে গেছে। কিন্তু আমার কাছে মনে হয়েছে এই যে সোজা রাস্তাটি চলে গেছে, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা।’

তিনি বলেন, বলেন, ‘কক্সবাজারের গুরুত্ব অনেক বেড়ে গেছে। মাতারবাড়ি পোর্ট কয়েকদিন পর চালু হবে। আমরা একনেকে পাস করেছি আনোয়ারা-পটিয়া-বাশখালী যে রাস্তাটা, এটিকে আমরা ইনশাল্লাহ বড় করব।’

মাতামুহুরী উপজেলা ও থানা উদ্বোধন করে প্রধানমন্ত্রী জনসভাস্থলে পৌঁছান সন্ধ্যা সাড়ে ৭টায়। মঞ্চে উঠে তিনি জনগনের উদ্দেশ্যে হাত নেড়ে অভিনন্দন জানান। হাজার হাজার নেতা-কর্মী-সমর্থকদের উপস্থিতিতে জনসভাটি জনসমুদ্রে রূপ নেয়।

জনসভায় বিলম্বের কারণ জানালেন প্রধানমন্ত্রী

তারেক রহমান বলেন, ‘অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, তাই না? সেই বিকেলবেলায় আসার কথা। কিন্তু এই যে আপনারা অনেকক্ষণ ধরে যেমন অপেক্ষা করছেন…সেই কক্সবাজার এয়ারপোর্ট থেকে নামার পরে পেকুয়াসহ যেখানে যেখানে গিয়েছি, প্রত্যেকটা জায়গায় আধা মাইল পরপর মানুষ অপেক্ষা করছে। সব মানুষের সঙ্গে একটু হাত নেড়ে আসতে হয়ম তাই না? না হলে তো তাদেরও মন খারাপ হবে। কাজেই এরকম করতে করতে দেরি হয়ে গেল। সকল মানুষের সঙ্গে একটু কথা বলে তাদেরকে হাত নেড়ে আসতে আসতে দেরি হয়ে গেল।’

লবণ চাষী প্রসঙ্গে

প্রধানমন্ত্রী বলেন, ‘এই এলাকার বহু মানুষ কৃষক আছেন। কৃষকের মধ্যে অনেকেই আছেন কেউ ধান চাষ করেন, ধানের কৃষক। কেউ মৎস চাষ করেন, মৎস কৃষক। কেউ লবণ উৎপাদন করে লবণচাষী। এই এলাকার বহু মানুষ লবণ চাষে সম্পৃক্ত।’

তিনি বলেন, ‘ঈদের আগে আমি যখন পত্রিকায় খবরটি পড়লাম যে, লবণচাষী তার উৎপাদিত পণ্যের মূল্য সঠিকভাবে পায় না, তখন আমি কর্মকর্তাদের নির্দেশ দিলাম, আপনারা বসেন, বসে বের করেন কিভাবে আমরা কৃষকদের তাদের উৎপাদিত পণ্যের মূল্য সঠিকভাবে দিতে পারি। ইনশাআল্লাহ আগামী কিছুদিনের মধ্যে আমরা একটি দাম নির্ধারণ করব, যাতে চাষীরা তাদের উৎপাদিত পণ্যের মূল্য পায়।’

বাজেট উপস্থাপনের পর জিনিসপত্রের দাম বাড়েনি : প্রধানমন্ত্রী

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
বাজেট উপস্থাপনের পর জিনিসপত্রের দাম বাড়েনি : প্রধানমন্ত্রী
ছবি : পিএমও

বাজেট উপস্থাপনের পর প্রথমবারের মতো বাজারে কোনো জিনিসের দাম বাড়েনি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ‘বাজেট ঘোষণার পর থেকে দেশের সচেতন মানুষ সাধুবাদ জানাচ্ছে। বাজেটে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য তো বাড়েইনি, বরং কমেছে।’

শনিবার (১৩ জুন) সন্ধ্যায় কক্সবাজারের চকরিয়া পৌর বাস টার্মিনালে চকরিয়া উপজেলা ও পৌরসভা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

প্রধানমন্ত্রী বলেন, ‘সকালে পত্রপত্রিকাগুলো দেখলাম সব পত্রিকা কমবেশি একটি নিউজ করেছে যে প্রতিবছর বাজেট উপস্থাপনের পরদিন বিভিন্ন জিনিসপত্রের দাম বেড়ে যেত। কিন্তু আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে গত পরশু দিন বাজেট উপস্থাপনের পর এই প্রথমবারের মতো কোনো জিনিসপত্রের দাম বাড়েনি।’ 

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে চার বা ছয় লেনে রূপান্তরের ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘অবশ্যই, এই মহাসড়ককে বর্তমান সরকার চার বা ছয় লেনে রূপান্তরের কাজ শুরু করবে। পর্যটন নগরী, মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরসহ ভৌগোলিকগত কারণে কক্সবাজারকে অতি গুরুত্বপূর্ণ আখ্যা দিয়ে এই মহাসড়ককে অনেক আগেই চার বা ছয় লেনে রূপান্তর করা উচিত ছিল।’

তিনি বলেন, ‘আজ থেকে ২৫ বছর আগে আমি এই সড়ক দিয়ে কক্সবাজার এসেছিলাম। তখন সড়কটি যে অবস্থায় দেখেছিলাম এবার এসেও তা দেখতে হয়েছে, যা খুবই দুঃখজনক। এবার অবশ্যই এই মহাসড়ককে অচিরেই চার বা ছয় লেনে রূপান্তর করার কাজ শুরু করা হবে।’

প্রধানমন্ত্রী লবণ চাষিদের দুঃখগাথা নিয়েও কথা বলেন। তিনি বলেন, ‘আমি অবগত হয়েছি, এখানকার লবণ চাষিরা তাদের উৎপাদিত লবণের ন্যায্যমূল্য পাওয়া থেকে বঞ্চিত হয়ে আসছেন। তাই আমি কথা দিচ্ছি, আপনাদের এলাকার সন্তান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের দাবির পরিপ্রেক্ষিতে লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করে লবণ চাষিদের দীর্ঘদিনের দুঃখ মোচন করা হবে। যাতে এখানকার লবণশিল্প রক্ষা পায় এবং চাষিরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারেন।’

তারেক রহমান বলেন, ‘দেশের মানুষের চিকিৎসাব্যয় যাতে আয়ত্তের মধ্যে আনা যায় সে জন্য ঘোষিত বাজেটে চিকিৎসাসংক্রান্ত সব ধরনের ট্যাক্স প্রত্যাহার করা হয়েছে। যাতে এর সুফল এই দেশের জনগণ পায়। অথচ বিশেষ মহলটি এই বাজেটের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। কারণ তারা দেশের জনগণের কল্যাণ চায় না বলেই বাজেট নিয়ে তাদের এই অবস্থান।’

প্রধানমন্ত্রী তার নির্বাচনী ইশতেহার তুলে ধরে বলেন, ‘জনগণের কল্যাণে সরকার কাজ শুরু করেছে। আঙুলে দেওয়া ভোটের কালি মোছার আগেই বিএনপি সরকার দেশের কৃষক, শ্রমিক থেকে শুরু করে সবার জন্য ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্য কার্ড প্রদানের কার্যক্রম হাতে নিয়েছে। আগামী এক বছরের মধ্যেই প্রতি উপজেলায় ৮ থেকে ১০ হাজার পরিবারকে এই কার্ডের আওতায় নিয়ে আসা হবে।’

চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম মোবারক আলী ও চকরিয়া পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক এম আবদুর রহিমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। 

এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, সরকারের একাধিক মন্ত্রী, এমপিসহ দলের বিভাগীয়, জেলা ও উপজেলার সিনিয়র নেতারা।

আত্মহত্যা না, আমার ছেলেকে হত্যা করা হয়েছে : ফারদিনের বাবা | কালের কণ্ঠ