• ই-পেপার

পররাষ্ট্রমন্ত্রীর স্বাক্ষর জাল করে ভুয়া সুপারিশ ও ডিও লেটার

১৪ জেলায় বৃষ্টির পূর্ভাবাস, ঝড়ের শঙ্কা

অনলাইন ডেস্ক
১৪ জেলায় বৃষ্টির পূর্ভাবাস, ঝড়ের শঙ্কা

দেশের ১৪ জেলায় দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একইসঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে।

শুক্রবার (২৬ জুন) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দুপুর ১টা পর্যন্ত আবহাওয়া অধিদপ্তরের দেওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির শঙ্কা রয়েছে। তাই ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেওয়া সতর্কবার্তায় এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বরাদ্দের অর্ধেকও খরচ করতে পারেনি সরকার

১১ মাসে এডিপি বাস্তবায়ন ৪৮ শতাংশ কয়েকটি মন্ত্রণালয়ের অগ্রগতি প্রত্যাশার নিচে স্বাস্থ্য-শিক্ষায় মিশ্র চিত্র

অনলাইন ডেস্ক
বরাদ্দের অর্ধেকও খরচ করতে পারেনি সরকার

চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ১১ মাসে (জুলাই-মে) ২ লাখ কোটি টাকার বেশি উন্নয়ন বাজেটের অর্ধেকও খরচ করতে পারেনি সরকার। এ সময়ে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বাস্তবায়ন হয়েছে মাত্র ৪৮ দশমিক ২৩ শতাংশ। বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) তথ্য অনুযায়ী, জুলাই থেকে মে পর্যন্ত উন্নয়ন প্রকল্পে ব্যয় হয়েছে ১ লাখ ৭৬৯ কোটি ৬৯ লাখ টাকা। জুলাই-মে সময়ের হিসাবে এটি গত ১৬ বছরের মধ্যে সর্বনিম্ন বাস্তবায়ন হার।

চলতি অর্থবছরে এডিপির আকার ২ লাখ ৮ হাজার ৯৩৫ কোটি টাকা। সাধারণত অর্থবছরের প্রথম ১১ মাসে এডিপি বাস্তবায়নের হার ৬৫ থেকে ৭০ শতাংশের মধ্যে থাকে। কিন্তু এবার তা ৫০ শতাংশের নিচে নেমে এসেছে। ফলে অর্থবছরের শেষ মাসে ব্যয় বাড়লেও সামগ্রিক বাস্তবায়নের ঘাটতি পুরোপুরি কাটিয়ে ওঠা কঠিন হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সবচেয়ে বেশি বরাদ্দ পাওয়া স্থানীয় সরকার বিভাগ অবশ্য তুলনামূলক ভালো অবস্থানে রয়েছে। বিভাগটির ২৪৪টি প্রকল্পে ৩৭ হাজার ৭০৯ কোটি টাকা বরাদ্দের বিপরীতে ব্যয় হয়েছে ২৫ হাজার ৫৬৯ কোটি টাকা। বাস্তবায়নের হার প্রায় ৬৮ শতাংশ। স্থানীয় অবকাঠামো, গ্রামীণ সড়ক, পানি সরবরাহ ও নগর উন্নয়ন প্রকল্পগুলো এই ব্যয়ের বড় অংশ। দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ পাওয়া সড়ক পরিবহন ও মহাসড়ক

বিভাগের চিত্র কিছুটা ভিন্ন। প্রায় ২০ হাজার কোটি টাকার বরাদ্দের বিপরীতে বাস্তবায়ন হয়েছে ৪৬ দশমিক ২৩ শতাংশ। দেশের বিভিন্ন মহাসড়ক, সেতু ও যোগাযোগ অবকাঠামো উন্নয়ন প্রকল্প চলমান থাকলেও প্রত্যাশিত গতিতে ব্যয় হয়নি। অন্যদিকে বড় বরাদ্দ পাওয়া মন্ত্রণালয়গুলোর মধ্যে সবচেয়ে ভালো পারফরম্যান্স দেখিয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। ১২ হাজার ২৮ কোটি টাকার বরাদ্দের বিপরীতে বাস্তবায়ন হয়েছে ৮৩ দশমিক ৩৩ শতাংশ। একইভাবে পানিসম্পদ মন্ত্রণালয় ৬৮ দশমিক ৭২ শতাংশ, কৃষি মন্ত্রণালয় ৬৮ দশমিক ৮৩ শতাংশ এবং জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ প্রায় ৮০ শতাংশ বাস্তবায়ন করেছে। শিক্ষা খাতে চিত্র মিশ্র। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ৮ হাজার ৫৪ কোটি টাকার বরাদ্দের বিপরীতে বাস্তবায়ন করেছে মাত্র ৩৫ দশমিক ১৮ শতাংশ। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বাস্তবায়ন ৪৭ দশমিক ৩৪ শতাংশ। তবে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ ৮৪ দশমিক ৪২ শতাংশ বাস্তবায়ন করে উল্লেখযোগ্য অগ্রগতি দেখিয়েছে। স্বাস্থ্য খাতেও ব্যয়ের গতি প্রত্যাশার তুলনায় কম। স্বাস্থ্যসেবা বিভাগের বাস্তবায়ন হার ২৫ দশমিক ৮৭ শতাংশ এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের বাস্তবায়ন ২২ দশমিক ৫০ শতাংশ। স্বাস্থ্য অবকাঠামো উন্নয়ন ও সরঞ্জাম ক্রয়সংক্রান্ত বিভিন্ন প্রকল্পে ধীরগতির প্রভাব এখানে পড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। রেলপথ মন্ত্রণালয় ৪২ দশমিক ৪৬ শতাংশ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ৪০ দশমিক ৮০ শতাংশ এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় ৫০ দশমিক ২৫ শতাংশ বাস্তবায়ন করেছে। অন্যদিকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের বাস্তবায়ন ৭২ দশমিক ৫০ শতাংশ। সবচেয়ে দুর্বল পারফরম্যান্স দেখা গেছে কয়েকটি মন্ত্রণালয় ও বিভাগে। সংসদবিষয়ক সচিবালয় তাদের বরাদ্দের এক টাকাও ব্যয় করতে পারেনি। এ ছাড়া স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগ, জননিরাপত্তা বিভাগ, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় এবং অভ্যন্তরীণ সম্পদ বিভাগ বরাদ্দের ২৫ শতাংশও বাস্তবায়ন করতে পারেনি।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন

চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক আজ

অনলাইন ডেস্ক
চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক আজ
সংগৃহীত ছবি

প্রধানমন্ত্রী তারেক রহমান বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল-এ চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করবেন। আজ শুক্রবার (২৬ জুন) স্থানীয় সময় সকাল ১০টায় তাঁরা সাক্ষাৎ করবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের শেষ দিনে শুক্রবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রীর স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায়, অর্থাৎ বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টায় ঐতিহাসিক গ্রেট হলে সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, চীনের প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে স্বাভাবিকভাবেই বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। একই সঙ্গে বাংলাদেশের মানুষের উন্নয়ন-অগ্রযাত্রা আরো সুসংহত করার লক্ষ্যে ইতিবাচক ফলাফল বয়ে আনবেন, ইনশাআল্লাহ।

আগামীতে বাংলাদেশ-চীন সম্পর্ক বহুমাত্রিক ক্ষেত্রে আরো গভীর হবে উল্লেখ করে মাহদী আমিন বলেন, কৌশলগত সহযোগিতা থেকে শুরু করে বাণিজ্য, বিনিয়োগ ও কর্মসংস্থান, এবং উন্নয়ন প্রকল্প থেকে জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক, সব ক্ষেত্রেই দুই দেশের দ্বিপক্ষীয় সম্পৃক্ততা নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আমরা মনে করি।

৪ দিনের চীন সফরে আসা প্রধানমন্ত্রী তারেক রহমান শুক্রবার বিকেলে বেইজিং থেকে ঢাকার উদ্দেশে রওনা হবে। এই সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন ২৪ জন।

এর মধ্যে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন, পানি সম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, বেসামরিক বিমান চলাচল প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা রয়েছেন ৫ জন। তারা হলেন হুমায়ুন কবির, একেএম শামসুল ইসলাম, রাশেদ আল মাহমুদ তিতুমীর ও মাহদী আমিন।

গত ২১ জুন প্রথম রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ায় যান প্রধানমন্ত্রী। এরপর গত সোমবার রাতে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বৈঠকে যোগ দিতে চীনের দালিয়ানে আসেন তিনি। ২ দিন সেখানে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করে বুধবার বিকেলে বেইজিং পৌঁছান প্রধানমন্ত্রী।

শেষ দিনে প্রধানমন্ত্রীর অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে, সকালে ন্যাশনাল পিপলস কংগ্রেসের ন্যাশনাল স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ঝাও লেজির সাথে গ্রেট হলে সাক্ষাৎ এবং চীনের জাদুঘর পরিদর্শন। বিকেল ৫টায় বেইজিং থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন প্রধানমন্ত্রীসহ তাঁর সফরসঙ্গীরা।

একনজরে আজকের কালের কণ্ঠ (২৬ জুন)

অনলাইন ডেস্ক
একনজরে আজকের কালের কণ্ঠ (২৬ জুন)
ঢাকা-বেইজিং ১৩ সমঝোতা

ঢাকা-বেইজিং ১৩ সমঝোতা

বাংলাদেশ ও চীনের মধ্যে বিনিয়োগ সহযোগিতাসহ ১৩টি সমঝোতা (এমওইউ) স্মারক সই হয়েছে। গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময়...

 

ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা

ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা

লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলায় এক মিনিটের ব্যবধানে পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পের আঘাতে হাজারো মানুষের...

 

অন্তর্বর্তী সরকারের এক বছরে ঘুষ লেনদেন ১২,৬৩৩ কোটি টাকা

অন্তর্বর্তী সরকারের এক বছরে ঘুষ লেনদেন ১২,৬৩৩ কোটি টাকা

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) পরিচালিত সেবা খাতে দুর্নীতি : জাতীয় খানা জরিপ ২০২৫-এর ফলাফলে...

 

ব্যয়ের চাপে বড় সংকটে সিমেন্টশিল্প

ব্যয়ের চাপে বড় সংকটে সিমেন্টশিল্প

দেশে বৃহৎ অবকাঠামো নির্মাণসহ বিভিন্ন মেগাপ্রকল্পের ধীরগতি, আবাসন খাতের স্থবিরতা এবং ব্যক্তি পর্যায়ে বাড়ি...

 

পবিত্র আশুরা আজ

পবিত্র আশুরা আজ

আজ শুক্রবার পবিত্র আশুরা, ১৪৪৮ হিজরি সনের ১০ মহররম। ইসলামী ইতিহাসে দিনটি একই সঙ্গে আনন্দ, কৃতজ্ঞতা ও শোকের স্মৃতি...

 

বাংলাদেশিদের জন্য ভারতের পর্যটক ভিসা ফের চালু হচ্ছে

বাংলাদেশিদের জন্য ভারতের পর্যটক ভিসা ফের চালু হচ্ছে

দীর্ঘ দুই বছর বন্ধ থাকার পর ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ফের পর্যটন ভিসা চালুর ঘোষণা দিয়েছে ভারত। একই সঙ্গে...

 

মাদকের বিরুদ্ধে কঠোর আইনি কাঠামো গড়ে তোলা হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

মাদকের বিরুদ্ধে কঠোর আইনি কাঠামো গড়ে তোলা হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, মাদকের ভয়াবহ ছোবল থেকে দেশকে রক্ষা করতে সরকার বিদ্যমান আইনি...

 

১ জুলাই থেকে বাধ্যতামূলক হচ্ছে বাংলা কিউআর

১ জুলাই থেকে বাধ্যতামূলক হচ্ছে বাংলা কিউআর

বাংলা কিউআরের মাধ্যমে কেনাকাটা করলে সবাই উপকৃত হবেন। কারণ ভবিষ্যতে ক্যাশলেস সোসাইটি করার চিন্তা-ভাবনা আছে...

 

ফ্রান্সের সহযোগিতা অব্যাহত রাখার আহবান জামায়াত আমিরের

ফ্রান্সের সহযোগিতা অব্যাহত রাখার আহবান জামায়াত আমিরের

বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ফ্রান্সের...

 

ব্রাজিল মেটাল সৌন্দর্যের তৃষ্ণাও

ব্রাজিল মেটাল সৌন্দর্যের তৃষ্ণাও

স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের তখন এক ঘণ্টা পেরিয়েছে। নিজেদের অর্ধ থেকে বল নিয়ে সামনে এগিয়ে যান মার্কিনিয়োস। এই...

 

মেসির মোহন বাঁশিতে ছুটছে আর্জেন্টিনা

মেসির মোহন বাঁশিতে ছুটছে আর্জেন্টিনা

তোমাকে, যে আমাদের জীবনটা বদলে দিয়েছ, দিয়েছ অতুলনীয় সব মুহূর্ত, জানিয়েছ স্বপ্নও সম্ভব। আর এটি শুধু জানা নয়, তোমার...

 

হামের চিকিৎসায় নিঃস্ব অনেকে

হামের চিকিৎসায় নিঃস্ব অনেকে

১১ মাস বয়সী আবু তালহার জীবনের শুরুটা বেদনায় মোড়া। জন্মের মাত্র ছয় দিন পরই মাকে হারায়। এর পর থেকে দাদি, ফুফু, বাবা ও...

 

করের নতুন বোঝায় উদ্বিগ্ন ব্যবসায়ীরা

করের নতুন বোঝায় উদ্বিগ্ন ব্যবসায়ীরা

জাতীয় বাজেটে প্রস্তাবিত নতুন করব্যবস্থা, খুচরা পর্যায়ে অগ্রিম কর আরোপ, শিল্প খাতে অতিরিক্ত করের চাপ এবং কর...

 

লক্ষ্মীপুরে বাসায় ঢুকে মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যা

লক্ষ্মীপুরে বাসায় ঢুকে মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যা

লক্ষ্মীপুরে মাসহ তিন মেয়েকে কুপিয়ে হত্যার পর গণপিটুনিতে সন্দেহভাজনের মৃত্যু হয়েছে। মুন্সীগঞ্জে চোর সন্দেহে...

 

দুই সপ্তাহের মাথায় ‘ট্রিলিয়নেয়ার’ খেতাব হারালেন ইলন মাস্ক

দুই সপ্তাহের মাথায় ‘ট্রিলিয়নেয়ার’ খেতাব হারালেন ইলন মাস্ক

বিশ্বের প্রথম ট্রিলিয়নেয়ার হওয়ার গৌরব অর্জনের মাত্র দুই সপ্তাহের মাথায় সেই খেতাব হারালেন প্রযুক্তি উদ্যোক্তা...

 

খাদ্যসংকটে গাবতলীতে মহিষের বাথান

খাদ্যসংকটে গাবতলীতে মহিষের বাথান

  

 

অসহায় জরিনাকে ডেপুটি স্পিকারের ঘর উপহার

অসহায় জরিনাকে ডেপুটি স্পিকারের ঘর উপহার

আমার তিন সন্তান, স্বামী নাই। প্রতিবন্ধী মেয়েরে বেঁধে রেখে মানুষের বাড়িতে কাজ করি। অনেক কষ্টে এক মেয়েকে লেখাপড়া...

 

সিনেটরদের সঙ্গে ট্রাম্পের বাগবিতণ্ডা

সিনেটরদের সঙ্গে ট্রাম্পের বাগবিতণ্ডা

নিজ দলের সিনেটরদের সঙ্গে এবার বাগবিতণ্ডায় জড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান ইস্যুতে...

 

সব হিসাব বিশ্বকাপে মিলবে না

সব হিসাব বিশ্বকাপে মিলবে না

ফুটবল দুনিয়ার বিভিন্ন বয়সের নারী-পুরুষ এখন একটা ঘোরের মধ্যে আছে। খেলাটির সৌন্দর্য আর উত্তেজনা উপভোগের পাশাপাশি...

 

শিশুর বিকাশে ঘরোয়া বিনোদনের নেতিবাচক প্রভাব

শিশুর বিকাশে ঘরোয়া বিনোদনের নেতিবাচক প্রভাব

শিশুদের বিকাশে আমাদের সনাতন বিনোদন ব্যবস্থার জায়গায় প্রধানত শহুরে সমাজে ঘরোয়া বিনোদন ব্যাপকভাবে বৃদ্ধি...

 

ওবিই মহাযজ্ঞ : মানবিক জ্ঞানের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা

ওবিই মহাযজ্ঞ : মানবিক জ্ঞানের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা

পণ্য মাপার দাঁড়িপাল্লায় মানুষের মগজ মেপে দেখার এক মহাযজ্ঞ শুরু হয়েছে দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে। নাম তার...

 

১৫ বছরের ১৩০০ প্রকল্প এখন গলার কাঁটা : অর্থমন্ত্রী

১৫ বছরের ১৩০০ প্রকল্প এখন গলার কাঁটা : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিগত ১৫ বছরে নেওয়া ১৩০০ উন্নয়ন প্রকল্প এখন বড় লায়াবিলিটি। এই...

 

এমবাপ্পে-হালান্ড শ্রেষ্ঠত্বের লড়াই

এমবাপ্পে-হালান্ড শ্রেষ্ঠত্বের লড়াই

ক্রীড়া প্রতিবেদক : দুজনই ছুটছেন দ্রুত বেগে। বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে দুজনেই করেছেন দুটি করে গোল। সবেমাত্র...

 

বিশ্বযুদ্ধের আঁতুড়ঘর থেকে বিশ্বকাপের স্বপ্ন

বিশ্বযুদ্ধের আঁতুড়ঘর থেকে বিশ্বকাপের স্বপ্ন

এডিন জেকো যখন পৃথিবীর আলো দেখেছেন, তখন বসনিয়া ও হার্জেগোভিনা নামে কোনো স্বাধীন রাষ্ট্রই ছিল না। নিজের চোখেই...

 

বিমানবন্দরে হবে পৃথক কার্গো ভিলেজ

বিমানবন্দরে হবে পৃথক কার্গো ভিলেজ

দেশের রপ্তানি বাণিজ্য, বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ এবং আন্তর্জাতিক সরবরাহ শৃঙ্খলে প্রতিযোগিতা সক্ষমতার সামনে নতুন...

 

দুর্নীতি রোধে অর্থনীতিতে ক্যাশলেস রূপান্তরের বিকল্প নেই

দুর্নীতি রোধে অর্থনীতিতে ক্যাশলেস রূপান্তরের বিকল্প নেই

দুর্নীতি এখন দেশের অর্থনীতির রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে এবং এর বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে দ্রুত...

 

নবায়নযোগ্য জ্বালানি ও ইভিতে কর কমানো ইতিবাচক

নবায়নযোগ্য জ্বালানি ও ইভিতে কর কমানো ইতিবাচক

২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে জ্বালানি নিরাপত্তাকে সরকারের ১০টি কৌশলগত অগ্রাধিকারের অন্যতম হিসেবে ঘোষণা করা...

 

ভূমিকম্প বৃদ্ধি বিশ্ববাসীর জন্য সতর্কবার্তা

ভূমিকম্প বৃদ্ধি বিশ্ববাসীর জন্য সতর্কবার্তা

পৃথিবীতে সংঘটিত প্রাকৃতিক দুর্যোগগুলোর মধ্যে ভূমিকম্প অন্যতম ভয়াবহ। মুহূর্তের মধ্যেই এটি জনপদ ধ্বংস করে দিতে...

 
পররাষ্ট্রমন্ত্রীর স্বাক্ষর জাল করে ভুয়া সুপারিশ ও ডিও লেটার | কালের কণ্ঠ