আরাফা প্রাঙ্গণে অবস্থান হজের গুরুত্বপূর্ণ একটি বিধান। আরাফা প্রাঙ্গণের মসজিদে নামিরায় খুতবা প্রদান করা হয়। আরাফার এ খুতবা মুসলিমদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। এবার হজের খুতবা প্রদান করবেন শাইখ আবদুল্লাহ বিন সুলাইমান আল মানিয়া। এবারের খুতবাটি বাংলাসহ দশটি ভাষায় সম্প্রচার করা হবে। আরাফার ময়দানে প্রদত্ত খুতবা এত দিন শুধু পাঁচ ভাষায় অনূদিত হতো। এবার তা বাড়িয়ে ১০টি করার সিদ্ধান্ত হয়েছে। নির্ধারিত ১০টি ভাষা হলো— ইংরেজি, মালয়, উর্দু, পার্সিয়ান, ফরাসি, চীনা, তার্কিশ, রুশ, হাউসা ও বাংলা। আরাফার ভাষণ দেখতে ক্লিক করুন https://haj.gph.gov.sa/sermon