• ই-পেপার

মেসির প্রেমেই আর্জেন্টিনা সমর্থক পূর্ণিমা

অভিনেতা প্রকাশ রাজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

বিনোদন ডেস্ক
অভিনেতা প্রকাশ রাজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
সংগৃহীত ছবি

আবারও আইনি জটিলতায় পড়েছেন ভারতের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজ। একাধিক ভোটার আইডি থাকার অভিযোগে দায়ের করা মামলায় আদালতে হাজির না হওয়ায় তাঁর বিরুদ্ধে অজামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে বেঙ্গালুরুর একটি আদালত।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন বলছে, বেঙ্গালুরুর ৪৮তম অতিরিক্ত প্রধান বিচারিক ম্যাজিস্ট্রেট আদালত বারবার সমন পাঠানোর পরও প্রকাশ রাজ হাজির না হওয়ায় এই পরোয়ানা জারি করেন। 

আদালত পর্যবেক্ষণে উল্লেখ করা হয়েছে, তিনি বিচারিক নির্দেশের জবাব দেননি এবং নির্ধারিত সময়েও আদালতে উপস্থিত হননি।

Happy Birthday Prakash Raj: 10 Lesser-Known Facts About The Multi-Talented  Actor - Zee5 News

এই মামলার সূত্রপাত ২০১৯ সালে। সে সময় আইনজীবী দিলীপ কুমার বেঙ্গালুরুর হালাসুরু গেট থানায় অভিযোগ করেন, প্রকাশ রাজ একই সঙ্গে কর্ণাটক, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানায় ভোটার হিসেবে নিবন্ধিত ছিলেন। অথচ ভারতের নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, একজন নাগরিক কেবল একটি স্থানেই ভোটার হিসেবে নিবন্ধিত থাকতে পারেন।

তবে শুরু থেকেই অভিযোগ অস্বীকার করে আসছেন প্রকাশ রাজ। তাঁর দাবি, তিনি শুধুমাত্র তামিলনাড়ু থেকেই ভোট দেন এবং একাধিক ভোটার আইডি থাকার অভিযোগ সত্য নয়। 

জানা গেছে, পরোয়ানার বিরুদ্ধে স্থগিতাদেশ কিংবা জরুরি জামিনের আবেদন জানাতে তাঁর আইনজীবীরা উচ্চ আদালতের দ্বারস্থ হতে পারেন।

সম্প্রতি কর্ণাটকের ধর্মস্থলাকে ঘিরে আলোচিত এক মামলাতেও প্রকাশ রাজের নাম উঠে আসে। ‘একাধিক হত্যা, ধর্ষণ ও গোপনে দাফনের’ অভিযোগকারী সি. এন. চিন্নাইয়া কর্ণাটক হাইকোর্টে দায়ের করা রিট আবেদনে অভিনেতার নাম উল্লেখ করেন।

এ বিষয়ে সাংবাদিকদের সামনে প্রকাশ রাজ বলেন, ‘একজন কর্মী আমার সঙ্গে যোগাযোগ করে জানান, চিন্নাইয়া আমার সঙ্গে কথা বলতে চান। একজন নাগরিক হিসেবে আমি সঙ্গে সঙ্গে বিশেষ তদন্ত দলের প্রধান প্রণব মোহান্তিকে বিষয়টি জানিয়েছি। এটাই আমার দায়িত্ব ও জবাবদিহি।’

তিনি আরো বলেন, ‘হ্যাঁ, তিনি আমার সঙ্গে কথা বলেছেন। আর সেই তথ্য আমি সঙ্গে সঙ্গেই এসআইটি প্রধানকে দিয়েছি। বিষয়টি এখানেই শেষ।’

এদিকে আইনি জটিলতার মধ্যেও অভিনয়ে ব্যস্ত রয়েছেন প্রকাশ রাজ। সম্প্রতি তিনি তামিল ছবি ‘কালিদাস ২’-এ অভিনয় করেছেন। সামনে তাঁর হাতে রয়েছে হিন্দি ছবি ‘দৃশ্যম ৩’, তেলুগু সিনেমা ‘স্পিরিট’, ‘ডাকয়েত: আ লাভ স্টোরি’, ‘বারাণসী’ এবং তামিল ছবি ‘জনা নায়াগান’-সহ একাধিক প্রজেক্ট।

নতুন প্রযুক্তির মাধ্যমে পর্দায় আসছে ‘স্পাইডারম্যান’

বিনোদন ডেস্ক
নতুন প্রযুক্তির মাধ্যমে পর্দায় আসছে ‘স্পাইডারম্যান’
সংগৃহীত ছবি

বিশ্বজুড়ে এখন টম হল্যান্ড অভিনীত নতুন স্পাইডারম্যান সিনেমা নিয়ে তুমুল উন্মাদনা। সনি পিকচার্স ও মার্ভেল স্টুডিওসের বহুল প্রতীক্ষিত ‘স্পাইডারম্যান : ব্র্যান্ড নিউ ডে’ আগামী ৩১ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। 

তবে মুক্তির আগেই সিনেমাটি সিনেমা প্রযুক্তির ইতিহাসে এক নতুন অধ্যায় লিখতে যাচ্ছে। শুধু গল্প বা ভিএফএক্স নয়, নির্মাণ প্রযুক্তিতেও ব্যতিক্রম হতে চলেছে ছবিটি। এটি বিশ্বের প্রথম চলচ্চিত্র, যা শুরু থেকেই সম্পূর্ণ স্ক্রিন-এক্স (ScreenX) ফরম্যাটকে মাথায় রেখে শুটিং করা হয়েছে।

স্ক্রিন-এক্স এমন একটি আধুনিক প্রদর্শন প্রযুক্তি, যেখানে শুধু সামনের পর্দাই নয়, প্রেক্ষাগৃহের দুই পাশের দেয়ালও সিনেমার অংশ হয়ে ওঠে। ফলে দর্শক ২৭০ ডিগ্রি প্যানারোমিক ভিউতে সিনেমা উপভোগ করতে পারেন। এতে অ্যাকশন দৃশ্যগুলো আরো বাস্তব ও নিমগ্ন অনুভূতি তৈরি করে।

অর্থাৎ স্পাইডারম্যান যখন নিউইয়র্কের আকাশচুম্বী ভবনের ফাঁক গলে জাল ছুড়ে উড়ে যাবে, তখন হলের দুই পাশের দেয়ালেও সেই শহরের বিস্তৃত দৃশ্য দেখা যাবে। এতে দর্শকদের মনে হবে, তারাও যেন স্পাইডার-ম্যানের সঙ্গে একই অভিযানের অংশ।

এর আগে ‘টপ গান: ম্যাভেরিক’, ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’ কিংবা ‘ডক্টর স্ট্রেঞ্জ ইন দ্য মাল্টিভার্স অব ম্যাডনেস’-এর মতো বেশ কয়েকটি হলিউড সিনেমা স্ক্রিন-এক্সে প্রদর্শিত হয়েছে। তবে সেসব ক্ষেত্রে মূল সিনেমা প্রচলিত পদ্ধতিতেই ধারণ করা হয়েছিল। পরে পোস্ট-প্রোডাকশনে অতিরিক্ত গ্রাফিকস ব্যবহার করে দুই পাশের পর্দার জন্য দৃশ্য সম্প্রসারণ করা হয়।

কিন্তু ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’-এর ক্ষেত্রে পদ্ধতিটি সম্পূর্ণ ভিন্ন। সিনেমাটির শুটিংয়ের শুরু থেকেই বিশেষ মাল্টি-ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে, যাতে স্ক্রিন-এক্সের জন্য প্রয়োজনীয় ফুটেজ একসঙ্গেই ধারণ করা যায়।

স্ক্রিন-এক্স প্রযুক্তির উদ্ভাবক দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান সিজে ফোর ডিপ্লেক্স (CJ 4DPLEX)-এর প্রধান নির্বাহী জুন ব্যাং এ বিষয়ে ভ্যারাইটিকে বলেন, ‘সনি পিকচার্স ও পরিচালক ডেসটিন ড্যানিয়েল ক্রেটনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে আমরা এটি করেছি। পরিচালকের ক্রিয়েটিভ ভিশনকে বিন্দুমাত্র নষ্ট না করেই সিনেমার ভিজ্যুয়াল ক্যানভাসকে অনেক বড় করতে পেরেছি। আমাদের লক্ষ্য হলো, স্পাইডার-ম্যানের দুনিয়াকে দর্শকদের আরও কাছাকাছি নিয়ে আসা।’

পরিচালক ডেসটিন ড্যানিয়েল ক্রেটনও এই প্রযুক্তিগত অর্জনকে সিনেমার ইতিহাসে নতুন মাইলফলক হিসেবে উল্লেখ করেছেন। 

তাঁর কথায়, ‘সিজে ফোর ডিপ্লেক্সের টিম স্পাইডার-ম্যানের সেটে এসেছিল। মূল পর্দার পাশাপাশি দুই পাশের দেয়ালে আপনারা যা দেখবেন, সেই ফুটেজগুলো অন-সেটেই বিশেষ ক্যামেরা দিয়ে শুটিং হয়েছে। এটি সিনেমার ইতিহাসে এক অভিনব ঘটনা।’

নতুন এই প্রযুক্তির মাধ্যমে স্পাইডার-ম্যানের অ্যাকশন ও ভিজ্যুয়াল অভিজ্ঞতা দর্শকদের জন্য আরও রোমাঞ্চকর হয়ে উঠবে বলেই আশা করছেন নির্মাতারা। সিনেমাপ্রেমীদের প্রত্যাশা, ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ শুধু বক্স অফিসেই নয়, চলচ্চিত্র প্রযুক্তির ইতিহাসেও নতুন মানদণ্ড স্থাপন করবে।

‘বিয়ের কাগজ দেখাতে পারলে যা চাইবেন তা-ই করব’, চ্যালেঞ্জ ছুড়ে দিলেন ববি

বিনোদন প্রতিবেদক
‘বিয়ের কাগজ দেখাতে পারলে যা চাইবেন তা-ই করব’, চ্যালেঞ্জ ছুড়ে দিলেন ববি
সংগৃহীত ছবি

ব্যবসায়ী মির্জা আবুল বাশারের সঙ্গে নিজের নাম জড়িয়ে প্রকাশিত বিভিন্ন সংবাদের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। তাকে ‘কথিত স্ত্রী’ বা ‘স্ত্রী’ হিসেবে উল্লেখ করে প্রকাশিত খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট দাবি করেছেন তিনি।

সোমবার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের মনোনয়নপত্র জমা দিতে এফডিসিতে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন ববি।

বিয়ের দাবি সরাসরি নাকচ করে অভিনেত্রী বলেন, ‘ওই ব্যক্তি (আবুল বাশার) আমার স্বামী নন। কেউ যদি তার বিয়ের কোনো বৈধ কাগজপত্র বা বিটিএল গ্রুপের সঙ্গে ব্র্যান্ড প্রমোশন ছাড়া অন্য কোনো লিগ্যাল সম্পৃক্ততা দেখাতে পারেন, তবে তিনি যা চাইবেন তা-ই করতে প্রস্তুত আছেন।’

ফলস সিলিং থেকে গ্রেপ্তার হওয়া ...

সম্প্রতি বিটিএল গ্রুপের কার্যালয়ে একটি চেয়ারে বসা ববির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘একজন শিল্পী হিসেবে বিভিন্ন অফিসে গেলে সম্মান করে তাকে চেয়ারে বসতে দেওয়া হয়। সেই সঙ্গে উপহার দেওয়া হয়। সেসব ছবিকে ভুলভাবে ব্যাখ্যা করে এই অপপ্রচার চালানো হচ্ছে।’

মিথ্যা সংবাদ প্রকাশের কারণে তার পরিবারও চরম ভোগান্তির শিকার হয়েছে বলে দাবি করেন ববি। তিনি বলেন, ‘আমার পরিবারের অধিকাংশ সদস্য দেশের বাইরে থাকেন। এই অদ্ভুত সংবাদগুলো দেখে তারা বিভ্রান্ত ও বিচলিত হয়ে পড়েছেন। এই গুজবের কারণে তার মা অসুস্থ হয়ে পড়েছেন।’

ববির কথায়, ব্যবসায়ী মির্জা আবুল বাশার ‘ময়না’ সিনেমায় আংশিক প্রযোজক হিসেবে যুক্ত ছিলেন। তবে শুধু তার নাম ব্যবহার করলেই সংবাদটি দ্রুত ছড়িয়ে পড়বে—এমন উদ্দেশ্য থেকেই এই অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

প্রসঙ্গত, সম্প্রতি রাজধানীর গুলশান এলাকা থেকে মির্জা আবুল বাশার মামুনকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর কয়েকটি গণমাধ্যমে দাবি করা হয়, তাকে ববির বাসা থেকে আটক করা হয়েছে। একই সঙ্গে কিছু প্রতিবেদনে অভিনেত্রীকে তাঁর ‘কথিত স্ত্রী’ হিসেবেও উল্লেখ করা হয়। এসব দাবি শুরু থেকেই অস্বীকার করে আসছেন ববি।

জন্মদিনে নেই শুভেচ্ছা, ইনস্টাগ্রামেও আনফলো! বিজয়-তৃষার সম্পর্ক কি শেষ?

বিনোদন ডেস্ক
জন্মদিনে নেই শুভেচ্ছা, ইনস্টাগ্রামেও আনফলো! বিজয়-তৃষার সম্পর্ক কি শেষ?
সংগৃহীত ছবি

গত কয়েক মাস ধরেই তামিলনাডুর মুখ্যমন্ত্রী ও অভিনেতা থালাপতি বিজয়ের সঙ্গে অভিনেত্রী তৃষা কৃষ্ণানের সম্পর্ক ঘিরে নানা গুঞ্জন সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। ‘ঘিল্লি’, ‘লিও’ ও ‘দ্য গ্রেটেস্ট অব অল টাইম (গোট)’-এ একসঙ্গে কাজ করা এই জুটিকে নিয়ে তাঁদের ব্যক্তিগত সম্পর্ক নিয়েও নানা গুঞ্জন ছড়ায়। 

বিশেষ করে চলতি বছরের শুরুতে বিজয়ের স্ত্রী সংগীতা বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন— এমন দাবির পর সেই জল্পনা আরও তীব্র হয়। যদিও এসব বিষয়ে বিজয় বা তৃষা— কেউই প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।

এরই মধ্যে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে তৃষার সামাজিক যোগাযোগমাধ্যমের কার্যক্রম। 

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ভক্তদের একাংশের দাবি, তিনি সম্প্রতি ইনস্টাগ্রামে বিজয়কে আনফলো করেছেন। পাশাপাশি, গত কয়েক বছরের মতো এবার বিজয়ের ৫২তম জন্মদিনে কোনো ছবি বা শুভেচ্ছাবার্তাও শেয়ার করেননি তিনি। অতীতে প্রতি বছরই বিজয়ের সঙ্গে অপ্রকাশিত ছবি প্রকাশ করে জন্মদিনের শুভেচ্ছা জানাতেন তৃষা। 

Trisha unfollowed vijay ? : r/KollyGossips

এবার তাঁর নীরবতা এবং আনফলোর দাবি ঘিরেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা জল্পনা।

তবে বিজয় বা তৃষার পক্ষ থেকে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি। ফলে তাঁদের সম্পর্কের অবনতি হয়েছে কি না, তা নিয়ে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।

কাজের ক্ষেত্রে তৃষাকে সর্বশেষ দেখা গেছে সূরিয়ার সঙ্গে ‘করুপ্পু’ সিনেমায়। আরজে বালাজি পরিচালিত ছবিটি বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছে এবং সমালোচকদের কাছ থেকেও ইতিবাচক প্রশংসা কুড়িয়েছে।

অন্যদিকে, পূর্ণ সময়ের জন্য রাজনীতিতে যোগ দেওয়া থালাপতি বিজয় বর্তমানে তাঁর বহুল প্রতীক্ষিত সিনেমা ‘জনা নায়াগান’ মুক্তির অপেক্ষায় রয়েছেন। এইচ ভিনোথ পরিচালিত অ্যাকশনধর্মী ছবিটি গত বছরের ডিসেম্বর থেকে নানা বিতর্কে জড়ায়। এখনো ছবিটি ভারতের কেন্দ্রীয় চলচ্চিত্র প্রত্যয়ন বোর্ড (সিবিএফসি) থেকে ছাড়পত্র পায়নি।