• ই-পেপার

আমি আওয়ামী লীগ সমর্থিত একজন মানুষ : সিদ্দিকুর রহমান

জন্মদিনে নেই শুভেচ্ছা, ইনস্টাগ্রামেও আনফলো! বিজয়-তৃষার সম্পর্ক কী শেষ?

বিনোদন ডেস্ক
জন্মদিনে নেই শুভেচ্ছা, ইনস্টাগ্রামেও আনফলো! বিজয়-তৃষার সম্পর্ক কী শেষ?
সংগৃহীত ছবি

গত কয়েক মাস ধরেই তামিলনাডুর মুখ্যমন্ত্রী ও অভিনেতা থালাপতি বিজয়ের সঙ্গে অভিনেত্রী তৃষা কৃষ্ণানের সম্পর্ক ঘিরে নানা গুঞ্জন সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। ‘ঘিল্লি’, ‘লিও’ ও ‘দ্য গ্রেটেস্ট অব অল টাইম (গোট)’-এ একসঙ্গে কাজ করা এই জুটিকে নিয়ে তাঁদের ব্যক্তিগত সম্পর্ক নিয়েও নানা গুঞ্জন ছড়ায়। 

বিশেষ করে চলতি বছরের শুরুতে বিজয়ের স্ত্রী সংগীতা বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন— এমন দাবির পর সেই জল্পনা আরও তীব্র হয়। যদিও এসব বিষয়ে বিজয় বা তৃষা— কেউই প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।

এরই মধ্যে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে তৃষার সামাজিক যোগাযোগমাধ্যমের কার্যক্রম। 

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ভক্তদের একাংশের দাবি, তিনি সম্প্রতি ইনস্টাগ্রামে বিজয়কে আনফলো করেছেন। পাশাপাশি, গত কয়েক বছরের মতো এবার বিজয়ের ৫২তম জন্মদিনে কোনো ছবি বা শুভেচ্ছাবার্তাও শেয়ার করেননি তিনি। অতীতে প্রতি বছরই বিজয়ের সঙ্গে অপ্রকাশিত ছবি প্রকাশ করে জন্মদিনের শুভেচ্ছা জানাতেন তৃষা। 

Trisha unfollowed vijay ? : r/KollyGossips

এবার তাঁর নীরবতা এবং আনফলোর দাবি ঘিরেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা জল্পনা।

তবে বিজয় বা তৃষার পক্ষ থেকে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি। ফলে তাঁদের সম্পর্কের অবনতি হয়েছে কি না, তা নিয়ে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।

কাজের ক্ষেত্রে তৃষাকে সর্বশেষ দেখা গেছে সূরিয়ার সঙ্গে ‘করুপ্পু’ সিনেমায়। আরজে বালাজি পরিচালিত ছবিটি বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছে এবং সমালোচকদের কাছ থেকেও ইতিবাচক প্রশংসা কুড়িয়েছে।

অন্যদিকে, পূর্ণ সময়ের জন্য রাজনীতিতে যোগ দেওয়া থালাপতি বিজয় বর্তমানে তাঁর বহুল প্রতীক্ষিত সিনেমা ‘জনা নায়াগান’ মুক্তির অপেক্ষায় রয়েছেন। এইচ ভিনোথ পরিচালিত অ্যাকশনধর্মী ছবিটি গত বছরের ডিসেম্বর থেকে নানা বিতর্কে জড়ায়। এখনো ছবিটি ভারতের কেন্দ্রীয় চলচ্চিত্র প্রত্যয়ন বোর্ড (সিবিএফসি) থেকে ছাড়পত্র পায়নি।

এবার বক্স অফিসে প্রতিদ্বন্দ্বী সিদ্ধার্থ-কিয়ারা দম্পতি

বিনোদন ডেস্ক
এবার বক্স অফিসে প্রতিদ্বন্দ্বী সিদ্ধার্থ-কিয়ারা দম্পতি
সংগৃহীত ছবি

বাস্তব জীবনে তারা বলিউডের অন্যতম আলোচিত তারকা দম্পতি। তবে এবার বড় পর্দায় একে অপরের প্রতিদ্বন্দ্বী হতে যাচ্ছেন সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি। আগামী ২৮ আগস্ট মুক্তির সূচিতে রয়েছে তাদের অভিনীত দুটি ভিন্নধর্মী সিনেমা, ফলে বক্স অফিসে জমে উঠতে পারে স্বামী-স্ত্রীর লড়াই।

সেদিনই মুক্তি পাওয়ার কথা সিদ্ধার্থ মালহোত্রা অভিনীত ‘ভ্যান : ফোর্স অব দ্য ফরেস্ট’ এবং দক্ষিণী সুপারস্টার ইয়াশ ও কিয়ারা আদভানি অভিনীত বহুল প্রতীক্ষিত ‘টক্সিক : আ ফেয়ারিটেল ফর গ্রোন-আপস’। দুটি বড় বাজেটের ছবির একসঙ্গে মুক্তি ঘিরে ইতোমধ্যেই দর্শক ও চলচ্চিত্রসংশ্লিষ্টদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।

ভারতীয় গণমাধ্যমের দাবি, সাম্প্রতিক সময়ের সবচেয়ে আলোচিত বক্স অফিস লড়াইগুলোর একটি হতে পারে এই প্রতিযোগিতা। কারণ, দুই ছবিকেই ঘিরে দর্শকদের প্রত্যাশা অনেক বেশি।

Sidharth Malhotra's 'Vvan - Force of the Forrest' gets release date - The  Hindu

লোককাহিনি, রহস্য ও অতিপ্রাকৃত উপাদানে নির্মিত ‘ভ্যান: ফোর্স অব দ্য ফরেস্ট’-এ সিদ্ধার্থ মালহোত্রার বিপরীতে অভিনয় করেছেন তামান্না ভাটিয়া। 

নির্মাতাদের দাবি, ছবিতে দর্শক সিদ্ধার্থকে সম্পূর্ণ নতুন এক রূপে দেখতে পাবেন। সিনেমার গল্পকে আরও শক্তিশালী করতে সম্প্রতি এর কয়েকটি গুরুত্বপূর্ণ দৃশ্য পুনরায় ধারণও করা হয়েছে।

Makers of 'Toxic: A Fairytale for Grownups' Unveil Kiara Advani's First  Look Poster – Firstpost

অন্যদিকে ‘টক্সিক: আ ফেয়ারিটেল ফর গ্রোন-আপস’ কিয়ারা আদভানির ক্যারিয়ারের অন্যতম বড় প্রকল্প হিসেবে বিবেচিত হচ্ছে। জাতীয় পুরস্কারপ্রাপ্ত নির্মাতা গীতু মোহনদাস পরিচালিত ছবিটিতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন ‘কেজিএফ’খ্যাত অভিনেতা ইয়াশ। দীর্ঘদিন ধরেই ছবিটি নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে। 

বিভিন্ন সাক্ষাৎকারে কিয়ারা জানিয়েছেন, এই চরিত্রের জন্য তাকে বিশেষ প্রস্তুতি নিতে হয়েছে এবং এটি তার অভিনয়জীবনের সবচেয়ে চ্যালেঞ্জিং চরিত্রগুলোর একটি।

তবে ২৮ আগস্টের লড়াই শুধু সিদ্ধার্থ ও কিয়ারার মধ্যেই সীমাবদ্ধ থাকছে না। একই দিনে মুক্তির তালিকায় রয়েছে শ্রদ্ধা কাপুর অভিনীত বড় বাজেটের সিনেমা ‘ঈথা’। ফলে বক্স অফিসে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা তৈরি হয়েছে।

চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষকদের মতে, একই দিনে একাধিক বড় বাজেটের ছবি মুক্তি পেলে হল বণ্টন ও দর্শক বিভাজনের কারণে আয়-ব্যয়ে প্রভাব পড়তে পারে। তাই শেষ মুহূর্তে কোনো একটি ছবির মুক্তির তারিখ পরিবর্তনের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যদিও এখন পর্যন্ত সংশ্লিষ্ট কোনো প্রযোজনা প্রতিষ্ঠান মুক্তির তারিখ পরিবর্তনের ইঙ্গিত দেয়নি।

উল্লেখ্য, ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত ‘শেরশাহ’ সিনেমার শুটিংয়ে একসঙ্গে কাজ করতে গিয়ে প্রেমের সম্পর্কে জড়ান সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি। পরে ২০২৩ সালে রাজস্থানের জয়সালমেরে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা।
 

তৃতীয় বিয়ের খবর প্রকাশ্যে আসায় অবাক আমির

বিনোদন ডেস্ক
তৃতীয় বিয়ের খবর প্রকাশ্যে আসায় অবাক আমির
সংগৃহীত ছবি

বলিউডের জনপ্রিয় অভিনেতা আমির খান তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। দীর্ঘদিনের সঙ্গী গৌরী স্প্র্যাটের সঙ্গে আগামী ৫ জুলাই আনুষ্ঠানিকভাবে নতুন জীবনে পা রাখবেন তিনি। তবে তারকাদের জাঁকজমকপূর্ণ আয়োজনের পরিবর্তে তাঁদের বিয়ে হবে একেবারেই ঘরোয়া পরিবেশে, পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে।

সম্প্রতি ভ্যারাইটি ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে আমির জানান, তাঁদের বিয়ে হবে রেজিস্ট্রির মাধ্যমে এবং অনুষ্ঠানটি থাকবে ব্যক্তিগত পরিসরে।

জীবনের বর্তমান সময়কে সবচেয়ে সুখের অধ্যায়গুলোর একটি উল্লেখ করে গৌরী স্প্র্যাটকে নিজের জীবনের ‘আশীর্বাদ’ বলেও মন্তব্য করেন এই অভিনেতা।

তবে বিয়ের খবর ঘিরে জনমনে ব্যাপক আগ্রহ ও আলোচনায় কিছুটা বিস্মিত আমির। তিনি বলেন, ‘আমি বুঝি না কেন মানুষ এত আগ্রহী। বিশেষ করে ক্রিকেটার ও অভিনেতাদের ব্যক্তিগত জীবন নিয়ে মানুষের কৌতূহল অনেক বেশি। আমার মনে হয়, মানুষকে আমাদের কাজ নিয়ে আগ্রহী হওয়া উচিত, ব্যক্তিগত জীবন নিয়ে নয়।’

একই সঙ্গে বিয়ের খবর কীভাবে প্রকাশ্যে এসেছে, সেটিও তাঁর কাছে বিস্ময়ের। এ প্রসঙ্গে আমির বলেন, ‘আমার বিয়ের খবর কীভাবে ফাঁস হলো, সেটাও জানি না। এখনকার সময়ে কিছুই আর ব্যক্তিগত থাকে না।’

জানা গেছে, প্রায় ২৫ বছর আগে আমির ও গৌরীর প্রথম পরিচয়। মাঝখানে দীর্ঘ সময় যোগাযোগ না থাকলেও পরে আবার তাঁদের সম্পর্ক গড়ে ওঠে। সেই বন্ধুত্বই ধীরে ধীরে প্রেমে রূপ নেয়।

২০২৫ সালের মার্চে নিজের ৬০তম জন্মদিন উপলক্ষে প্রথমবারের মতো গৌরী স্প্র্যাটকে গণমাধ্যমের সামনে পরিচয় করিয়ে দেন আমির খান। এরপর কয়েকটি অনুষ্ঠানে তাঁদের একসঙ্গে দেখা গেলেও ব্যক্তিগত সম্পর্ককে সবসময়ই আড়ালে রাখার চেষ্টা করেছেন এই জুটি।

ভারতের একটি সংবাদমাধ্যমকে দেওয়া আরেক সাক্ষাৎকারে গৌরীকে নিয়ে আবেগঘন মন্তব্য করেছিলেন আমির। তিনি বলেছিলেন, গৌরীর সঙ্গে পরিচয় হওয়াকে নিজের জীবনের সৌভাগ্য মনে করেন। তাঁর সান্নিধ্যে মানসিক শান্তি খুঁজে পান এবং এই সম্পর্কের মাধ্যমে জীবনে নতুন এক পূর্ণতা অনুভব করছেন।

এটি হবে আমির খানের তৃতীয় বিয়ে। ১৯৮৬ সালে রীনা দত্তকে বিয়ে করেন তিনি। ২০০২ সালে তাঁদের বিচ্ছেদ হয়। এই দম্পতির দুই সন্তান জুনাইদ ও ইরা খান। পরে ২০০৫ সালে চলচ্চিত্র নির্মাতা কিরণ রাওকে বিয়ে করেন আমির। ২০২১ সালে তাঁদের বিচ্ছেদ হলেও ছেলে আজাদের দায়িত্ব যৌথভাবে পালন করছেন দুজন।

অন্যদিকে, গৌরী স্প্র্যাটেরও আগের সম্পর্ক থেকে এক ছেলে রয়েছে।

দীর্ঘ বিরতির পর আবার একসঙ্গে মিলা-ফুয়াদ

বিনোদন প্রতিবেদক
দীর্ঘ বিরতির পর আবার একসঙ্গে মিলা-ফুয়াদ
সংগৃহীত ছবি

এক সময় বাংলা পপ গানে একের পর এক জনপ্রিয় গান উপহার দিয়ে শ্রোতাদের হৃদয় জয় করেছিলেন সংগীতশিল্পী মিলা ও সুরকার-সংগীত পরিচালক ফুয়াদ আল মুক্তাদির। ‘তুমি কি সাড়া দেবে’, ‘বাপুরাম সাপুড়ে’ ও ‘রূপবানে নাচে কোমর দুলাইয়া’র মতো হিট গানের পর দীর্ঘ বিরতি শেষে আবারও একসঙ্গে ফিরছেন এই জনপ্রিয় জুটি।

তাদের নতুন গান ‘কাণ্ডারি চল’ প্রকাশিত হবে আজ মঙ্গলবার। ফুটবল বিশ্বকাপের নকআউট পর্বকে ঘিরে তৈরি হওয়া গানটি ফুটবলপ্রেমীদের জন্য বিশেষভাবে নির্মিত হয়েছে। গানটির সঙ্গে একই দিনে প্রকাশ পাবে এর মিউজিক ভিডিওও।

নতুন গান প্রসঙ্গে মিলা বলেন, ‘ফুয়াদ ভাইয়ের সঙ্গে করা গানগুলো আমার ক্যারিয়ারের সবচেয়ে সুন্দর স্মৃতিগুলোর মধ্যে আছে। ‘তুমি কি সাড়া দেবে’, ‘রূপবানে নাচে কোমর দুলাইয়া’ গানগুলোর কথা এখনো মানুষ আমাকে মনে করিয়ে দেয়। এত বছর পর বনানীর একটি স্টুডিওতে দাঁড়িয়ে কাজ করতে গিয়ে সেই দিনগুলোর কথা বারবার মনে পড়েছিল। বলতে পারেন ‘কাণ্ডারি চল’ শুধু একটি নতুন গান নয়, এটি আমাদের দীর্ঘদিনের বন্ধুত্ব, স্মৃতি আর নতুন করে একসঙ্গে কাজ করার আনন্দেরও প্রকল্প।’

No photo description available.

মিলা জানান, গানটির রেকর্ডিং শেষে ফুয়াদ যুক্তরাষ্ট্রে ফিরে গেছেন। তবে তাদের আরো কয়েকটি গান নিয়ে কাজের পরিকল্পনা রয়েছে। 

শুধু তাই নয়, নতুন গান প্রকাশের পর দেশের বিভিন্ন কনসার্ট ও বিশেষ আয়োজনে একসঙ্গে মঞ্চে পারফর্ম করার ইচ্ছাও রয়েছে তাদের। ফলে দীর্ঘদিন পর আবারও এই জনপ্রিয় জুটিকে লাইভ পারফরম্যান্সে দেখার সুযোগ পাবেন ভক্তরা।

জানা গেছে, ‘কাণ্ডারি চল’-এর মিউজিক ভিডিওর কাজ ইতোমধ্যেই শেষ হয়েছে। গানটির ভিডিও পরিচালনা করেছেন মিরাজ হোসেন এবং প্রযোজনা করেছে রানআউট ফিল্মস।

মিলা ও ফুয়াদের পাশাপাশি গানটিতে কণ্ঠ দিয়েছেন পান্থ কানাই, বাম্মি, সানজানা, নাইজেরিয়ান শিল্পী অলিবয় এবং র‍্যাপার ব্ল্যাক জ্যাং। গানটির কথা লিখেছেন টাইগার চৌধুরী, মাহবুব মোর্শেদ, অলিবয় ও ব্ল্যাক জ্যাং।