• ই-পেপার

কাজ করতে পারিনি, আয়ের সুযোগ ছিল না : বেবী নাজনীন

নিজের নামে ছড়ানো গুঞ্জন নিয়ে মুখ খুললেন মৌনি রায়

অনলাইন ডেস্ক
নিজের নামে ছড়ানো গুঞ্জন নিয়ে মুখ খুললেন মৌনি রায়
সংগৃহীত ছবি

স্বামী সুরজ নাম্বিয়ারের সঙ্গে বিচ্ছেদের পর নিজের নামে ছড়ানো একটি গুজব নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী মৌনি রায়। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, তার সম্পর্কে ছড়ানো সবচেয়ে বড় গুজবটি হলো তিনি নাকি ‘সমকামী’। ২০২২ সালে বিয়ে করার পর এই জুটি ২০২৬ সালের মে মাসে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন।

ইউটিউবে মনিকা শর্মার একটি চ্যাট শো-তে মৌনিকে জিজ্ঞেস করা হয়েছিল, নিজের সম্পর্কে শোনা সবচেয়ে বড় গুজব কোনটি? তিনি সরাসরি উত্তর দেন, ‘ওহ, যে আমি সমকামী।’ সুরজের সঙ্গে বিচ্ছেদের ঘোষণার কয়েক সপ্তাহ পরই তিনি এই মন্তব্য করলেন।

বিচ্ছেদের পর পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের পাশে পাওয়ায় নিজেকে ভাগ্যবান মনে করেন মৌনি। বিশেষ করে বান্ধবীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ৪০ বছর বয়সী এই অভিনেত্রী বলেন, আমার ভালো-মন্দ সব সময়ে বান্ধবীরা পাথরের মতো পাশে দাঁড়িয়েছে। সেই সঙ্গে তরুণীদের অর্থনৈতিক ও মানসিকভাবে স্বাধীন হওয়ার পরামর্শ দেন তিনি।

মৌনি ও সুরজ ইনস্টাগ্রামে যৌথ বিবৃতি দিয়ে জানান যে, তারা নিজেদের ইচ্ছায় এবং ভালো সম্পর্কের মধ্য দিয়ে আলাদা হয়েছেন। তবে বিচ্ছেদ নিয়ে সমাজমাধ্যমে নানা রকম গুঞ্জন ছড়ালে সুরজ একটি আলাদা বিবৃতি দেন। তিনি পরিষ্কার জানিয়ে দেন যে, তাদের মধ্যে কোনো ঝগড়া, টাকা-পয়সার দাবি বা তৃতীয় কোনো ব্যক্তির কারণে এই বিচ্ছেদ হয়নি।

সূত্র : এনডিটিভি

ব্রাজিলপ্রেমে বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিনোদন প্রতিবেদক
ব্রাজিলপ্রেমে বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী
সংগৃহীত ছবি

বিশ্বকাপ ফুটবলকে ঘিরে যখন সারা বিশ্বের মতো বাংলাদেশেও উন্মাদনা ছড়িয়ে পড়েছে, তখন প্রিয় দল ব্রাজিলের প্রতি নিজের অকুণ্ঠ সমর্থনের কথা জানালেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টের মাধ্যমে তিনি স্পষ্ট করে দিয়েছেন, ‘ফল যা-ই হোক, তার সমর্থন থাকবে সেলেসাওদের পক্ষেই।’

শনিবার (১৩ জুন) সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে ব্রাজিলের জার্সি পরা একটি পোস্টার শেয়ার করেন বুবলী। হলুদ-সবুজ রঙের সেই জার্সিতে ধরা দেওয়া অভিনেত্রীর ছবিটি প্রকাশের পরই ভক্তদের মধ্যে আলোচনার সৃষ্টি হয়।

ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘জিতলেও ব্রাজিল, হারলেও ব্রাজিল।’

May be an image of text that says 'DDA7II 購 7 IDD FIFA WORLD CUP FIFAWORLDCUP2026" 2026T™ BUBLY 10 BRASIL 10 पमती DEM DEMEPROGRESSO PRO GRESS WORLD CUP HCBE CBF UMA NAÇÃO. UMANAÇÃO.UMSONHO. UM SONHO. BUBLY R FIFA WORLD WORLDCUP CUP 2026'

শুধু প্রিয় দলের প্রতি সমর্থনই নয়, ছোটবেলার ফুটবল আবেগের কথাও স্মরণ করেছেন এই অভিনেত্রী। ব্রাজিলের কিংবদন্তি কয়েকজন ফুটবলারের নাম উল্লেখ করে তিনি লেখেন, ‘আহা! সেই ছোট্টবেলার ইমোশন (রোনালদো, কাকা, রবিনহো, রোনালদিনহো)।’

বিশ্বকাপ উপলক্ষে ব্রাজিলের প্রতি সমর্থন জানানো তারকাদের তালিকায় রয়েছেন আরেক ঢাকাই চিত্রনায়িকা অপু বিশ্বাসও। 

মা ব্রাজিল, ছেলে কেন আর্জেন্টিনা | প্রথম আলো

নিজের প্রিয় দল সম্পর্কে তিনি বলেন, ‘যারা খেলা বোঝে তারা ব্রাজিল করে। ব্রাজিলের খেলোয়াড়দের খেলায় আলাদা একটা ছন্দ আছে।’

এদিকে বিশ্বকাপের প্রথম রাউন্ডে নিজেদের অভিযান শুরু করতে রবিবার (১৪ জুন) ভোর ৪টায় মাঠে নামবে ব্রাজিল। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ মরক্কো। জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করার লক্ষ্য নিয়ে মাঠে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। প্রথম রাউন্ডে দলটির সামনে রয়েছে আরো দুটি ম্যাচ।

রেকর্ড ভেঙে ১ বিলিয়ন ডলার আয়ের পথে ‘মাইকেল’

বিনোদন ডেস্ক
রেকর্ড ভেঙে ১ বিলিয়ন ডলার আয়ের পথে ‘মাইকেল’
সংগৃহীত ছবি

পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনভিত্তিক চলচ্চিত্র ‘মাইকেল’ বিশ্বজুড়ে বক্স অফিসে দুর্দান্ত সাফল্য দেখিয়ে নতুন ইতিহাস গড়েছে। মুক্তির মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই ছবিটি সংগীতনির্ভর জীবনীচিত্রের ইতিহাসে সর্বোচ্চ আয়কারী সিনেমার তকমা অর্জন করেছে।

গত ২৪ এপ্রিল মুক্তির পর থেকেই বিশ্বব্যাপী দর্শকদের ব্যাপক সাড়া পেতে শুরু করে সিনেমাটি। সর্বশেষ বক্স অফিস হিসাব অনুযায়ী, ‘মাইকেল’-এর বৈশ্বিক আয় ৯১১ মিলিয়ন ডলার অতিক্রম করেছে। এর ফলে ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ফ্রেডি মার্কারির জীবনভিত্তিক আলোচিত চলচ্চিত্র ‘বোহেমিয়ান র‍্যাপসোডি’র ৯১০ দশমিক ৯ মিলিয়ন ডলারের আয়কে ছাড়িয়ে নতুন রেকর্ড গড়েছে এটি।

চলচ্চিত্র বিশ্লেষকদের ধারণা, বর্তমান গতিধারা অব্যাহত থাকলে চলতি সপ্তাহেই ছবিটি ১০০ কোটি ডলার আয়ের মাইলফলক স্পর্শ করতে পারে। সেই লক্ষ্য পূরণ হলে ‘মাইকেল’ হবে বিশ্বের প্রথম সংগীতভিত্তিক জীবনীচিত্র, যা এক বিলিয়ন ডলারের বক্স অফিস ক্লাবে জায়গা করে নেবে।

চলচ্চিত্রটির পরিচালনা করেছেন অ্যান্টোইন ফুকোয়া। এতে মাইকেল জ্যাকসনের চরিত্রে অভিনয় করেছেন তাঁর ভাতিজা জাফার জ্যাকসন। কিংবদন্তি শিল্পীর চরিত্রে তাঁর অভিনয় দর্শক ও সমালোচক—উভয় মহলেই ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

ছবিটিতে আরো অভিনয় করেছেন নিয়া লং, জুলিয়ানো ভালদি, কেলিন ডারেল জোনস, লরা হ্যারিয়ারসহ একাধিক পরিচিত শিল্পী। প্রায় ২০০ মিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত এই সিনেমা এখন আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনের অন্যতম আলোচিত প্রজেক্টে পরিণত হয়েছে।

অভিনেত্রী ঝিলিককে ৮ তলা থেকে ফেলে হত্যার অভিযোগ

বিনোদন প্রতিবেদক
অভিনেত্রী ঝিলিককে ৮ তলা থেকে ফেলে হত্যার অভিযোগ
সংগৃহীত ছবি

রাজধানীর ধানমণ্ডির একটি বেসরকারি হাসপাতালের অষ্টম তলা থেকে পড়ে অভিনেত্রী আসমা ঝিলিকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 

পরিবারের অভিযোগ, এটি দুর্ঘটনা নয়, বরং পরিকল্পিত হত্যা। এ ঘটনায় নিহতের স্বামীর বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১২ জুন) দুপুরে ঘটনাটি ঘটে। আসমা ঝিলিক ছোট ও বড় পর্দায় অভিনয়ের মাধ্যমে পরিচিতি পান। তিনি শাকিব খান অভিনীত ‘রংবাজ’ চলচ্চিত্রেও কাজ করেছিলেন।

BD Today | ধানমন্ডিতে ৮ তলা থেকে ফেলে ...

নিহতের ভাই মোজাম্মেল হক অভিযোগ করে গণমাধ্যমে বলেন, ‘আমার বোনকে ওর স্বামী মেরে ফেলেছে। আমরা ধানমণ্ডি থানায় বোন হত্যার বিচার চেয়ে মামলা করেছি।’

তিনি দাবি করেন, চিকিৎসার জন্য ঝিলিক ও তার স্বামী হাসপাতালে গিয়েছিলেন। সেখানে দুজনের মধ্যে বাগবিতণ্ডার এক পর্যায়ে স্বামী তাকে অষ্টম তলা থেকে ফেলে দেন।

তবে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এখন পর্যন্ত প্রাথমিক তদন্তে হত্যার সুনির্দিষ্ট প্রমাণ মেলেনি। 

ধানমণ্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল গণমাধ্যমকে বলেন, ‘আমরা প্রাথমিকভাবে হত্যার কোনো প্রমাণ পাইনি। ময়নাতদন্ত হয়েছে। মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।’

পুলিশের ভাষ্য অনুযায়ী, ময়নাতদন্তের প্রতিবেদনসহ তদন্তের অন্যান্য তথ্য-প্রমাণের ভিত্তিতেই মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণ করা হবে।

উল্লেখ্য, আসমা ঝিলিক কয়েক বছর আগে নিয়মিত অভিনয় করলেও পরবর্তীতে শোবিজ অঙ্গন থেকে দূরে সরে যান। পারিবারিক জীবনে মনোযোগ দেওয়ার জন্য তিনি অভিনয় ছেড়েছিলেন বলে জানা গেছে।

কাজ করতে পারিনি, আয়ের সুযোগ ছিল না : বেবী নাজনীন | কালের কণ্ঠ