• ই-পেপার

তৃণা কি লুকিয়ে বিয়ে করে ফেললেন?

‘রাজীবের বিচার হলো না কেন?’, ১৬ বছর পর সরব প্রভার সহশিল্পীরা

বিনোদন ডেস্ক
‘রাজীবের বিচার হলো না কেন?’, ১৬ বছর পর সরব প্রভার সহশিল্পীরা
সংগৃহীত ছবি

ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিগত ভিডিও ফাঁসের ঘটনায় প্রায় ১৬ বছর পর সরব হয়েছেন শোবিজ অঙ্গনের সহশিল্পী ও নির্মাতারা। দীর্ঘদিন পর আলোচনায় আসা এই ইস্যুতে অভিযুক্ত রাজিব হাসানের বিরুদ্ধে বিচার না হওয়াকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করছেন অনেকে।

সম্প্রতি এক ফেসবুক লাইভে এসে পুরনো সেই বিতর্কিত ঘটনার প্রসঙ্গ তুলে ধরেন প্রভা। সেখানে তিনি ওই সময়ের অভিজ্ঞতা এবং পরবর্তী সময়ে সোশ্যাল মিডিয়ায় হওয়া ট্রল ও হয়রানির বিষয়ে কথা বলেন। এরপর থেকেই বিষয়টি নতুন করে আলোচনায় আসে এবং শোবিজ অঙ্গনের অনেকেই তার পাশে দাঁড়ান।

এ ঘটনায় শুক্রবার দুপুরে রাজিব ও প্রভার বাগদানের একটি পুরনো ছবি শেয়ার করে ফেসবুক স্ট্যাটাস দেন নির্মাতা শিহাব শাহীন। তিনি লেখেন, ‘টাইমলাইনে ছবিটা এলো তাই ভাবলাম বলি। ঘটনাটার পরপরই ছেলেটার সঙ্গে কথা হয়েছিল। জিজ্ঞেস করেছিলাম, ‘তুমি কিভাবে এই কাজটা করলা?’ যাকে ভালবাসো কীভাবে তার এত বড় ক্ষতি করলা? ইনিয়ে-বিনিয়ে অনেক কথা বলেছিল সে। পরে প্রমাণ হয়েছে সব মিথ্যা।’

তিনি আরো লেখেন, ‘এত বড় একটা অপরাধ, অথচ তার কিছুই হয়নি। তার গ্রেপ্তার হওয়ার কথা, হয়নি। বিচার হওয়ার কথা, হয়নি। জেলে থাকার কথা, কিছুই হয়নি! অবশ্য তখন এ নিয়ে কোনো আইন ছিল না। আর সবাই ব্যস্ত ছিল প্রভার চৌদ্দগুষ্টি উদ্ধার করতে।’

May be an image of one or more people, henna, people smiling and wedding

নির্মাতার ওই পোস্টের পর অভিনেত্রী ফারিন খানও বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন। তিনি লেখেন, ‘এই অসভ্য ছেলের কেন কোনো শাস্তি হলো না? এত বড় একটা অন্যায় করার পরেও?’

এ ছাড়া অভিনেত্রী সিনথিয়া তার পোস্টে লিখেছেন, ‘প্রভাকে নিয়ে এখন তারকাসমাজ সোচ্চার। ১৫/১৬ বছর পর। কিন্তু এই প্রভাকেই মিডিয়ার প্রডিউসার, ডিরেক্টররা পরে বড় বড় প্রজেক্টে নেয়নি। যারা প্রভাকে নিয়ে এক যুগ পর সুশীল হলো তারা আবার আগের মতো তাকে কাস্ট করে দেখিয়ে দিক যে প্রভা একজন ভিক্টিম। প্রভা যে সাহসটা দেখিয়েছে এটা এই দেশে দরকার ছিল। প্রভার ১৫/১৬টা বছর লাগল একজন ফাইটার হতে।’

এছাড়াও গত দুইদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন পোস্টে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে। সবার একটাই প্রশ্ন, ‘রাজীবের বিচার হলো না কেন?’

উল্লেখ্য, ২০১০ সালে অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সাদিয়া জাহান প্রভা। বিয়ের কিছুদিন পরই তার সাবেক বাগদত্তা রাজিব হাসানের সঙ্গে কিছু আপত্তিকর ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ে। সেই ঘটনায় তীব্র বিতর্কের সৃষ্টি হলে ভেঙে যায় অপূর্ব–প্রভার সংসার।
 

বাগদান সেরেই বিয়ের ঘোষণা ‘গোল্ডেন’ গায়িকার

বিনোদন ডেস্ক
বাগদান সেরেই বিয়ের ঘোষণা ‘গোল্ডেন’ গায়িকার
সংগৃহীত ছবি

বিশ্বজুড়ে আলোচিত ‘গোল্ডেন’ গানের কণ্ঠশিল্পী ইজে এবার ব্যক্তিগত জীবনের সুখবর দিলেন। নেটফ্লিক্সের জনপ্রিয় অ্যানিমেশন চলচ্চিত্র ‘কে-পপ ডেমন হান্টারস’-এর এই গায়িকা জানিয়েছেন, আগামী নভেম্বরে বিয়ে করতে যাচ্ছেন তিনি। এরই মধ্যে বাগদানও সম্পন্ন হয়েছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বাগদত্তা স্যাম কিমের সঙ্গে একটি রোমান্টিক ছবি শেয়ার করেন ইজে। ছবিটি তোলা হয়েছে মেক্সিকো সিটির ঐতিহাসিক এস্তাদিও আজতেকা স্টেডিয়ামে। 

ছবিতে দুজনকে একে অপরের গালে গাল রেখে হাসিমুখে পোজ দিতে দেখা যায়। পোস্টটি প্রকাশের পর ভক্তদের শুভেচ্ছায় ভরে যায় মন্তব্যের ঘর।

ছবিগুলোর ক্যাপশনে ইজে লিখেছেন, ‘অসাধারণ এক অভিজ্ঞতা! মেক্সিকো সিটি, তুমি সত্যিই সুন্দর।’

সম্প্রতি ফিফা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করে আলোচনায় আসেন এই কোরিয়ান শিল্পী। এস্তাদিও আজতেকার মঞ্চে কিংবদন্তি ইতালীয় টেনর আন্দ্রেয়া বচেল্লির সঙ্গে ‘ডিএনএ’ গান পরিবেশন করেন তিনি। গানটির স্টুডিও সংস্করণে ডেভিড গেত্তা ও মেগান থি স্ট্যালিয়নও রয়েছেন। আর গানটির কোরীয় অংশের গীতিকার ছিলেন ইজে নিজেই।

এদিন পারফরম্যান্সের সময় হাই হিল বা ড্রেস শুর পরিবর্তে স্নিকার্স পরে মঞ্চে ওঠেন তিনি। পরে জানা যায়, স্টেডিয়ামের ঘাসের ক্ষতি এড়াতেই এমন সিদ্ধান্ত নিয়েছিলেন এই গায়িকা।

ইজে সবচেয়ে বেশি পরিচিতি পান নেটফ্লিক্সের অ্যানিমেটেড চলচ্চিত্র ‘কে-পপ ডেমন হান্টারস’-এ রুমি চরিত্রের গানের কণ্ঠ দেওয়ার মাধ্যমে। ছবিটির জনপ্রিয় গান ‘গোল্ডেন’-এ কণ্ঠ দেওয়ার পাশাপাশি তিনি ছিলেন গানটির সহলেখক ও সহ-সুরকারও।

কোরিয়া টাইমসের প্রতিবেদন অনুযায়ী, আগামী নভেম্বরে স্যাম কিমের সঙ্গে তাঁর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।
 

পদপিষ্ট হয়ে ভক্তের মৃত্যু, আল্লু অর্জুনকে আদালতে তলব

বিনোদন ডেস্ক
পদপিষ্ট হয়ে ভক্তের মৃত্যু, আল্লু অর্জুনকে আদালতে তলব
সংগৃহীত ছবি

‘পুষ্পা ২’ ছবির প্রিমিয়ার শো চলাকালে হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে ঘটে যাওয়া মর্মান্তিক পদপিষ্টের ঘটনায় আইনি প্রক্রিয়া নতুন মোড় নিয়েছে। এবার এই মামলায় অভিনেতা আল্লু অর্জুনকে আদালতে হাজির হওয়ার সমন জারি করেছেন হায়দরাবাদের নামপল্লি আদালত।

ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী আদালতের নির্দেশ অনুযায়ী, আগামী ২২ জুন (সোমবার) ব্যক্তিগতভাবে আদালতে উপস্থিত থাকতে হবে এই অভিনেতাকে। মামলায় চিক্কাডপল্লি পুলিশ আল্লু অর্জুনকে ১১ নম্বর আসামি হিসেবে উল্লেখ করেছে। অন্যদিকে সন্ধ্যা থিয়েটার কর্তৃপক্ষকে ১ থেকে ১০ নম্বর আসামি করা হয়েছে।

এ মামলায় মোট ১৯ জনের বিরুদ্ধে সমন জারি করা হয়েছে। ইতিমধ্যে পুলিশ ২৩ জনের বিরুদ্ধে চার্জশিটও জমা দিয়েছে।

২০২৪ সালের ৪ ডিসেম্বর ‘পুষ্পা ২’-এর বিশেষ প্রদর্শনী চলাকালে সন্ধ্যা থিয়েটারে পদদলিতের ঘটনা ঘটে। এতে পদপিষ্ট হয়ে রেবতী নামে এক নারী নিহত হন এবং তাঁর ছেলে শ্রী তেজ গুরুতর আহত হন।

এদিকে মামলার অগ্রগতির মধ্যেই সম্প্রতি শ্রী তেজের পরিবারের সঙ্গে দেখা করেন আল্লু অর্জুনের বাবা আল্লু অরবিন্দ এবং অভিনেতার স্ত্রী স্নেহা রেড্ডি। তারা পরিবারের খোঁজখবর নেন এবং ভবিষ্যতেও পাশে থাকার আশ্বাস দেন।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আল্লু অরবিন্দ শ্রী তেজের ছোট বোনের লেখাপড়ার পুরো খরচ বহনের প্রতিশ্রুতিও দিয়েছেন। পাশাপাশি ‘পুষ্পা’ ছবির প্রযোজনা সংস্থা এবং আল্লু পরিবারের পক্ষ থেকে শ্রী তেজের চিকিৎসার ব্যয়ও বহন করা হচ্ছে বলে জানা গেছে।

দুর্ঘটনার পর শ্রী তেজকে অচেতন অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘ সময় তিনি সংজ্ঞাহীন ছিলেন। পরে শ্বাসকষ্ট ও জটিল স্নায়বিক সমস্যার কারণে কয়েক সপ্তাহ ভেন্টিলেটরেও রাখা হয়।

প্রায় পাঁচ মাস নিবিড় পরিচর্যায় থাকার পর ২০২৫ সালের এপ্রিলে হাসপাতাল থেকে ছাড়পত্র পান তিনি। এরপর উন্নত স্নায়ুবিষয়ক চিকিৎসা ও পুনর্বাসনের জন্য তাঁকে রামগোপালপেটের একটি পুনর্বাসন কেন্দ্রে নেওয়া হয়।

অগ্রিম বুকিংয়ে ‘ককটেল টু’ ঝড়

বিনোদন ডেস্ক
অগ্রিম বুকিংয়ে ‘ককটেল টু’ ঝড়
সংগৃহীত ছবি

দীর্ঘ ১৪ বছরের অপেক্ষার পর বড় পর্দায় ফিরছে জনপ্রিয় রোমান্টিক কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘ককটেল’। ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত সাইফ আলি খান, দীপিকা পাডুকোন ও ডায়ানা পেন্টি অভিনীত ‘ককটেল’-এর সিক্যুয়াল ‘ককটেল ২’ ঘিরে দর্শকদের আগ্রহ এখন তুঙ্গে। মুক্তির আগেই ছবিটির অগ্রিম টিকিট বিক্রির পরিসংখ্যান সেই উন্মাদনারই প্রমাণ দিচ্ছে।

নতুন কিস্তিতে আগের তারকাদের জায়গায় দেখা যাবে শাহিদ কাপুর, কৃতি শ্যানন ও রাশমিকা মন্দানাকে। প্রেম, বন্ধুত্ব ও সম্পর্কের নতুন গল্প নিয়ে নির্মিত এই ছবির ট্রেলার ও গান ইতোমধ্যেই দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে।

অগ্রিম বুকিংয়ের হিসাব বলছে, মুক্তির আগেই ভারতে ছবিটির টিকিট বিক্রি থেকে আয় হয়েছে ২ কোটি ৪৯ লাখ রুপিরও বেশি। 

Cocktail 2 Review: Shahid, Kriti, and Rashmika SHINE in messy, mature, and  beautiful love story

ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, ব্লকড সিটের হিসাব যোগ করলে সেই অঙ্ক বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৪ কোটি ৬৬ লাখ রুপিতে। ইতোমধ্যে দেশজুড়ে ৭০ হাজারের বেশি টিকিট বিক্রি হয়েছে।

সবচেয়ে বেশি অগ্রিম বুকিং হয়েছে মহারাষ্ট্রে। সেখানে ১ হাজার ৪৯১টি শোর জন্য টিকিট বিক্রি থেকে আয় হয়েছে প্রায় ৬২ লাখ ১৫ হাজার রুপি। ব্লকড সিটসহ সেই পরিমাণ প্রায় ৯৭ লাখ ২৪ হাজার রুপিতে পৌঁছেছে।

অগ্রিম বুকিংয়ের এই প্রবণতা দেখে চলচ্চিত্র বিশ্লেষকদের ধারণা, মুক্তির প্রথম দিনেই ছবিটি ৪ কোটির বেশি আয় করতে পারে। অন্যদিকে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, মুক্তির সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে বুকিং আরো বাড়তে পারে। বর্তমান প্রবণতা অব্যাহত থাকলে প্রথম দিনে ‘ককটেল ২’-এর আয় ৫ থেকে ১০ কোটি রুপির মধ্যে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিশেষ করে দিল্লি-এনসিআর, মুম্বাই, পুনে, বেঙ্গালুরু ও হায়দরাবাদের মতো বড় শহরগুলোতে দর্শকদের আগ্রহ সবচেয়ে বেশি লক্ষ্য করা যাচ্ছে। যদিও অগ্রিম বুকিংয়ের পরিসংখ্যানই একটি ছবির চূড়ান্ত সাফল্য নির্ধারণ করে না, তবে মুক্তির আগে দর্শকদের আগ্রহের মাত্রা বোঝার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ সূচক হিসেবে বিবেচিত হয়।

তৃণা কি লুকিয়ে বিয়ে করে ফেললেন? | কালের কণ্ঠ